অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী, গৃহকর্ত্রী কথাটা শুনে অনেকের হয়তো ভালো লাগবে না। কিন্তু গুজবে সাংবাদিকদের এ কোনো রটনা নয়। খোদ পেনেলোপি ক্রুজ নিজ মুখে বলছেন, তাঁর কাছে নাকি পৃথিবীর সেরা কাজ মনে হয় হাউসওয়াইফ, মানে গৃহকর্ত্রীর ভূমিকাটাই! সংসার শুরু করছেন চার বছর হলো। ক্রুজে ক্রুজে খাপ খায়নি। টম ক্রুজের সঙ্গে তিন বছরের প্রেমটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। শেষে ২০০৭ সালে হাভিয়ের বারদেমের সঙ্গে বিয়ের মালাবদল। গত বছর মা হয়েছেন। দেখতে দেখতে ছেলে লিওনার্দোর বয়স হয়ে গেল ১৭ মাস। আপাতত সংসার নিয়েই ব্যস্ত ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। ‘আমার পরিচয় এখন হাউসওয়াইফের। এটা সুন্দর বিশ্বের সবচেয়ে সেরা কাজ। আমি জানি, কীভাবে রান্না করতে হয়, প্রতিদিন তরতাজা খাবার রান্না করাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ’—অভিনেত্রী নয়, গৃহকর্ত্রী ক্রুজ বলেছেন সাংবাদিকদের। পেরির বিচ্ছেদনিন্দুকেরা বলছেন, প্রেমের উত্তাল নদীতে কীভাবে সাঁতরাতে হয়, সেটি নাকি কেটি পেরির জানা নেই। বলবেই তো। গত চার বছরে এ নিয়ে তৃতীয় বারের মতো সম্পর্কচ্ছেদের অভিজ্ঞতা হলো এই অভিনেত্রী ও সংগীত তারকার। সর্বশেষ অভিনেতা রাসেল ব্র্যান্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁর। ২০০৮ সালে ব্র্যান্ডের ছবি গেট হিম টু দ্য গ্রিক-এ ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন পেরি। শেষ পর্যন্ত সম্পাদনার ছুরিতে ওই দৃশ্য বাদ গেলেও পেরি ঠাঁই পেয়ে যান ব্র্যান্ডের হূদয়ে। দুজনে এক ছাদের নিচে বসবাসও করছিলেন। কিন্তু সাঁতরাতে না জানলে প্রেমে-মরা হতেই হবে, তা আপনি জলে ডুবুন আর না-ই ডুবুন। তবে কিনা ইদানীং পেরি যেন পুরুষবিদ্বেষী হয়ে উঠেছে। সেদিন সাফ বলে দিয়েছেন, ‘আমরা আধুনিক এক রূপকথার রাজ্যে বাস করি। যেখানে গল্পের শেষে টগবগ ঘোড়ায় চেপে রাজপুত্রকে আসতেই হবে এমন কোনো কথা নেই।  রা. হা.তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস