অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর ববিতাএকমাত্র ছেলে অনীক কানাডায় পড়াশোনা করে। ববিতা তাই ছয় মাসেরও বেশি সময় আগে কানাডায় পাড়ি জমিয়েছিলেন। ফিরেছেন কদিন আগেই। এর মধ্যে ববিতার নতুন কোনো ছবি দেখা যায়নি। তবে আসছে সপ্তাহে মুক্তি পাবে ববিতা অভিনীত নতুন ছবি মায়ের জন্য পাগল। এ ছবিতে মারুফ ও ইমনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ববিতা। ভক্তরা নিশ্চয়ই অনেক দিন পরে ববিতার ছবি উপভোগ করবেন।জামাই যায় ডাবিংয়েরূপসজ্জা কক্ষে বসে শাকিব খান বিয়ের পোশাক পরছেন। পরিচালক রাজু চৌধুরী রূপসজ্জা কক্ষে ঢুকেই শাকিব খানকে দেখে বললেন, নকল জামাইয়ের পোশাক তো অনেক দিন পরলা। এবার আসল বিয়ের পোশাকটা পরো। শাকিব বললেন, মেয়ে দেখেন, বিয়ে তো করতে চাই-ই। কিন্তু পছন্দের মেয়ে যে পাই না। শাকিব জানতেন, এখুনি তাঁকে এক টাকার দেনমোহর ছবি শুটিংয়ের জন্য ডাকা হবে। পরিচালক এম বি মানিক শাকিবকে বললেন, ভাই, ডাবিংটা আগেই করে আসেন। তারপর না হয় শুটিং করবেন। শাকিব শুটিংয়ের জন্য পরে থাকা পোশাক পরেই ডাবিং করার জন্য বেরিয়ে গেলেন। বাইরে যিনিই শাকিবকে দেখেন, তিনিই বললেন, কী রে, জামাই কই যায়? অন্য একজন বললেন, জামাই ডাবিংয়ে যায়।খুবই খুশিগত বছরের শেষ দিনে এবং নতুন বছরের প্রথম সপ্তাহে ছিল শাবনূরের ছবি। একটি এভাবেই ভালোবাসা হয় অন্যটি মা আমার চোখের মণি। দুটি ছবিতেই শাবনূর ছিলেন মুখ্য চরিত্রে। গত বছরে শাবনূরের জন্য বক্স অফিস কোনো ভালো খবর না দিতে পারলেও পরপর দুটি সপ্তাহ ছিল শাবনূরের জন্য সুখকর। দুটি ছবিই দেখার জন্য দর্শকদের ভিড় উপচে পড়েছিল সিনেমা হলে। আর এতেই শাবনূর ভীষণ খুশি। বললেন, ভালো ছবি দিতে পারলে দর্শক যে সিনেমা হলে যায়, এটিই তার বড় প্রমাণ।টুকরো খবর