অলিকের ‘এক পৃথিবী প্রেম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর আবার চলচ্চিত্র নির্মাণ শুরু করতে যাচ্ছেন এস এ হক অলিক। তাঁর এবারের ছবির নাম ‘এক পৃথিবী প্রেম’। আজ মঙ্গলবার সন্ধ্যায় গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে অলিকের এই তৃতীয় চলচ্চিত্রের কাজ শুরু হবে। জানা গেছে, বিকেল পাঁচটায় রাজধানীর মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে কুমার বিশ্বজিত্ ও পড়শী এবং মিলন মাহমুদকে দিয়ে দুটি গান রেকর্ড করবেন এই ছবির সংগীতপরিচালক ইমন সাহা।অলিক বলেন, ‘আমার প্রথম দুটি ছবি “হূদয়ের কথা” ও “আকাশ ছোঁয়া ভালোবাসা”য় অভিনয় করেন রিয়াজ ও পূর্ণিমা। এই দুই ছবির জন্য সবার কাছ থেকে বেশ প্রশংসা পাই। তবে “এক পৃথিবী প্রেম” ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নতুন মুখ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’অলিক আরও বলেন, ‘আমার এই নতুন ছবি হবে গাননির্ভর প্রেমের ছবি। আশা করছি, মার্চ মাসে ছবির শুটিং শুরু করব।’পরিচালনার পাশাপাশি ‘এক পৃথিবী প্রেম’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন এস এ হক অলিক। খুব শিগগির ছবির শিল্পী ও কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ব্যবসাসফল ও সুনির্মিত ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে।