অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরান হাশমির হলিউড অভিসারবলিউডে এ বিষয়টি রীতিমতো যেন ‘রীতি’ হয়ে দাঁড়িয়েছে! বলিউডের রঙিন পর্দা কাঁপানোর পর হিন্দি ছবির তারকার নোঙর ফেলতেই হবে হলিউড তীরে। এবার সেই তীরে পা রাখলেন ইমরান হাশমি। পোল্যান্ডের অস্কার বিজয়ী পরিচালক ডেনিস ট্যানোভিচের পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইমরান। ২০০১ সালে অস্কারজয়ী ছবি নো ম্যানস ল্যান্ড-এর পরিচালকের ছবির মাধ্যমে হলিউডের পর্দায় তাঁর অভিষেক হচ্ছে, এ ঘটনায় বেশ উচ্ছ্বসিতই তিনি। কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাওয়া গেল না সেই উচ্ছ্বাসের লেশ, বরং দেখা গেল, কথাবার্তায় ষোলো আনা সচেতন তিনি, ‘এটা নিঃসন্দেহে যেকোনো অভিনেতার জন্যই বড় একটা পাওয়া। ট্যানোভিচের কাছ থেকে কাজ শেখাটাই হবে আমার বাড়তি পাওনা।’ তবে নতুন ছবির নাম এখনই প্রকাশ করতে চান না ইমরান। এ ছাড়া ট্যানোভিচের নতুন ছবির মাধ্যমে আবারও অভিনয়জগতে ফিরছেন ম্যারিয়ান দ্যবো। জেমস বন্ড: দ্য লিভিং ডেলাইটস ছবির বন্ডগার্ল সোনালি চুলের নায়িকা ম্যারিয়ান প্রায় দুই দশক পরে রুপালি পর্দায় ফিরছেন ইমরান হাশমির ছবিতে। এদিকে নিন্দুকদের কথা, এই ছবিতে নাকি বন্ডগার্লকে নায়িকা হিসেবে পাচ্ছেন না ড্যাশিং ইমরান। তাঁদের দোস্তি!দুজন যখনই ধরা পড়েন, তখনই কলেজপলাতক জুটির মতো ‘আমরা শুধুই বন্ধু’ বলে পার পাওয়ার চেষ্টা করেন। তিন-চার বছর ধরে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের এই ‘লুকোচরি’ দেখতে দেখতে বিরক্ত পাপারাজ্জিরা। শুধুই কি পাপারাজ্জি, ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খান এবং রণবীরের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচিত দীপিকা পাড়ুকোনও বিরক্ত এই দুই ‘বন্ধু’র গোপন সব কীর্তিকলাপের খবরে। রণবীর-ক্যাট নিজেদের ভালো ‘বন্ধুত্ব’ যতই লুকিয়ে রাখুন না কেন, মজার ব্যাপার হলো, ক্যাটরিনা কাইফের ভাষ্যে, এই ‘বন্ধুত্ব’ই নাকি তাঁদের কাজে উৎসাহ জোগায়! তাই এবার দুই বন্ধু মিলে আবারও কাঁপাতে আসছেন পর্দা। পরিচালক ইমতিয়াজ আলীর নতুন ছবিতে দেখা যাবে তাঁদের দুজনকে।পরিণীতির চকলেটবলিউডের পর্দায় নিজেকে ফিট রাখতে নায়িকাদের কতই না কসরত করতে হয়! কখনো ওজন কমাও, কখনো ওজন বাড়াও, এটা খাওয়া ভালো তো ওটা খাওয়া বারণ—আরও কত কত কায়দাকানুন! এসব নিয়মকানুন মেনে এবার নিজের ওজন কমাতে নতুন কসরত শুরু করেছেন পরিণীতি চোপড়া। কিন্তু গোল বেধেছে অন্যখানে। যে দস্যি মেয়ে দিনের অর্ধেকটা সময় ক্যাডবেরি চকলেট আর আইসক্রিম নিয়ে কাটায়, তাঁর পক্ষে তো ওজন কমানো আর লঙ্কা জয় করা প্রায় সমান কথা। কিন্তু পরিণীতি লঙ্কা জয় করতে পারুন না পারুন, ঘোষণা দিয়েছেন, শরীর থেকে আট কেজি বাড়তি ওজন ফেলে দেবেন। জানা গেছে, আগামী মাস থেকে তিনি শুরু করছেন হাসে তো পাশে ছবির কাজ। নায়ক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে পরিণীতি প্রথমবারের মতো জুটি হবেন এই ছবিতে। নায়কের পাশে নিজেকে আকর্ষণীয় ও হালকা গড়নের দেখাতেই নাকি ওজন কমাচ্ছেন তিনি। কিন্তু ওজন কমাবেন বলে মনস্থির করলেও এখনো চকলেট ছাড়বেন বলে সিদ্ধান্ত নিতে পারেননি। তাই তো প্রতিদিন জিমে আসা-যাওয়ার পথে তাঁর মুখে প্রায়ই দেখা যায় চকলেট!গাড়িতে আপত্তি বেবোরসাইফ-কারিনা নবদম্পতির হানিমুনের রেশ এখনো কাটেনি। কিন্তু এরই মধ্যে ছোট নবাব সাইফ আলী খানের ওপর চটেছেন নবাব-বেগম কারিনা কাপুর খান! সাইফের গাড়ির বাতিকে নাকি এখন মহাবিরক্ত বেবো ওরফে কারিনা। রেস টু ছবিতে অভিনয়ের সময় গাড়ি চালিয়ে এতটা মজা পেয়েছেন সাইফ আলী খান যে ছবি মুক্তির সপ্তাহ খানেক পরই কিনেছেন জার্মান সেডান। সেই সেডানে করেই নাকি কারিনাকে নিয়ে বেশ কদিন মুম্বাই শহর চষে বেড়িয়েছেন নবাবজাদা সাইফ। কিন্তু এতেও মন গলেনি কারিনার। ব্যক্তিগত বন্ধুদের কাছে তাই আক্ষেপ করে সাইফের বিরুদ্ধে বিরক্তিসহ নালিশ জানিয়েছেন তিনি।সতর্ক সোনমপ্রথম ছবি সাওয়ারিয়া দিয়ে সমালোচক আর দর্শকদের মনোযোগ কাড়তে সফলই ছিলেন অনিল কাপুর-নন্দিনী সোনম কাপুর। যেভাবে সাড়া ও নাড়া দিয়ে বলিউডের পর্দায় এসেছিলেন, পরে সেটি আর ধরে রাখতে পারেননি। সর্বশেষ যেসব ছবিতে অভিনয় করেছেন, তার কোনোটিই বক্স অফিস বা দর্শক-সমালোচক—কাউকেই নাড়া দিতে পারেনি। তাই ভবিষ্যতে যে ছবিগুলোর কাজ করবেন, সেখানে থাকবে বাড়তি সতর্কতা—এ ভাষ্য স্বয়ং অনিল কাপুরের ২৭ বছর বয়সী এই মেয়ের। সোনমের কথা, ‘আগে যা করেছি, তা ভুলে যেতে চাই। আমার আগামী ছবিগুলোতে দর্শকেরা যাতে তাঁদের সোনমকে খুঁজে পান, সে জন্য শতভাগ চেষ্টা ও মনোযোগ দেবই দেব।’ জাহিদ হোসাইন খানসূত্র: টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, জিনিউজ