অল্প স্বল্প গল্প
কাজলের অপেক্ষানব্বইয়ের দশকের শেষ দিকে বলিউডের দর্শকদের একরকম মুগ্ধ রেখেছিলেন তিনি। কিন্তু বিয়ের পর বলিউডের নায়িকাদের যা হয়, ঘর-সংসার করতে করতে গিন্নি হয়ে যান। স্বামী অজয় দেবগনের সঙ্গে সুখেই সংসার করছেন নায়িকা কাজল। বিয়ের পর বিরতি নিয়ে দু-একটা ছবিতে অভিনয়ও করেছেন তিনি। কিন্তু কাজলের আবার নিয়মিত ছবি করার ইচ্ছা। কাজল জানিয়েছেন, ‘ভালো গল্পের চিত্রনাট্য পেলে আমার দর্শকেরা আবারও আমাকে নিয়মিত পর্দায় দেখতে পাবেন।’ জানা গেছে, অনেক দিন ধরেই ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছেন কাজল; কিন্তু অপেক্ষা করলে কী হবে, বেচারিকে কেউই নাকি খুশি করতে পারছে না। কাজল তাই আক্ষেপের সুরেই বললেন, ‘আমি অনেক দিন ধরে একটি ভালো কাহিনির অপেক্ষায় আছি। সেই কাহিনি কবে পাব জানি না।’ দেখা যাক, ভালো কাহিনির জন্য চাতক পাখির মতো কাজল আর কত দিন অপেক্ষা করেন।ডেপের বিয়ে? তারকাদের সম্পর্কগুলো মেড ইন চায়নার মতো, টেকসই হয় না। এ দেখে অনেকেই ভেবে নিতে পারেন, হলিউড তারকারা বুঝি থিতু হতে চান না। আসলে ব্যাপারটি কিন্তু তা নয়। প্রেমের দুনিয়ায় সবচেয়ে বোহেমিয়ান, সবচেয়ে ফেরারি প্রেমিক জনি ডেপও কিন্তু থিতু হতে চাইছেন। সেই ১৯৮৩ সালে লরি অ্যালিসনকে বিয়ে করেছিলেন। দুই বছর বাদে বিচ্ছেদ। এরপর অনেকের সঙ্গেই প্রেম করেছেন। কিন্তু শেরিলিন ফেন, উইনোনা রাইডার, কেট মস কিংবা সর্বশেষ ভানেসা পারাদিস—কারোর সঙ্গেই বিয়ের ‘ঝামেলা’য় যাননি ডেপ। পারাদিস আর তাঁর দুটো সন্তানও আছে। এই ৪৯ বছর বয়সে এসে নাকি আবার সংসার তরঙ্গ ভেলায় ভাসার শখ জেগেছে। নতুন প্রেমিকা অ্যাম্বার হার্ডকে এতটাই মনে ধরেছে তাঁর। ‘আত্মার সঙ্গিনী’টিকে যেন এত দিন পর সত্যি সত্যি খুঁজে পেয়েছেন। নিজের দুই সন্তানকে ডেপ এতটাই ভালোবাসেন, তার মধ্যে অসাধারণ এক বাবার ছবিই নাকি দেখতে পেয়েছেন হার্ড। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীও রাজি বিয়ে করতে। হূতিক এবার হ্যামলেটকপাল মন্দই বলা যায় হূতিক রোশনের। সেই প্রথম ছবি থেকে ছেলেটা এত এত চেষ্টা করছেন রোমান্টিক চরিত্রে দর্শকদের মন জয়ের জন্য। কিন্তু দর্শকদের কাছে ‘নাচের ছেলে, তবে অ্যাকশন পারে’—এমনই তাঁর ভাবমূর্তি! সেই ভাবমূর্তি এবার আরও মূর্তিমান হচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের আলোচিত ট্র্যাজিক হিরো ‘হ্যামলেট’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হূতিক। পরিচালক তিগমাংসু ঢুলিয়ার পরবর্তী সিনেমায় ডাচ রাজপুত্রের চরিত্রে নামছেন তিনি। ছবিটির কাজ শুরু হবে ২০১৪ সালের শুরুতে। জাহিদ হোসাইন খানসূত্র: জিনিউজ ও টাইমস অব ইন্ডিয়াডেমি ‘মোর’নিন্দুকদেরও বলিহারি! ডেমি মুরকে পদবি পাল্টে ডেমি ‘মোর’ করার পরামর্শ দিচ্ছে তারা। যুক্তি একটাই—সম্পর্কের ব্যাপারে মুরের নাকি অশেষ ক্ষুধা। আরও চাই, আরও চাই। অ্যাশটন কুচারের সঙ্গে সম্পর্কটা কুচি কুচি হয়ে যাওয়ার পর হ্যারি মর্টনের সঙ্গে প্রেম করছিলেন। সেই প্রেমটাও ছয় মাসের বেশি টিকল না। বেচারি বিয়েই করেছেন তিনবার। সেই ১৯৮০ সালে বিয়ে করেন সংগীতশিল্পী ফ্রেডি মুরকে। গানের দুনিয়ার লোকের সঙ্গে বনিবনা হয়নি দেখেই হয়তো ১৯৮৭ সালে বিয়ে করেন অভিনেতা ব্রুস উইলিসকে। উইলিসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আসল রোমান্স শুরু হয় ২০০৩ সালে, মুর যখন তাঁর চেয়ে বয়সে ১৬ বছরের ছোট কুচারের সঙ্গে প্রেম শুরু করেন। দুই বছর বাদে বিয়ে। সেই বিয়েটা ভেঙে যায় ২০১১ সালের নভেম্বরে। ৫০ বছর বয়সী এই অভিনেত্রীর শূন্য হূদয়ে ক্ষণিকের অতিথি হয়ে এরপর এসেছিলেন মর্টন। তবে দুজন মিলে নাকি ঠিক করেছেন, প্রেমের চেয়ে বন্ধুত্বটাই বেশি কার্যকর হবে। রাজীব হাসান সূত্র: আইএএনএস, এএনআই