অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে দীপিকা ধামাকাবছরটা বেশ ব্যস্ততায় কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। হাতে বেশ কটি নতুন ছবির চাপ তো রয়েছেই, এর সঙ্গে যোগ হয়েছে আইপিএল-উন্মাদনা। এ বছরের ইন্ডিয়ান ক্রিকেট লীগ আইপিএলের উদ্বোধনী মাঠে দেখা গেছে দীপিকার ধামাকা। আধা ঘণ্টার এই ধামাকায় কী ছিল, তা বেশ গোপন রেখেছিলেন এই হার্টথ্রব নায়িকা। তবে শোনা যাচ্ছে, শুধু উদ্বোধনীতে ধামাকা দেখানোর জন্যই নাকি দীপিকা দিনের ঘণ্টা দুয়েক সময় দিয়েছেন রিহার্সেলে। উদ্বোধনীর আছে উচ্ছ্বসিত দীপিকার ভাষ্য, ‘ক্রিকেট আমার এমনিতেই অনেক প্রিয়। আইপিএলের উদ্বোধনীতে দ্বিতীয়বারের মতো অংশ নিতে পেরে আমি আত্মহারা। দেখা যাক, দর্শকদের কী চমক দিতে পারি।’ ২০১০ সালের আইপিএল উদ্বোধনীতে নাচে-গানে সবার চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন দীপিকা। তবে সেবার পারফরম্যান্সের চেয়ে দীপিকা-ধোনির রসায়ন নিয়ে আলোচিত ছিলেন তিনি।দিয়ার কলকাতা মিশনবলিউডপাড়া থেকে যখন কেউ টালিগঞ্জের ছবিতে অভিনয় করেন, তখন ভাষা নিয়ে বেশ বিপাকেই পড়তে হয়। ডাবিং করার সময় ভাড়াটে কোনো বাংলাভাষীকে দিয়েই কাজ চালাতে হয় বলিউডপাড়ার লোকজনকে। তবে এবার বলিউড তারকা দিয়া মির্জা বাংলা ছবিতে অভিনয়ের জন্য নিজেই কণ্ঠ দেবেন বলে মনস্থির করেছেন। তিনি অভিনয় করছেন পঞ্চ অধ্যায় ছবিতে। মির্জা সাহেবান জানান, ‘আমি টুকটাক বাংলা জানি। তাই নিজেই এবার সাহস করে বাংলাতে কণ্ঠ দেব। দর্শকেরা আমার কণ্ঠে বাংলা শুনে চমকে যেতে পারেন।’ পাঠক, আসলেই চমকে যেতে পারেন আপনি! কারণ, দিয়া মির্জা নাকি বাংলা ভাষা আত্মস্থ করতে পাকাপাকিভাবে বেশ কদিনের জন্য ঘাঁটি গেড়েছেন কলকাতায়। দিয়া বাবার দিক থেকে জার্মান হলেও মায়ের দিক থেকে বাঙালি। যদিও কলকাতায় কখনোই থাকা হয়নি। এবারই প্রথম দীর্ঘ সময় কাটিয়েছেন মামাবাড়ির এলাকায়। এই ছবিতে দিয়ার সঙ্গে আরও অভিনয় করছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়। সোহার আক্ষেপ ছোটবেলায় ভাই-বোনের সঙ্গে ঝগড়া হয়নি কিংবা হাতাহাতি করতে করতে রক্তারক্তি হয়নি, এমন ভাইবোন পাওয়া দুষ্কর। তবে অভিনেত্রী সোহা আলী খানের ছোটবেলাটা শুকনো, এমন কিছুই ঘটেনি। এ জন্য ভীষণ আক্ষেপ তাঁর। বয়সের হিসাবে ভাই সাইফ আলী খানের সঙ্গে সোহার পার্থক্য মাত্র নয় বছরের। সেই হিসাবে সাইফের সঙ্গে মারামারি, খুনসুটি ইত্যাদি নানা কাণ্ডকীর্তি হওয়ার কথা ছিল। কিন্তু ভাইয়ের সঙ্গে তাঁর নাকি কখনোই মারামারি করা হয়নি। সোহা জানান, ‘আমি ছোটবেলায় আরও অনেক শান্ত ও ভদ্র ছিলাম। আমি সাইফকে অত্যন্ত শ্রদ্ধা করতাম বলেই আমাদের মধ্যে কখনো হাতাহাতি-মারামারির ঘটনা ঘটেনি। ভাইবোনের মধ্যে মারামারি যে কতটা মধুর হতে পারে, তা এখন আমি সত্যিই মিস করি।’ তবে ভাইয়ের সঙ্গে হাতাহাতি না করলেও তর্কাতর্কিতে ওস্তাদ ছিলেন সোহা। তাঁর কথায়, ‘ভাইয়া দেশের বাইরে গেলে আমার জন্য কিছুই আনত না। খালি হাতে ফিরে শুধু বকাঝকা করত।’কেটির ফিরে আসাবেশ কমাস আগে ঢাকঢোল পিটিয়ে প্রেমিকের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা জানিয়েছিলেন পপতারকা কেটি পেরি। জন মেয়ারের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর এত দিন নতুন কোনো বন্ধুই নাকি জোটাতে পারেননি তিনি। তবে এখন হাওয়া বদল হয়েছে—শোনা যাচ্ছে, আবারও নাকি পুরোনো প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কেটি। আর পুরোনো প্রেমিকের কাছে ফিরে যাওয়ার পক্ষে একটা যুক্তিও দাঁড় করিয়ে ফেলেছেন। সাবেক স্বামী রাসেল ব্র্যান্ডের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর জন মেয়ারই রাঙিয়ে তুলেছিলেন কেটির একাকিত্বভরা মন। তাই নাকি এই সাবেক প্রেমিককে ‘সাবেক’ বানাতে, তাঁকে ছাড়তে মন সায় দিচ্ছে না তাঁর।  জাহিদ হোসাইন খানসূত্র: বলিউড হাঙ্গামা, জি নিউজ ও হলিউড রিপোর্টার