অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঙ্গোরিয়ার মার্জারদেবী থেকে নদী—নারীদের কত কিছুর সঙ্গেই না তুলনা করা হয়েছে। কিন্তু তাই বলে বিড়াল! এমনই মার্জার তত্ত্ব শুনে আবার খেপে যাবেন না। এই তত্ত্ব যিনি হাজির করেছেন, তিনি বিড়াল প্রচণ্ড ভালোবাসেন। ইভা লঙ্গোরিয়া নিজেও তো একজন নারী। নারীদের অপমান করতে এমনটা বলেননি। এই মডেল তারকার ব্যাখ্যাটা বরং দুর্দান্তই, ‘সব সময়ই আমি এই দুইয়ের মিল খুঁজে পেয়েছি। বিড়াল তো নারীবাচকই। তা ছাড়া স্বাধীন ও হাসিখুশি। নারীরা অনেকটা এ রকমই।’ বিড়ালদের প্রতি তাঁর ভালোবাসা সেই ছোটটি থাকতেই। সে সময় খুব কাছের এক বন্ধু হয়ে উঠেছিল একটি বিড়াল। যে বিড়ালের মৃত্যুর খবর তাঁর মা অনেক দিন লুকিয়ে রেখেছিলেন তাঁর কাছ থেকে। ২৭ বছর বয়সী লঙ্গোরিয়া বলেন, ‘সিন্ডি নামের একটি বিড়ালের সঙ্গে খুব ভাব ছিল আমার। সে ছিল আমাদের পরিবারেরই একজন। ও ২০ থেকে ২৫ বছর বেঁচে ছিল বোধ হয়। কারণ, আমার বোনের, আমাদের শৈশবের প্রতিটি ছবিতেই সে ছিল। ও যে মারা গেছে, সেই কথাটা পর্যন্ত মা আমাকে বলেননি। তিনি বলেছেন, “সেই বিড়ালটি পালিয়ে গেছে।”’অবাক চুম্বনএখন অবশ্যই কমই দেখা যায়। তবে একটা সময় রোমান্টিক ছবি কম করেননি লিওনার্দো ডিক্যাপ্রিও। তাঁর প্রতিষ্ঠাই তো টাইটানিক-এর মতো ছবি দিয়ে, সেই ছবির দুর্দান্ত সব রোমান্টিক দৃশ্যে সাবলীল অভিনয় করে। ব্যক্তিজীবনেও একাধিকবার প্রেমে পড়া এই তারকা হলিউডের একালের রোমিও যেন। সেই ডিক্যাপ্রিওর চুম্বনে অনাগ্রহ! সেই ডিক্যাপ্রিরও নাকি একটা চুমুর দৃশ্যেই অভিনয় করতে গিয়ে দিতে হয়েছে ২৭ বার টেক! সা-তা-শ বার! ফর্ম এতটাই খারাপ হয়ে পড়ল কেন? আসল রহস্য অন্যখানে। এবার বেচারার কপাল মন্দ। দ্য উলফ অব ওয়ালস্ট্রিট নামের ছবির সেই চুম্বন দৃশ্যে এবার কোনো তন্বী-তরুণীর ওষ্ঠাধর পাননি, ডিক্যাপ্রিওকে চুমু খেতে হয়েছে জোয়ান লুমলিকে। লুমলি অভিনেত্রী বটে, তবে বয়সটা ৬৬। ডিক্যাপ্রিওর চেয়ে ২৮ বছরের বড়! তবে পেশাদার অভিনয়শিল্পীরা চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করেন। এই সামান্য কাজটি করতে এত ঘাম ছোটাতে হলো! রা. হা. সূত্র:আইএএনআনুশকার এন্তেজামদেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন আনুশকা শর্মা। সঙ্গে তাঁর বিশাল লটবহর। আনুশকার পোশাককর্মী, মেকআপকর্মীর এই দলে শুধু যে ভারতীয়রাই কাজ করেন তা নয়, বহুসংখ্যক ইউরোপীয়ও নাকি আছেন দলে। এবার তাঁদের ভারতপ্রেমে উদ্বুদ্ধ করতে মাঠে নেমেছেন আনুশকা। জানা গেছে, সম্প্রতি প্যারিস ও ইস্তাম্বুলে শুটিং করতে গিয়েছেন তিনি। সব জায়গাতেই নিজের দলকে নিয়ে গেছেন উপমহাদেশের খাবারের দোকানগুলোতে। এমনকি দলের সদস্যদের অযথা অন্য ভাষার গান না শুনে ভারতীয় গান শুনতে কড়া নির্দেশ দিয়েছেন এই বলিউডকন্যা। ঘটনা এখানে থামলেও চলত। কিন্তু না, দেশপ্রেমের এমনই মহিমা, আরও এক ধাপ এগিয়ে একেবারে ‘মাস্টার’ বনে গেছেন তিনি—দলের সবাইকে টুকটাক হিন্দিও শেখাচ্ছেন। বিদেশে চারপাশে দেশীয় আমেজ রাখতেই আনুশকা নাকি এই এন্তেজাম করেছেন। ইতিমধ্যে এসব বেশ কাজেও লেগেছে—আনুশকার দলের বিদেশি সদস্যদের প্রিয় খাবার হয়ে উঠেছে ভারতীয় সামুচা। বউভক্ত সার্কিটকখন কোন ঝড়ে কার সংসারের ছিন্ন পাতার কুঁড়েঘর উড়ে যায়, বলা কঠিন। কোন প্রবল স্রোতে কার সংসারের বালুঘর ভেঙে যায়, কে জানে! শুধু হলিউড নয়, তারকাদের সংসারের এই ‘মেড ইন চায়নিজ’ ধরনের টেকসইপ্রবণতা বলিউডেও ভর করেছে। সেই স্রোতে ভেসে যেতে বসেছিলেন আরশাদ ওয়ার্সিও। মুন্না ভাইয়ের সার্কিটে দেখা দিয়েছিল গোলমাল। নিজের কঠিন দুঃসময়ে তাঁর পাশে ভালোবাসা আর বিশ্বাসের হাত বাড়িয়ে পথচলা স্ত্রী মারিয়ার সঙ্গে দেখা দিয়েছিল দূরত্ব। কিন্তু দ্রুতই নিজের ভুল বুঝতে পেরে আসার সুবোধ বালকের মতো ঘরে ফিরেছেন। বলিউডের এই তারকা বলেন, ‘আমার জীবনের সেই সময়টায় নয়টা মাস আমি যেন ভুলেই গিয়েছিলাম যে আমার একটা পরিবার আছে। এটা মোটেও ভালো কিছু নয়। আমার জীবনে সেটা ছিল চরম বোকামির একটা সময়। সবকিছুতেই বাড়াবাড়ি করে ফেলছিলাম। আমি সব সময়ই সুখী পরিবারের কথা ভেবেছি। কিন্তু ওই সময় একটা ছবি প্রযোজনা করতে গিয়ে এটা থেকে সরে গিয়েছিলাম।’ মারিয়াকে আর কখনোই কষ্ট দেবেন না প্রতিজ্ঞা করে সার্কিট বলেন, ‘ওর মতো নারী এই পৃথিবীতেই আমি আর একটাও খুঁজে পাব না।’প্রিয়াঙ্কা-সানির খবরাখবরবলিউডে এখন ছবির চেয়ে আইটেম গান নিয়েই মাতামাতি বেশি। আইটেম গানই যেন ঠিক করে দেয় ছবির সফলতা। এবার আইটেম গান নিয়ে আলোড়ন তৈরি করলেন প্রিয়াঙ্কা চোপড়া ও সানি লিওন। পরিচালক সঞ্জয় গুপ্তের চতুর্থ ছবি শুট আউট অ্যাট ওয়াডালার দুটি ভিন্ন ভিন্ন আইটেম গানে নাচবেন প্রিয়াঙ্কা-সানি। প্রিয়াঙ্কা নাচবেন ‘বাবলি বদমাশ হ্যায়’ গানের সঙ্গে। গানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত ফিরোজ খান ও আর ডি বর্মণকে। অনেকে বলছেন, প্রিয়াঙ্কা রাজকপালী। এমন এক গানে নাচবেন, যে গানটি মোহনীয় করে তোলার জন্য বিশেষ টিম নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে যাঁরা আগে থেকে উসখুস করেছেন এ ছবিতে সানি লিয়ন কী করবেন, তা জানার জন্য; তাঁদের জন্য একটু হতাশার খবর আছে। সানিকে অন্য সব ছবিতে যেভাবে দেখা গেছে, এখানে তার ব্যতিক্রম সাজে দেখা যাবে। দেশি ঘুঙুর আর ঘাগরা পরে নাচবেন হালের সেনসেশন সানি লিয়ন। কী, সব শুনে হতাশ হলেন নাকি? জাহিদ হোসাইন খানসূত্র: বলিউড হাঙ্গামা, জিনিউজমালাইকার নাচে ‘না’ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভানে, তেমনি হিন্দি ছবির নায়িকারা যেখানেই যান না কেন, টুকটাক নেচে-গেয়ে দর্শকদের দিল খুশ রাখতে হয় তাঁদের। দেশ-বিদেশে যেখানেই হোক না কেন, দর্শককে খুশি করতে বলিউড নায়িকাদের কপালে আছে নৃত্যের লিখন—এটাই যেন নিয়ম হয়ে গেছে এখন। এই তো সেদিন রানী মুখার্জি, কারিশমা কাপুর আর মালাইকা অরোরা খান গিয়েছিলেন এক অনুষ্ঠানে। তো, উপস্থিত দর্শকদের কাছ থেকে যথারীতি অনুরোধ এল, পছন্দের নৃত্যমুদ্রা যেন নেচে দেখান অভিনেত্রীরা। রানী তাই তাঁর গত বছর মুক্তি পাওয়া আইয়া ছবি থেকে দেখিয়ে দিলেন এক ঝলক চোখ ধাঁধানো তা-তা-থৈ-থৈ। এরপর দর্শক পেয়ে বসল কারিশমা কাপুরকে। কারিশমাও দেখিয়ে দিলেন তাঁর রাজা হিন্দুস্তানি, দিল তো পাগল হায়, বিবি নাম্বার ওয়ান-এর মতো হিট ছবির নাচের কারিশমা। এ সময় কারিশমা সবাইকে মনে করিয়ে দেন, তাঁর সময়ের সেরা নাচনেওয়ালিদের একজন ছিলেন তিনি। এরপর ডাক পড়ল ‘মুন্নি’খ্যাত মালাইকার। দাবাং-এর ‘মুন্নি’-এর সামপ্রতিক আইটেম গানের ঝলক দেখার জন্য সেদিন অনেকটা মুখিয়ে ছিলেন দর্শকেরা। কিন্তু হঠাৎই বলা নেই, কওয়া নেই মালাইকা বললেন, ‘না, নাচব না!’ নিন্দুকেরা বলছেন, সে সময় মালাইকা নিজেও নাকি মজে ছিলেন রানী-কারিশমা ঝলকে। এ জন্যই নাকি নাচের বিপক্ষে ‘ন’ আকার বলেছেন।