অল্প স্বল্প গল্প
প্রতারণার সদ্গুণ!অন্ধকার থাকে বলেই আলোর মাহাত্ম্য বোঝা যায়। ভাবছেন, এমন দার্শনিক গুরুগম্ভীর বাক্যালাপ কেন শুরুতেই? জাডা স্মিথ যে বলছেন, ভালোবাসার মানুষটি প্রতারণা করলে হূদয় ভেঙে খান খান হয়। এটা যেমন সত্যি, আবার এ-ও সত্যি, অনেক সময় এ ধরনের প্রতারণার পার্শ্বপ্রতিক্রিয়ায় দুজনের ভালোবাসা অনেক সুদৃঢ়ও হয়! হলিউডের বাসিন্দাদের কাছে ভালোবাসার মানুষটির সঙ্গে প্রতারণা নতুন কিছু নয়। এ কারণেই সেখানে কোনো সম্পর্ক টেকসই হয় না। আশ্চর্যজনকভাবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে ১৬ বছর ধরে সুখের সংসার করছেন জাডা আর উইল স্মিথ। হলিউডের বিবেচনায় যেটি একটি রেকর্ডই বলা যায়। কী এমন রহস্য? কিসের মন্ত্রবলে প্রবল স্রোতের তোড়েও নিজের বালুঘর টিকিয়ে রেখেছেন জাডা? ম্যাট্রিক্স রেভল্যুশনস তারকা জাডা লিখেছেন, ‘তোমাকে সত্যিকারের ভালোবাসে এমন কেউ যদি তোমার সঙ্গে প্রতারণা করে, তবে জানবে, তুমি যতটা আঘাত পেয়েছ, সেই মানুষটিও সমান আঘাত পেয়েছে।’বিব্রত সালমানভূতের মুখে রামনাম শুনলেও হয়তো এতটা অবাক হওয়ার কিছু থাকত না, যতটা অবাক আপনি হবেন এই খবর শুনে, নিজের বুকখোলা ছবি প্রকাশ পাওয়ায় সালমান খান নাকি ভীষণ বিব্রত। ব্যাপারটা খেপিয়েও তুলেছে তাঁকে। কারণে-অকারণে শার্টের বোতাম খুলতে অভ্যস্ত সালমানের এ কী ‘ভীমরতি’! আসলে ব্যাপারটি অন্য জায়গায়। তাঁকে নিয়ে গুজুবে সাংবাদিকেরা যত যা-ই লিখুক, এ নিয়ে মাথা তিনি ঘামান না। কিন্তু নিজের একেবারে ব্যক্তিগত গোপনীয়তায় কেউ হাত দিতে পারবে না। এটাই খান সাহেবের অলিখিত নিয়ম। সম্প্রতি সালমানের পুরোনো একটা ব্যক্তিগত পার্টির ছবি কে বা কারা ছড়িয়ে দিয়েছে। সেখানে দুই ভাই আরবাজ ও সোহেলসহ আরও ছয়-সাতজন ছিল। সবাই অর্ধনগ্ন। প্যান্ট পরনে থাকলেও জামা ছিল না কারোরই। সামনে শরাবের বোতল। এই ছবি ছড়িয়ে পড়ায় সালমান চটেছেন। কারণ, তাঁর ব্যক্তিগত এমন পার্টিতে যাঁরা থাকেন, তাঁরা সালমানের অলিখিত নিয়মটা জানেন। সালমান তাঁদের বিশ্বাসও করেন। সেই ছবি ছড়িয়ে পড়া মানেই তো বিশ্বাসভঙ্গ!লিওন বনাম পুনমকে, সানি লিওন নাকি পুনম পান্ডে? আসল জনপ্রিয়তায় কে এগিয়ে বলাটা একটু কঠিন। তবে ভার্চুয়াল জনপ্রিয়তায় লিওনের জন্য রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছেন পুনম। সামাজিক যোগাযোগের সাইট একজনকে কীভাবে শুঁয়োপোকা থেকে প্রজাপতি বানিয়ে ফেলতে পারে, পুনম সম্ভবত এর সবচেয়ে ভালো উদাহরণ। ছিলেন অখ্যাত ছোটমোটো এক মডেল। সেখান থেকে পুনম আজ বলিউডের নায়িকা! নাশা নামের এক ছবিতে এরই মধ্যে অভিনয়ও করেছেন এই ২২ বছর বয়সী। হু হু করে বাড়ছে তাঁর টুইটার অনুসারীর সংখ্যা। এক লাখ, দুই লাখ, তিন লাখ পেরিয়ে অবশেষে চার লাখ ছাড়িয়ে গেছে সেই সংখ্যাটি! যে ঝোড়ো গতিতে এগোচ্ছেন, লিওনকে ছাড়িয়ে যাবেন নিশ্চিত। লিওনের অনুসারী সংখ্যা চার লাখ আট হাজার ২৫০, পুনমের চার লাখ এক হাজার ৫৪৯।কেন এই নিঃসঙ্গতাবিয়েই করেছেন তিন-তিনবার। ফলে কেটি প্রাইসের প্রেমিকের তালিকাটা যে আরও বিঘ্নিত লম্বা, সে তো বলাই বাহুল্য। কেন বারবার সম্পর্কে জড়ান এর একটা ভালো ব্যাখ্যা দিয়েছেন এই মডেল তারকা। প্রেমিক পুরুষের সাহচর্যের মূল্য যে খুব ভালোভাবে বোঝেন প্রাইস। নিঃসঙ্গতা তাঁকে কুরে কুরে খায়। একা থাকলেই জীবনটা বেসামাল হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত নৈশজীবন, হইহল্লা শুরু করে দেন। ‘সিঙ্গেল থাকাটা ঠিক আমার সয় না। এর আগে চেষ্টা করে দেখেছি, কিন্তু কাজে দেয়নি। এমন নয় আমি খুব মদটদ খাই। তবে যখন সিঙ্গেল থাকি, ক্লাবগুলোতে বেশি করে যাই, বেশি মদ গিলি; তখন মনে হয় আমার পাশে যদি কেউ থাকত, সেই আত্মার সঙ্গীটি’—বলেছেন এই ৩৫ বছর বয়সী।এ বছরের গোড়ার দিকে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে জীবনের শূন্যস্থানটা কাইরন হেলারকে দিয়ে পূরণ করিয়েছেন। চতুর্থবারের মতো মা-ও হতে চলেছেন প্রাইস। জীবনটা তো তাঁর আসলেই পরিপূর্ণ!শোকই টেলরের শক্তিআগুনে পুড়েই তো খাঁটি হয় সোনা। একজন শিল্পীর জন্য সেই আগুন হলো তাঁর ব্যক্তিগত শোক-দুঃখ। সেখান থেকে যিনি অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন, তিনিই তো আসল শিল্পী। সংগীততারকা টেলর সুইফটও প্রেরণা খুঁজে নেন হূদয়ের ক্ষত থেকেই। সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে তৈরি হয় তাঁর গান। ‘যখন আপনার হূদয় ভেঙে যায়, ঠিক তখনই অন্য যেকোনো সময়ের চেয়ে আপনার বেশি করে গানের আশ্রয় নেওয়া উচিত। ভালোবাসা খুবই সরল একটা বিষয়। যখন আপনার ভালোবাসা ঠিকঠাক পথে থাকে, এটা নিয়ে ভাবার কিছু নেই। তখনই আপনি এটা নিয়ে ভাববেন, যখন এটা পথ হারায়। তাই সংগীতই যখন আপনার একমাত্র অবলম্বন, যখন আপনি নিঃসঙ্গ, কাউকে ভীষণ মিস করছেন, একটা গান লিখে আপনার আবেগটা প্রকাশ করুন’—বলেছেন টেলর। রাজীব হাসান, আইএএনএস, এএনআই, টিওআই অবলম্বনে