অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইটেম গানের প্রিয়াঙ্কাবলুন তো, প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ কোন ছবিতে অভিনয় করতে দেখেছেন? হ্যাঁ, আপনি বলবেন, ২০১২ সালে রণবীর কাপুরের সঙ্গে বরফি ছবিতে তাঁকে শেষবার দেখেছেন। এরপর তাঁর হালকা ঝলক দেখা গেছে শুটআউট অ্যাট ওয়াডালা ছবিতে। তবে এই ছবিতে একটি আইটেম গানে নেচেই হিট প্রিয়াঙ্কা। যদিও তিনি এখন পুরোপুরি ব্যস্ত নিজের সংগীতজীবন নিয়ে; তাঁর প্রথম অ্যালবাম আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হওয়ায় দ্বিতীয় অ্যালবামে আগের থেকেও বেশি মনোযোগী প্রিয়াঙ্কা। তাহলে কি অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেন তিনি? মনে হয় না! কারণ, ১৯৭৩ সালের বিখ্যাত সুপারহিট ছবি জানজির-এর রিমেকে দেখা যাবে তাঁকে। অমিতাভ-জয়া জুটির সেই বিখ্যাত ছবির রিমেক নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। তবে অভিনয়ের চেয়ে তাঁর বেশি উৎসাহ দেখা গেল ছবির আইটেম গান নিয়ে। প্রিয়াঙ্কা বলেন, ‘রিমেক ছবিতে কাজ করা সব সময়ই বেশ রোমাঞ্চকর। তবে এই ছবিতে সবচেয়ে মজা পেয়েছি “পিংকি” নামের একটি আইটেম গানে নেচে।’ জাহিদ হোসাইন খানসূত্র: বলিউড হাঙ্গামাপ্রেরণার উৎসসন্তানের জন্য বাবা বা মা হয়ে ওঠেন প্রেরণার উৎস। কিন্তু সন্তানের কাছ থেকেও কি প্রেরণা খুঁজে নেওয়া যায় না? অবশ্যই যায়। জুলিয়া রবার্টস যেমন। ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী জানালেন, প্রায়ই প্রেরণা খুঁজতে তিনি তাঁর মেয়ের কাছে হাত পাতেন। স্বামী ড্যানি মডার আর তাঁর তিন সন্তান। আট বছর বয়সী যমজ কন্যা হ্যাজেল আর ফিন। পাঁচ বছর বয়সী প্রু হেনরি। এর মধ্যে হ্যাজেলের সঙ্গেই বেশি জমে রবার্টসের। হ্যাজেলই অনুপ্রেরণার জোগান দেয় তার মাকে, ‘আমার এই মেয়ে আমার প্রেরণার অন্তহীন উৎস। আমজনতার মতামতে যে নিজেকে প্রভাবিত হতে দেয় না। সে তার নিজস্ব ব্যক্তিত্বটা গড়ে তুলেছে সব দিক দিয়ে, প্রেমময়ী, নাছোড় ও প্রাণোচ্ছল। এই পৃথিবী তার জন্য আনন্দে পরিপূর্ণ, মুক্ত আকাশ এবং একটি বিস্ময় তার জন্য।’ কানে তুলোগুজুবে সাংবাদিকদের সবচেয়ে ‘কাছের মানুষ’ তিনি। প্রিয় পাত্রী তো বটেই। তিনি না থাকলে গুজুবে সাংবাদিকেরা তো মাঠেই মারা যেতেন অনাহারে। তিনি আছেন বলেই আছে খবর। আর খবর আছে বলেই বেঁচেবর্তে আছেন ট্যাবলয়েডের সাংবাদিকেরা। অবশ্য খবর না বলে বেখবর বলাই ভালো। কিম কারদাশিয়ানকে নিয়ে ভালো খবর পত্রিকার আকাশে উদিত হয় হ্যালির ধূমকেতুর মতো। তাঁকে নিয়ে এত গুজব-গুঞ্জনের পরও নাকি এসবের থোড়াই কেয়ার করেন কারদাশিয়ান। তাঁকে এবং প্রেমিক কানইয়ে ওয়েস্টকে নিয়ে যেসব নেতিবাচক খবর বা মন্তব্য ছাপা হয়, সেসব যে কানেই তোলেন না। এখন সমালোচনা চলছে সন্তানসম্ভবা হওয়ার পরেও আগের মতো বেপরোয়া জীবন যাপন করায়। পিঠে কুলো বাঁধা আর কানে তুলো গুঁজে দেওয়া কারদাশিয়ানের বক্তব্য, ‘আমি শুধু ভাবি, আপনি যেন নেতিবাচক ব্যাপারগুলো দিয়ে আপনার চারপাশে ঘিরে ফেলবেন, যখন এর কোনো দরকার নেই। আমি অবশ্যই নির্দিষ্ট কিছু জিনিস এড়িয়ে চলি, নানা ধরনের মন্তব্য যেমন। এগুলোর কোনো মূল্য নেই আমার কাছে।’সত্যিকারের অভিনয়জীবনের পরম আকাঙ্ক্ষিত রাজপুত্র বা রাজকন্যাটির সঙ্গে প্রথম দেখার অনুভূতি কি ভোলা যায়? প্রথম অভিসারের স্মৃতির চেয়ে মধুর আর কী হতে পারে? সমস্যা হলো, সময়ের সঙ্গে সঙ্গে প্রেমেও পাক ধরে। প্রেম রুপালি ইলিশের মতো, ভালোবাসার জল না পেলেই মরে যায়। তাহলে বুদ্ধি? ড্রিউ ব্যারিমোর আর তাঁর স্বামী উইল কপেলম্যান একটা ভালো বুদ্ধি বের করেছেন। বাস্তবজীবনেও তাঁরা অভিনয় করেন। প্রায়ই তাঁরা বিভিন্ন রেস্তোরাঁয় খেতে যান। সেখানে দুজনে এমন ভাব করেন, আগে থেকে কেউ কাউকে চিনতেনই না। এই প্রথম দেখা! এই জুটির কাছে এক সূত্র স্টার সাময়িকীকে বলেছে, কন্যা ওলিভকে একজন আয়ার কাছে রেখে তাঁরা মাসে একবার রাতভর অভিসারের জন্য বাইরে বেরোন। সেখানে চলে দুজনের এমন সত্যিকারের অভিনয়। পুরোটা সময় নিজেদের ক্যারিয়ার আর সন্তানকে না দিয়ে শুধু দুজন দুজনের জন্য একান্ত কিছু মুহূর্ত বের করা সুখী দাম্পত্য জীবনের অন্যতম রসায়ন বলেই বিশ্বাস তাঁদের। রা. হা. আইএএনএস, এএনআই