অল্প স্বল্প গল্প
মনীষার আত্মজীবনীবেশ কষ্টেই আছেন নেপালি-কন্যা মনীষা কৈরালা। রুপালি পর্দা থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে গেছেন এই অভিনেত্রী। ক্যানসার চিকিৎসার জন্য বেশ কয়েক দিন লোকচক্ষুর আড়ালে নিজেকে আটকে রেখেছিলেন। তাঁর সঙ্গে ভক্তদের যোগাযোগের একমাত্র মাধ্যম এখন টুইটার, ফেসবুক। নিয়মিতই নিজের কথা জানান বিভিন্ন স্ট্যাটাস ও টুইটের মাধ্যমে। মনীষা কৈরালা এবার ভক্তদের জানিয়েছেন, তিনি নাকি আত্মজীবনী লিখতে চান। নেপালের সাধারণ একটি মেয়ে বলিউডের রুপালি জগতে কীভাবে উঠে এল, তা-ই থাকবে এই জীবনীতে। ক্যানসারের সঙ্গে লড়াই করতে কেমোথেরাপি নিতে এখন যুক্তরাষ্ট্রে তিনি। সেখান থেকে তিনি তাঁর ফেসবুক পেজের মাধ্যমে ভক্তদের জানান, ‘আমার জীবনের সব অভিজ্ঞতা আমি আমার ভক্তদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার লেখার মাধ্যমে ভক্তরা খুঁজে পাবেন, কীভাবে আমি আমার চারপাশ থেকে আত্মশক্তি লাভ করি।’ গিটার, গোলাপে বিরক্ত রণবীরমিষ্টি ছেলের চরিত্র থেকে যেন বের হতেই পারছেন না রণবীর কাপুর। সব ছবিতেই কেন জানি শেষ পর্যন্ত মিষ্টি ছেলেই হয়েই থাকছেন ঋষি-নিতু কাপুর তনয়। সাওয়ারিয়া থেকে শুরু করে হালের শেষ ছবি বরফি, যেখানেই তাকাবেন তাঁর মতো মিষ্টি ছেলে হয় নাকি! রকস্টার ছবিতে প্রথমে তো একটু রগচটা চরিত্রে অভিনয় করেন। কিন্তু শেষ পর্যন্ত মিষ্টি ছেলে হিসেবেই নাম কামালেন! এবার নিজের মিষ্টি ছেলে ধরনের চরিত্রের ওপর ভীষণ চটেছেন রণবীর। ভিন্ন কোনো চরিত্রে অভিনয় করতে নাকি আকুল হয়ে উঠেছেন তিনি। তাই তো তাঁর ভাষ্যেও ছিল আকুলতা, ‘আমি ভিন্ন কোনো চরিত্রে অভিনয় করতে চাই। আমি গিটার, গোলাপ নিয়ে অভিনয় করতে করতে বিরক্ত।’ এমনই খেপেছেন যে নায়িকাবিহীন ছবিতেও নাকি অভিনয় করতে চান তিনি! তাই তো পরিচালকদের জানিয়েছেন, ‘আমার জন্য এমন কোনো গল্প নিয়ে আসুন, যেখানে আমি ভিন্নভাবে অভিনয় করতে পারব। আমার নায়িকা না হলেও চলবে।’দীপিকার রণবীরবিনয়ী হিসেবেই বলিউডপাড়ায় বেশ নাম দীপিকা পাড়ুকোনের। মাঝেমধ্যে শুধু এর-ওর সঙ্গে টুকরো গুঞ্জন শোনা যায়। বেশির ভাগ সময়ই বলিউডপাড়ার আরেক হার্টথ্রব রণবীর কাপুরের সঙ্গেই জোট বেঁধে খবরে আলোচিত হন তিনি। তবে এবার অন্য এক রণবীরকে নিয়ে গুঞ্জনের জন্ম দিয়েছেন তিনি। এই রণবীরের পুরো নাম রণবীর সিং! সঞ্জয় লীলা বানসালির রাম লীলা ছবিতে দীপিকা-রণবীর সিং জুটি বেঁধেছেন। রাজস্থানের এক প্রত্যন্ত স্থানে শুটিংয়ের জন্য সেট ফেলা হয়েছে। হোটেল থেকে লোকেশনে যেতে লাগে পাক্কা সাড়ে তিন ঘণ্টা। ভোর চারটায় প্রতিদিন শুটিং ইউনিট হাজির হয় লোকেশনে। রণবীর আর দীপিকা রাত আড়াইটার সময়ই বের হয়ে যান। মধ্যরাতে দীপিকার সঙ্গে শুটিং লোকেশনে যেতে নাকি ভালোই লাগে রণবীরের!রাজনীতিতে আসছেন প্রীতিভারতীয় রাজনীতিবিদদের ওপর চটেছেন প্রীতি জিনতা। সমালোচনায় এককথায় রাজনীতিবিদদের লঙ্কায় পাঠিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। প্রীতির ভাষ্যে, ‘সাধারণ মানুষের উপকার করাটাই রাজনীতিবিদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। রাজনীতিবিদেরা সংসদে যা করেন, তা শুনে আমি ভীষণ লজ্জা পাই। এখন রাজনীতিবিদেরা নিজেদের পকেট ভারী করতেই তো ব্যস্ত।’ প্রীতির এমন চটাং চটাং কথা এবারই প্রথম নয়। এর আগেও কৃষকদের কর বাড়ানোর জন্য ভারতের রাজনীতিবিদদের সমালোচনা করেন তিনি। তবে শোনা যাচ্ছে, রাজনীতিবিদদের সমালোচনা করেই থেমে থাকছেন না প্রীতি। ভবিষ্যতে নাকি সরাসরি রাজনীতিতে আসছেন। অভিনেত্রী হিসেবে সফল তিনি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর দল কিংস ইলেভেন পাঞ্জাব নিয়েও বেশ ব্যবসা করছেন প্রীতি। তিনি তো আসতেই পারেন রাজনীতিতে। তবেই দেখা যাবে, ক্ষমতা নাকি মানবসেবা, কোনটি প্রীতির আদর্শ। জাহিদ হোসাইন খান সূত্র: বলিউড হাঙ্গামা, জি নিউজ