অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কী কথা!১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল দিল তো পাগল হ্যায়। এ ছবি আসলে পাগল করে দিয়েছিল হিন্দি ছবির দর্শকদের। ভেঙে দিয়েছিল বহু বহু রেকর্ড। ত্রিভুজ প্রেমকাহিনির সেই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুর। অথচ এই এত দিন বাদে জানা যাচ্ছে, ছবিটিতে নাকি অভিনয়ই করার কথা ছিল না কারিশমার! শুধু তা-ই নয়, ছবিটির দ্বিতীয় নায়িকা হিসেবে প্রথম-দ্বিতীয়-তৃতীয় তো নয়ই, তিনি ছিলেন আসলে পঞ্চম পছন্দ! কারিশমা যে চরিত্রে অভিনয় করেছেন, সেটির জন্য পরিচালক প্রথমে ভেবেছিলেন মনীষা কৈরালাকে। মনীষা এক নায়ক দুই নায়িকার ধারণায় বিশ্বাসী নন বলে পাণ্ডুলিপি পড়ার আগেই পিছটান দেন। এরপর একে একে জুহি চাওলা, কাজল ও উর্মিলার কাছে গিয়েছিলেন যশ চোপড়া। এঁরাও না করে দেন। অগত্যা কারিশমাকে বেছে নেওয়া। এর পর? যেমনটা বলা হয়—বাকিটা ইতিহাস!ধূমপান ছেড়ে দিন...ধূমপান ছেড়ে দিন, ফুলের সুবাস নিন। এখন এই প্রচারণাতেই নামতে চাইছেন শাহরুখ খান ও অজয় দেবগন। বলিউডের এই শীর্ষ দুই অভিনেতার মধ্যে অন্যতম মিল হলো, দুজনই দেদার সিগারেট ফোঁকেন। প্রায় সময়ই তাঁদের মুখ থেকে আগ্নেয়গিরির মতো ধোঁয়া বেরোতে দেখা যায়। কিন্তু এই বাজে অভ্যাসটি ত্যাগ করার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন দুজনই। এরই অংশ হিসেবে দুজনে একটা সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে আর জনসমক্ষে ধূমপান করবেন না। দুজনেরই ধূমপান করার ছবি এর আগে পত্রিকায় প্রকাশিত হলে বেশ ঝামেলাও পোহাতে হয়েছিল। মুখোমুখি হতে হয়েছিল নানা সমস্যার। শাহরুখ-অজয় দুজনই নিজেদের সহকারীদের নির্দেশ দিয়েছেন, এখন থেকে জনসমক্ষে সিগারেটে অগ্নিসংযোগ করা মাত্রই যেন তাঁদের সতর্ক করে দেওয়া হয়। তবে এতসব হ্যাপা না করে একেবারেই সিগারেট ছেড়ে দিলেই তো হয়!স্বেচ্ছা কারাবরণবেশ কিছুদিন হলো একের পর এক বিচ্ছিরি অভিজ্ঞতার ভেতর দিয়ে হেঁটেছেন লিন্ডসে লোহান। এর মধ্যে ছিল জেলে যাওয়ার অভিজ্ঞতাও। অপরাহ উইনফ্রের কাছে আরও অনেক তারকার মতো লোহানও সম্প্রতি খুলে দিয়েছিলেন মনের ভেতরে লুকিয়ে থাকা কথা-সমুদ্রের বাঁধ। সেখানেই তিনি স্বীকার করেছেন, তিনি নিজেই চাইছিলেন জেলে যেতে। ভেবেছিলেন, সেখানে গেলেই হয়তো শান্তি মিলবে তাঁর। নেশা, মদ্যপান, উদ্যাম নৈশজীবন—সব মিলিয়ে জীবনের সাজানো ছকটা এলোমেলো হয়ে গিয়েছিল লোহানের। নেশা থেকে মুক্তি পেতে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রেও ঘুরে এসেছেন। তাতে খুব একটা লাভ হয়নি। অবশেষে একসময় তিতিবিরক্ত লোহান নিজে থেকেই সিদ্ধান্ত নেন, যেতে হবে কারাগারে। এক সাক্ষাৎকারে লোহান এ-ও স্বীকার করেছেন, মাদকের নেশা থেকে মুক্তি পেতে ছয়-ছয়বার পুনর্বাসন কেন্দ্রে যেতে হয়েছিল তাঁকে। সেই নষ্ট অতীতে আর ফিরে যেতে চান না তিনি।সৌন্দর্যের রহস্যপঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি। কুড়িতেই বুড়ি—তত্ত্বটাকে কাঁচকলা দেখিয়ে চলেছেন ৩০ বছর ধরে। এখনো বিশ্বের যেকোনো অষ্টাদশী সুন্দরীর সঙ্গে সমানে পাল্লা দিতে পারেন সান্ড্রা বুলক। কিন্তু কী রহস্য তাঁর বয়সকে সিন্দুকবন্দী করে রাখার? নারীরা বয়স যেমন সহজে ফাঁস করেন না, তেমনি সপ্তসিন্ধুর অতলে লুকিয়ে রাখতে চান তাঁদের সৌন্দর্যের রহস্য। তবে বুলক নিজেই ফাঁস করে দিয়েছেন সেই গোপন কথা। দুটো জিনিস তাঁকে এখনো বয়সকে ফাঁকি দিতে সাহায্য করে বলে অবলীলায় স্বীকার করেছেন এই অভিনেত্রী। এর একটা হয়তো আমরা অনুমান করে নিতেই পারি। সেটা হলো বেশ দক্ষ কয়েকজন মেকআপশিল্পী। তবে আরেকটি তথ্য আমাদের অনেকেরই অজানা। সেটা হলো শান্তির ঘুম। বুলকের মতে, ত্বকে বয়সের ছাপ পড়তে না দেওয়ার অন্যতম বড় শর্ত হলো পরিপূর্ণ ঘুমটা দেহকে দেওয়া।