অলিভার স্টোনের ছবিতে মায়েস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতি এখন তুঙ্গে আর্জেন্টাইন অভিনয়শিল্পী মিয়া মায়েস্ত্রোর। নাম লিখিয়েছেন দ্য টোয়ালাইট সাগা ছবির পরবর্তী কিস্তিতে। এবার তাঁকে দেখা যাবে অলিভার স্টোনের একটি ছবিতে। ডন উইনসলোর উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এই ছবির নাম দ্য স্যাভাজেস। ছবিতে থাকছে আরও কয়েকটি নতুন মুখ। ছবিতে মায়েস্ত্রোকে দেখা যাবে একজন বিবাহিত নারী চরিত্রে। এই মৌসুমের শেষেই শুরু হবে ছবির শুটিং। তারপরই আবার টোয়ালাইট-এর সেটে হাজির হতে হবে মায়েস্ত্রোকে। ওয়েবসাইট।