অল্প স্বল্প গল্প
সাইফের জম্বি নিধন!হলিউডের পর এবার বলিউডে জম্বি আক্রমণ শুরু হয়েছে। জম্বিদের নিয়ে হলিউডের উন্মাদনা এবার দেখা যাবে বলিউডের পর্দায়ও। এখন তাহলে জম্বিরা ইংরেজি ছেড়ে হিন্দিতে কথা বলবেন নিশ্চয়ই! বলিউডের ছবিতে প্রথম জম্বি শিকারি হিসেবে আবির্ভূত হবেন যিনি, তিনি ছোট নবাব—সাইফ আলী খান। জম্বি হান্টার চরিত্রে অভিনয় করতে পেরে ইতিমধ্যে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেতা। যার-তার সঙ্গে কথা প্রসঙ্গেই বলছেন, ‘আসলে জম্বিদের নিধন করতে পারার আনন্দই আলাদা! এত দিন গুন্ডাপান্ডাদের সঙ্গে লড়তাম। এবার জম্বিদের বিরুদ্ধে নামছি।’ জানিয়ে রাখি, গো গোয়া গন ছবির মাধ্যমে পর্দায় জম্বি নিধনে নামবেন সাইফ।শখের তোলা ৮০ টাকামা হওয়ার পর নাকি বলিউড নায়িকারা ছবি করা কমিয়ে দেন—নর্তনকুর্দন ছেড়ে পরিপূর্ণ গৃহিণী হয়ে যান তখন। এই তো বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই যেদিন থেকে রাই বচ্চন হলেন—বচ্চন পরিবারের সদস্যা হওয়ার পর থেকেই পর্দায় আসা কমিয়ে দিয়েছেন। সম্প্রতি আবার মিসেস জুনিয়র বচ্চন মা হওয়ার পর অনেকটা নিজের ইচ্ছায়ই রুপালি পর্দা থেকে যেন একেবারে নেই হয়ে গেছেন। তবে এবার অনেকটা শখের বশেই নাচার জন্য মঞ্চে উঠছেন এই সুন্দরী। নাচের ঝংকারে পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়ার ৫০তম আসরে মঞ্চ কাঁপিয়েছেন। ২৪ মার্চ মুম্বাইয়ে মিস ইন্ডিয়া নির্বাচনের আসরেও নাচের মাধুর্যে সবাইকে মাতিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। অনেক দিন পর দেবদাস ছবির পার্বতীর নাচ দেখে মিস ইন্ডিয়ার প্রতিযোগীরাও ছিলেন উচ্ছ্বসিত। এ সময় তাঁদের নাকি বলতে শোনা গেছে, মিসেস বচ্চন অনেকটা শখের বশেই রুপালি পর্দাকে যেমন ‘বাই’ বলেছেন, তেমনি শখ করেই এখন নাচছেন—শখের তোলা ৮০ টাকা।রাখির সঞ্জয়প্রীতিমাঝেমধ্যেই নিজের নানা কীর্তির জন্য আলোচনায় আসেন ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। তবে এবার দেখা গেল তাঁর সঞ্জয়প্রীতি। সঞ্জয় দত্তের জন্য জীবন দিতেও রাজি তিনি। সম্প্রতি বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। আর এতেই মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ড্রামা কুইনের। রাখি বলেন, ‘সঞ্জয় দত্তের মতো শক্তিমান অভিনেতার এমন সাজা আমাকে খুব কাঁদিয়েছে। তাঁর বদলে আমি জেল খাটতে চাই।’ অন্যদিকে অনেকেই বলছেন, রাখি নাকি দুনিয়াদারির ওপর হতাশ! না হলে কেন তিনি বলবেন, ‘আমার আর এই দুনিয়া ভালো লাগছে না। আমার কোনো পরিবার নেই। আমি সঞ্জয় দত্তের বদলে জেলে যেতে চাই। তাঁর পরিবার-পরিজনের কষ্ট আমি সহ্য করতে পারব না!’ রাখির এসব কথার হিসাব-নিকাশ কিছুতেই মেলাতে পারছেন না চোখ-কান খোলা বলিউড সমালোচকেরা।অসিনের থোড়াই কেয়ারনামের সঙ্গে বেশ কটি শতকোটি রুপি আয়ের ছবির নাম রয়েছে তাঁর। তার পরেও কেন যেন হতাশ এই নায়িকা। ইদানীং অসিন প্রায়ই আক্ষেপ করে বলছেন, ‘শতকোটি আয়ের সব ছবির কেন্দ্রীয় চরিত্রে সব সময়ই থাকেন নায়কেরা। নায়িকা সেখানে থাকেন শোপিস হিসেবে। আমি এমন ছবিতে অভিনয় করতে করতে বিরক্ত।’ নারী চরিত্রনির্ভর ছবিতে অভিনয় করতেই এখন বেশি আগ্রহ অসিনের। তাই বদলালেন নিজের চিন্তাভাবনা—দ্রুত সফলতার পেছনে না ছুটে এবার গ্রহণ করবেন ধীরে চলো নীতি। অসিনের কথায়, ‘এ বছর ভালো চরিত্র আর ভালো অভিনয়ের প্রতিই গুরুত্ব দেব আমি। ছবি শতকোটি রুপি আয় করল কি করল না—থোড়াই কেয়ার। ওদিকে আর তাকাব না। এমন চরিত্রের ছবিতে অভিনয় করতে চাই, যেখানে কাজ শেখার সুযোগ পাব আমি।’ জাহিদ হোসাইন খান, বলিউড হাঙ্গামা, জিনিউজ, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে