অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতির হ্যাপাখ্যাতি কে না চায়! কে না চায় বিখ্যাত হতে? প্যারিস হিলটনও যে খ্যাতি চাননি, এমন দাবি করছেন না। তবে এত দিন পরে এসে মনে হচ্ছে, খ্যাতি জিনিসটা মূর্তমান একটা অভিশাপও। খ্যাতি একই সঙ্গে পাহাড়ের বোঝা চাপিয়ে দেয় কাঁধে। ব্যক্তিগত জীবনটা ধ্বংস হয়ে যায় ভক্তদের নিরন্তর কৌতূহলের আতশ কাচের নিচে থাকতে থাকতে। পেছনে আঠার মতো লেগা থাকা পাপারাজ্জিদের ক্যামেরার মুহুর্মুহু ঝলকানিতে। হিলটন তাই বলছেন, খ্যাতি আর তিনি চান না। খ্যাতির ঝলমলে দুনিয়া থেকেই বেরিয়ে আসতে চান। খ্যাতির ওপর এই মোহভঙ্গ অবশ্য তাঁর সাম্প্রতিক নয়। ২০১০ সালে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এক অনাহূত ব্যক্তি ছুরি হাতে যেদিন ঢুকেছে, সেদিনই এই জীবনটার ওপর থেকে সব আসক্তি কেটে গেছে তাঁর। হিলটন তাই এখন নিজের মতো করে অনাড়ম্বর নিরুপদ্রব একটা জীবন কাটাতে চান। শোবিজ জগৎ থেকে তাই দূরে সরে যেতে চান। এর চেয়ে মনোযোগ দিতে চান পারিবারিক হোটেল ব্যবসায়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ২০১০ সালের সেই ঘটনার উল্লেখ করে হিলটন বলেছেন, ‘কারও চোখে যখন আপনি এত ঘৃণা দেখবেন, কেউ যখন আপনাকে এভাবে খুন করে ফেলতে চাইবে, সেটা আপনার মনে বেশ কিছু প্রশ্নের জন্মও দেবে। আপনি ভেবে অবাক হবেন, খ্যাতির মূল্য আসলে কতটা?’ রা. হা. সূত্র : আইএএনএস, এএনআই১০০ বছরের সেরা ছবি২০১৩ সাল জুড়েই বলিউড ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষে পদার্পণ উদ্যাপন নিয়ে তুমুল ব্যস্ত। কত না অনুষ্ঠান, কত না আয়োজন আর ছবি নিয়ে কত-শত জরিপের ফলাফল প্রকাশ পেয়েছে এর মধ্যে। বিভিন্ন জরিপে দেখা গেছে, ভারতীয়দের মধ্যে সবচেয়ে পছন্দের সিনেমা জুটি শাহরুখ খান ও কাজল! এই জুটির সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সব বয়সী ভারতীয়দের কাছে নাকি এখনো দারুণ প্রিয়। যুক্তরাষ্ট্রের বলিউড সিনেমার অনলাইন স্ট্রিমিং প্রতিষ্ঠান সানোনার এক জরিপে প্রকাশিত হয়েছে এই তথ্য। ছবিটিকে টেক্কা দিতে হয়েছে আওয়ারা, শোল-এর মতো জনপ্রিয় সব ছবিকে। ১৯৯৫ সালের ২৫ জুলাই মুক্তি পায় দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। ব্লকবাস্টার হিট এই ছবি ইতিমধ্যে বিশ্বব্যাপী আয়ে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।ফিরোজ খানের চরিত্রে ‘বিগ বি’২০০৭ সালের হিট কমেডি ছবি ওয়েলকাম-এর সিক্যুয়েলে অভিনয়ের কথা ছিল ফিরোজ খানের। কিন্তু ছবির কাজ শুরুর আগেই মারা যান সত্তরের দশকের এই মারদাঙ্গা অভিনেতা। তবে ওয়েলকাম ছবির সিক্যুয়েলে ফিরোজ খানের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা জানান, প্রয়াত অভিনেতা ফিরোজ খানের চরিত্রে কেউ যদি অভিনয় করতে পারেন, তিনি হলেন বিগ বি। নায়ক হয়েও যে ভিলেন চরিত্রে ভিন্ন মাত্রায় অভিনয় করা যায়, এটি ফিরোজ খান ও অমিতাভ বলিউডে প্রথম প্রচলন করেন। ভিলেন হলেই যে তাঁকে কুশ্রী বা কদাকার হতে হবে—এই ধারণা পুরোটাই বদলে দিয়েছেন ফিরোজ খান। ওয়েলকাম ছবিতে তাঁকে দেখা গেছে বেশ শিল্পপ্রিয়, আমুদে ও সাংস্কৃতিক ঘরানার আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে। এবার ফিরোজ খানের চরিত্রে ওয়েলকাম ছবির পরের সিক্যুয়েলে অভিনয় সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত বিগ বি। জাহিদ হোসাইন খানসূত্র: বলিউড হাঙ্গামা ও টাইমস অব ইন্ডিয়া