অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখের ঘরে...বেহুলার মহা সুরক্ষিত বাসরঘরেও ঢুকে পড়েছিল সাপ। তবে কি অশান্তির সেই সাপ এবার ঢুকেছে স্মিথদের সংসারেও!হলিউডে সংসার যেখানে তাসের ঘর, আশ্চর্য ব্যতিক্রম হয়ে আছেন তাঁরা দুজন। উইল স্মিথ আর জাডা স্মিথ। হলিউডে বেশির ভাগ সম্পর্কই যেখানে বিয়ের আগেই বিচ্ছেদে গড়ায়, মাত্র কয়েক মিনিটের দাম্পত্য জীবনের রেকর্ডও আছে যে দুনিয়ায়, সেই হলিউডে বসেই আশ্চর্য এক সুখের সংসার সাজিয়েছেন তাঁরা। ১৯৯৭ সালে বিয়ে। দেড় দশক হয়ে গেল। এখনো...না, আকাশে কালো মেঘের ঘনঘটা! কদিন ধরে গুঞ্জন, স্মিথদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। সেটা বিবাহবিচ্ছেদ পর্যন্ত গড়াচ্ছে! এই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছেন জাডা, ‘আমাদের বিবাহবিচ্ছেদের খবরটা একেবারেই গুজব। প্রশ্নই আসে না। ওকে ছেড়ে আমি কোথায় যাব। ওকে তো আমার শরীরেরই একটা অংশ মনে হয়।’ প্যাটিনসনের পাশেএবার বুঝি সত্যি সত্যিই সাড়ে সর্বনাশ হতে চলেছে বেলা-এডওয়ার্ডের অমর প্রেমগাথার। ক্রিস্টেন স্টুয়ার্ট এরই মধ্যে ক্ষমা চেয়েছেন। রবার্ট প্যাটিনসনের কাছে কেঁদেকেটে নাকি রীতিমতো গোসলও করে ফেলেছেন। তার পরও নাকি মন গলছে না প্যাটিনসনের। কিছুতেই ভুলতে পারছেন না স্টুয়ার্ট তাঁদের প্রেমের সম্পর্কটাকে অসম্মান করে সাময়িক অভিসারে মত্ত হয়েছিলেন অন্য কারও সঙ্গে। এমন সময়ে দৃশ্যপটে হাজির রিজ উইদারস্পুন। প্যাটিনসনকে সান্ত্বনা দিতে নিজের কাঁধটাই এগিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী, যেন সেখানে মাথা রেখে প্যাটিনসন খানিকটা কেঁদে নিতে পারেন!উইদারস্পুন নিজেও প্রতারণার শিকার। তাঁর স্বামীও একসময় তাঁর সঙ্গে এমনই প্রতারণা করেছেন। ফলে এই সময় হূদয়টা কেমন ক্ষতবিক্ষত হয়, সেটা ভলোই জানা আছে। প্যাটিনসনের হূদয়ের ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য তিনিই সবচেয়ে যোগ্য। কিন্তু এই ‘প্রাথমিক চিকিৎসা’ দিতে এসে ঘটনা না আবার অন্যদিকে মোড় নেয়! রা. হা.বোয়েলের হূদয়েলন্ডনের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে বিশ্বের সবার মন জিতে নিতে চেয়েছিলেন। সে চেষ্টায় ড্যানি বোয়েল সফল। স্লামডগ মিলিয়নিয়ার খ্যাত ব্রিটিশ এই পরিচালক এরই মধ্যে নাকি আরেকজনের মন জিতে নেওয়ার প্রাণান্ত চেষ্টা করেছেন। এবং সেই চেষ্টাতেও পেয়েছেন জিপিএ ফাইভ! অভিনেত্রী রোজারিও ডসনের সঙ্গে বয়েল চুটিয়ে প্রেম করছেন বলেই গুঞ্জন। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি ইংল্যান্ডের এক সমুদ্রসৈকতে দুজনকে রোমান্টিক আবেগঘন অবস্থায় আবিষ্কার করায়। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও একসঙ্গে এসেছিলেন দুজন। দুজনের বয়সে ২২ বছরের ব্যবধান। বোয়েলের ৫৫ চলছে, ডসনের ৩৩। তবে প্রেম কি আর বয়সের পাল্লায় মেপে হয়! তা ছাড়া বোয়েল হয়তো মিষ্টি হেসে বলবেন, ‘লাইফ বিগিনস আফটার ফিফটি।’ রা. হা. তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস