অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাটা কপালবলিউডে হালের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। শতকোটি রুপি আয়ের বেশ কয়েকটি ছবির মূল নায়িকাও তিনি। তার পরও সোনাক্ষী সিনহার পোড়া কপাল। সান অব সরদার ছবিতে অভিনয়ের জন্য ২০১২ সালের সবচেয়ে বাজে অভিনেত্রীর খেতাব জিতলেন এই হেভিওয়েট তারকা। শুধু কি তিনি, সান অব সরদার অজয় দেবগনের কপালেও জুটেছে সবচেয়ে বাজে অভিনেতার তকমা। যদিও ছবিটি বাজে ছবির খেতাব পায়নি বলে মনে মনে খানিকটা খুশি হতে পারেন এই দুজন। তবে সোনাক্ষীর পোড়া ও ফাটা কপাল আর যেন জোড়াই লাগছে না। এর মধ্যে তাঁর আরেকটি ছবি জোকারও জয় করেছে বাজে ছবির খেতাব। পঞ্চম গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে এই খেতাব লাভ করেন তাঁরা। হলিউডের গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডসের অনুকরণে বলিউডে এই পুরষ্কার দেওয়া হয়।পাঠক, এবার বলুন তো, ২০১২ সালের সবচেয়ে বাজে গান নির্বাচিত হতে পারে কোনটি! অবাক করা ব্যাপার হলো, দর্শক জরিপে সবচেয়ে বাজে গান নির্বাচিত হয়েছে রাউডি রাঠোড় ছবির ‘চন্তা তা চিতা চিতা’। এই গানটি বক্স অফিসে বেশ আলোচিত হলেও বাজে গান হিসেবে কেনই বা নির্বাচিত হলো, তা নিয়ে বিস্ময় ছিল খোদ আয়োজকদেরও। এ কারণে এখন দর্শকেরা বলছেন, বাজে গানও তাহলে টাকা আয় করতে পারে!কারিনার মুখে কুলুপবেশ কয়েক মাস ধরেই গুঞ্জন, হূতিক রোশনের পরবর্তী ছবিতে কে হচ্ছেন নায়িকা? হালের বলিউড ট্রেন্ড অনুসারে নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফের নাম ছিল সামনের সারিতে। তবে ক্যাট-দীপিকাকে টপকে কারিনাকেই নাকি পছন্দ হূতিকের। এদিকে হূতিকের পছন্দকে নাকি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন কারিনা। তবে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার ক্ষেত্রে মুখে আবার কুলুপও এঁটেছেন বেবো! জাহিদ হোসাইন খানসূত্র: টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ ও হলিউড রিপোর্টার