অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুৎসিতভালোবাসা শক্ত খোলসের মধ্যে থাকা একটা ফলের মতো। ওপরের খোলসটা শ্রদ্ধার, আস্থার, বিশ্বাসের। একবার সেই খোলস ভেঙে গেলে ভেতরের ফলটা পচে যায় দ্রুত। মডেল তারকা হেইডি ক্লুম আর তাঁর সাবেক স্বামী সিলের চলমান কাদা-ছোড়াছুড়ি আমাদের আবার সেই সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। দুজনের লড়াইটা কুৎসিত থেকে কুৎসিততর হয়ে উঠছে। সিল অভিযোগ করেছেন, ক্লুম তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তাঁকে ফাঁকি দিয়ে চুটিয়ে প্রেম করেছেন দেহরক্ষী মার্টিন ক্রিস্টেনের সঙ্গে। সম্প্রতি সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে দেওয়া ক্লুম অবশ্য পাল্টা প্রতারণার অভিযোগ করেছেন সিলের বিরুদ্ধে। অবশ্য সম্প্রতি ইতালিতে ক্রিস্টেনের সঙ্গে ক্লুমকে ‘কাছাকাছি’ অবস্থায় দেখা গেছে। এ কী কথা!হলিউড সুন্দরীদের সবচেয়ে বড় দুশ্চিন্তা কী? এ নিয়ে গবেষণা হতে পারে। অনেকে হয়তো বলবেন, সঙ্গী হাতছাড়া হয়ে যাওয়াটাই এক নম্বর দুশ্চিন্তা। হলিউড দুনিয়ায় যে সম্পর্ক ব্যাপারটা মেড ইন চায়নার মতো। টেকসই নয়। কিন্তু এর চেয়েও বড় দুশ্চিন্তায় হলিউড সুন্দরীরা ভোগেন শরীরের ফিটনেস নিয়ে!শরীরে এক রত্তি মেদও কেউ সহ্য করতে পারেন না। জিরো সাইজ ধরে রাখতে গিয়ে কতজন যে কত পরিশ্রম করেন, তা লেখাজোকা নেই। হলিউড সুন্দরীদের মধ্যে অন্যতম আকর্ষণীয় ফিগারের অধিকারিণী এভা লঙ্গোরিয়া কিন্তু বলছেন উল্টো কথা। নিয়ম করে জিম, খাবারের হাজারটা বিধিনিষেধ বায়নাক্কা মোটেও নাকি সহ্য হয় না তাঁর। ‘আমি শরীরচর্চা ঘৃণা করি’—বিরক্তি নিয়েই জানিয়েছেন তিনি।কিন্তু ঘৃণাই যদি করেন, তা হলে এই লতানো আকর্ষণীয় শরীরটার রহস্য কী? এইবার জানা গেল, শরীরচর্চা তাঁকেও করতে হয়। কিন্তু কাজটা তিনি করেন নিতান্তই অনিচ্ছা নিয়ে। এর চেয়ে নাকি মুটিয়ে গেলেও বেশি দুঃখ হবে না তাঁর!পড়বি তো পড়....অনেকে ঘুঘু দেখে কিন্তু ফাঁদ দেখে না। তেমনি এই চোরবাবাজিরা ডোয়াইন জনসনকে দেখেছে, ‘রক’কে দেখেনি! ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স ছবির সেটে ছিলেন রক। পূর্ব লন্ডনে চলছিল শুটিং। এমন সময় কিছু চোর হামলা চালায়। গাড়ি থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরি করার মতলবে ছিল তারা। কিন্তু তারা তো আর জানত না রেসলিং ছেড়ে অভিনয়ে নামা রক আছেন সেখানে। চোর বলতে তারা আবার ছিঁচকে চোরও নয়। রীতিমতো অস্ত্রে সজ্জিত। কিন্তু রককে কি আর এসব কাবু করতে পারে! যা হওয়ার তা-ই হলো। মিনিট কয়েকের সত্যিকারের অ্যাকশন দৃশ্যের মঞ্চায়ন এবং তাতে রকেরই জয়। পালিয়ে বাঁচল চোরের দল। রকের এই বীরত্বে ছবির লোকজন খুবই খুশি। শেষ খবর হলো, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বরখাস্ত করা হচ্ছে। দুটো কারণে। তারা থাকার পরও এমন চোরের হামলা কীভাবে হয়? দ্বিতীয় এবং আসল কারণটি হলো, রক যখন আছেনই, খামোখা নিরাপত্তাকর্মীদের বেতন গোনা কী দরকার!রা. হা.তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস