অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরে এসো, ফিরে ফিরো এসো ফিরে...নীলাঞ্জনার প্রতি আকুতি জানিয়েছিলেন নচিকেতা। জীবন-নদীর ওপারে চলে যাওয়া নীলাঞ্জনার ফিরে আসার আর সুযোগ ছিল না। কিন্তু বার রাফায়েলির তো সেই সুযোগ আছে। লিওনার্দো ডি ক্যাপ্রিও তাই আর্দ্র গলায় আকুতি জানাচ্ছেন ইসরায়েলি সুপারমডেলের কাছে, ফিরে এসো, ফিরে। টাইটানিক-এর জ্যাকের মতোই বাস্তবের ক্যাপ্রিও ভালোবাসার অতল সমুদ্রে ডুবে থাকতে ভালোবাসেন। তাঁর হূদয়ে শূন্যস্থান পূরণ হয় দ্রুতই। রাফায়েলির আগেও তাঁর হূদয়ে আসন করে নিয়েছিলেন ক্রিস্টেন জেং, এমা মিলার, জিসেল বুন্ডশেনের মতো নন্দিনীরা। রাফায়েলির পরেও ব্লেক লাইভলির হূদয়ের বেলাভূমি ঘুরে এখন আপাতত নোঙর করেছেন এরিন হিথার্টনের বন্দরে। তবে এরিনের কাছের এক সূত্র জানাচ্ছে, মন থেকে রাফায়েলির ছবি নাকি এখনো পুরোপুরি মুছে ফেলতে পারেননি ক্যাপ্রিও। ৩৭ বছর বয়সী এই অভিনেতা আসলে এরিনের মধ্যে রাফায়েলিকেই খুঁজছেন!বেকিনসেলের দুশ্চিন্তানিজে প্রেমে পড়েছিলেন ২২ বছর বয়সে। অনেকের কাছে মনে হতে পারে, একটু সাততাড়াতাড়িই হয়তো প্রেমে পড়েছিলেন কেট বেকিনসেল। অনেকে বলবেন, না প্রেমে পড়ার এই তো সময়। কিন্তু বেকিনসেল এতশত ভাবেননি। অভিনেতা মাইকেল শিনের প্রেমে তিনি পড়েছিলেন হুট করে, প্রথম দর্শনেই! আট বছর প্রেমের ভেলায় ভেসেছেন। এই জুটির ভালোবাসার সাক্ষী হিসেবে একটা মেয়েও এসেছে এই ধরায়—লিলি মো শিন। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসার আগেই বিচ্ছেদ। বেকিনসেল অবশ্য পরে বিয়েথা করেছেন। পরিচালক লেন ওয়াইজম্যানের সঙ্গে এখন তাঁর সুখেরই সংসার। কিন্তু মেয়ে লিলিকে নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। লিলি সদ্যই পা দিয়েছে তেরোয়। মানে কিনা ‘টিন’-এর জগতে ঢুকে গেছে। একদিন তার মনেও নিশ্চয়ই ফুটবে প্রেমের পদ্মফুল। সঠিক রাজপুত্রটিকে বেছে নিতে পারবে তো লিলি? সন্তানকে কীভাবে মানুষ করবেন, সেটারই পরামর্শ নিতে অভিনেতা ব্রুস উইলিসের দ্বারস্থ হয়েছেন বেকিনসেল। যোগ্য ব্যক্তিরই কাছে যাওয়া। উইলিস যে চার-চারটি মেয়েকে মানুষ করছেন! স্টোনের দাওয়াইখুব বেশি উদ্বেগে ভুগলে আপনি কী করেন? বেশির ভাগ লোক যা করে, সেটা হলো পায়চারি। অনেকে কামড়ে কামড়ে হাতের নখ আর একটিও আস্ত রাখে না। অনেকে ধ্যান করেন, গভীর শ্বাস নিয়ে কাবর্ন-ডাই-অক্সাইডের সঙ্গে সঙ্গে বের করে দেন উদ্বেগ। এদিক দিয়ে এমা স্টোন একেবারেই ব্যতিক্রমী। উদ্বেগ আর দুশ্চিন্তা থেকে ছুটি পেতে তিনি সোজা চলে যান রান্নাঘরে। আর কিছু নয়, তৈরি করতে থাকেন কেক আর কুকিজ। দি অ্যামেজিং স্পাইডারম্যান ছবির শুটিং করতে গিয়ে নাকি এই অভ্যাস হয়েছে তাঁর। এর পর থেকে মার্কিন এই অভিনেত্রীর দাওয়াইটা আপনিও ব্যবহার করে দেখতে পারেন। দুশ্চিন্তাগুলোকে চুলোয় চেপে দিয়ে দুশ্চিন্তার ভুনা নয়তো ঝোল...রেসিপিটা মন্দ নয়!  রাজীব হাসানতথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস