অল্প স্বল্প গল্প
সুজয়ের নতুন ছবিকাহানির সাফল্য পরিচালক সুজয় ঘোষকে বলিউডে পোক্ত আসন দিয়েছে। লন্ডনে তিনি এখন ভীষণ ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে দুটি পাণ্ডুলিপির কাজ চলছে। একটি অমিতাভ বচ্চনকে মাথায় রেখে লেখা। অন্যটি বিদ্যার জন্য, কাহানির সিক্যুয়াল।শোনা যাচ্ছে, সুজয় কেরালা নামের আরও একটি চিত্রনাট্য প্রস্তুত করেছেন, যেটা নিজেই পরিচালনা করবেন। থ্রিলারধর্মী এ ছবিতে তিনজন নায়ক থাকবেন। তবে এ যে নিছক শোনা কথা নয় নিশ্চিত করলেন সুজয় নিজেই, ‘কেরালার চিত্রনাট্য সবে শেষ করলাম, আর এভাবেই শুরু হলো নতুন ছবির কাজ।’রণবীরকে নিয়ে ঋষি‘বরফি খেতে পাবেন না ঠিকই কিন্তু খালি হাতেও ফেরত যাবেন না দর্শক’—সদ্য মুক্তি পাওয়া বরফি সম্পর্কে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন রণবীর। ‘রণবীর চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, অভিনয়ের খুঁতগুলো ও ভালোভাবে বুঝতে পারে। জীবনকে ছাপিয়ে যায় এমন অতি-অভিনয়ে ওর আগ্রহ নেই। কিন্তু রণবীর অভিনীত ছবিগুলো আমার ভালো লাগেনি’—ছেলে সম্পর্কে ঋষি কাপুরের এমন মন্তব্যে পাঠক নিশ্চয় একটু নড়েচড়ে বসবেন। তুখোড় অভিনেতা ঋষি নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন, ‘অভিনেতা হিসেবে খুঁতগুলো সহজেই নজরে আসে।’ বলিউডে অভিনয়-জীবনের ৪০ বছর পার করেছেন ঋষি কাপুর।ঋষি বা নিতু সিং কখনোই রণবীরের ক্যারিয়ারে নাক গলান না, ‘ও কী করবে, সেটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। রণবীর যখন ইন্ডাস্ট্রিতে এল, মাকে জানিয়েছিল, ওর বয়সী একটা ছেলে বাস্তব জীবনে যা করে, সেটাই ও পর্দায় ফুটিয়ে তুলতে চায়।’ রকস্টার অথবা সদ্য মুক্তি পাওয়া বরফিতে রণবীরের অভিনয় সহজেই মুগ্ধ হওয়ার মতো। পারিবারিকভাবে অভিনয়ের আবহে বেড়ে ওঠা রণবীর শৈশবে কান্নার সময়ও আয়নায় নিজেকে দেখতেন। একেই বলে, মর্নিং শোজ দ্য ডে।টু-লেটটম ক্রুজের হূদয় নাকি শূন্যতা পছন্দ করে না। শূন্যস্থান পূরণ হয়ে যায় দ্রুতই। ৫০ বছরের এই জীবনে কম নারী আসেনি তাঁর জীবনে। কিন্তু সব নারীই তাঁর হূদয়ে ক্ষণিক আলোকে আঁখির পলকে দেখা দিয়ে মিলিয়ে গেল যেন। কোনো সম্পর্কই টেকসই হয়নি। সর্বশেষ তৃতীয় স্ত্রী কেটি হোমসের সঙ্গেও বিচ্ছেদ। তবে ওই যে পঞ্চাশেও তারুণ্যে এক চিলতে মেঘও ঘেঁষতে না দেওয়া ক্রুজের হূদয়ে তো বেশি দিন ‘টু-লেট’ ঝোলার কথা নয়। বাজারে জোর গুঞ্জন, এবার ‘বন্ড গার্ল’ ওলগা কুরিলেঙ্কোর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা ক্রুজ-কুরিলেঙ্কোর ওবলিভিয়ন ছবি করতে গিয়েই নাকি প্রেমের বীজ প্রথম রোপিত। দুজনের চুম্বনরত একটা ছবিও ছড়িয়ে পড়েছে এরই মধ্যে। তবে এই খবর অস্বীকার করে ৩২ বছর বয়সী অভিনেত্রী বলেছেন, যেটিকে দুজনের রোমান্সের দলিল হিসেবে হাজির করা হচ্ছে, সেই চুম্বনের ছবি ওবলিভিয়ন-এর সেটে তোলা। ‘ওই ছবিগুলো পরিষ্কারভাবেই সেট থেকে তোলা। আরে আমাদের পাশে তো একটা নভোযানও আছে।’ বলেছেন কোয়ান্টাম অব সোলেস তারকা। সব ঠিক তো?বিয়ের পিঁড়িতে বসার আগেই না ভেঙে যায় বিয়েটা! কোনো ঝামেলা চলছে না তো মাইলি সাইরাস আর লিয়াম হেমসওয়ার্থের মধ্যে? এমন গুঞ্জন তৈরি হয়েছে সাইরাসের কারণেই। সম্প্রতি সাইরাসকে দেখা গেছে কালো লিপস্টিক ব্যবহার করতে। কালো কি তবে প্রতিবাদের প্রতীক? নাকি শোক? এমটিভি অ্যাওয়ার্ডেও একা হাজির হয়েছিলেন, অথচ কদিন আগেও দুজন দুজনের সঙ্গে লেপটে থাকতেন চুম্বকের মতো। নিশ্চয়ই কোথাও ঝামেলা চলছে—এই যখন গুঞ্জন, সেই সময় ১৯ বছর বয়সী এই অভিনেত্রী তিনটা টুইট করেছেন। যে তিনটা টুইটেই হেমসওয়ার্থের বিরুদ্ধে আছে অবহেলার নালিশ। ‘মনে হচ্ছে আমি বেশি কিছু চাই, জানি না কী, হয়তো আমার প্রতি আরও একটু বেশি আবেগ।’ পরের টুইটে লিখেছেন, ‘কখনো কখনো মনে হয়, আমি কাউকে যতটা ভালোবাসি, সে আমাকে ততটা বাসে না।’ তৃতীয় টুইট, ‘আজকের দিনের ভাবনা: হয়তো এমন নয়, সে আপনাকে কম ভালোবাসে। হয়তো সেটাই তার সর্বোচ্চ ভালোবাসা।’ সব ঠিক আছে তো! বেলা+জ্যাকব!না, হয়নি। টোয়াইলাইটে বেলার ভালোবাসা পায়নি জ্যাকব। এডওয়ার্ড তাঁর জীবন থেকে কেড়ে নিয়েছে বেলাকে। কিন্তু বাস্তবে? বাস্তবে হয়তো তারই শোধ তুলতে চলেছেন জ্যাকব চরিত্রে অভিনয় করা টেলর লুটনার! পর্দার বেলা-এডওয়ার্ডের বাস্তব জীবনের রোমান্সে ফাটল ধরেছে। ক্রিস্টেন স্টুয়ার্টের প্রতারণা সহ্য করতে পারেননি বলে আপাতত দূরে সরে আছেন রবার্ট প্যাটিনসন। স্বাভাবিকভাবেই এই সময় সবাই প্যাটিনসনের পক্ষে। আর অনুতপ্ত স্টুয়ার্ট যখন নিঃসঙ্গতার আগুনে পুড়ছেন, সেই সময় এগিয়ে এলেন লুটনার। স্টুয়ার্টের জন্য শুধু সমর্থন নয়, নিঃশর্ত ও নিঃস্বার্থ ভালোবাসাও নিয়ে এসেছেন তিনি। অবশ্য সূত্রগুলোর দাবি, এটাকে ঠিক প্রেম হিসেবে চালিয়ে দেওয়া যাবে না। কারণ, লুটনার নিজে চেষ্টা করছেন প্যাটিনসন আর স্টুয়ার্টের ভাঙা সম্পর্ক সুপার গ্লু দিয়ে জোড়া লাগানোর। দেখা যাক, জয় কোথায় গিয়ে দাঁড়ায়। রা হা, তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস প্রত্যক্ষদর্শী গুলজারবিখ্যাত সংগীত পরিচালক ও গীতিকার গুলজার কিয়া দিল্লি কিয়া লাহোর চলচ্চিত্রে পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। সম্প্রতি ছবিটির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হলেন তিনি। দেশভাগের প্রত্যক্ষদর্শী গুলজার। এখনো চোখ বুজলেই যেন সেই সময়কার ঘটনাগুলো দেখতে পান। ১৯৪৮ সালে ভারত-পাকিস্তান সীমান্তে এক সম্মুখযুদ্ধ...যুদ্ধ করতে করতে বেঁচে রয়েছেন দুই সেনা। একজন ভারতীয় সেনা, বাড়ি পাকিস্তানের লাহোরে। অন্যজন পাকিস্তানি সেনা, বাড়ি ভারতের দিল্লি। টিকে থাকার এক অদ্ভুত যুদ্ধে দুজন মানুষ।—এই হচ্ছে কিয়া দিল্লি কিয়া লাহোর ছবির মূল কাহিনি। ভারতীয় সুরস্রষ্টা ও পরিচালক গুলজারের জন্ম পাকিস্তানের ঝিলামে।আয়ুষকে নিয়ে ছবিসাত বছর বয়সে জানা গেল, আয়ুষ জন্মগতভাবে হূদেরাগে আক্রান্ত। মৃত্যুর সঙ্গে চার বছর লড়াই করে ১৯৯৪ সালে সে মারা যায়। ছেলের জীবন-প্রদীপ জ্বালিয়ে রাখতে মা অলকার যুদ্ধ ছিল এক রকম, আর মৃত আত্মজকে স্মৃতিতে বাঁচিয়ে রাখতে এখন আরেক যুদ্ধ শেখরের। এসবই জীবন-বাস্তবতার প্রতিটি মুহূর্তে অনুভব করছেন অভিনেতা শেখর সুমন। প্রথম পরিচালিত চলচ্চিত্রটি শেখর নিবেদন করেছেন ছেলে আয়ুষকে। মৃত্যু আর মা-ছেলের সম্পর্ক নিয়ে মেডিকেল থ্রিলার হার্টলেস। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে অভিনেতা। আয়ুষ চরিত্রে অভিনয় করবেন আয়ুষের ছোট ভাই অধ্যয়ন, মায়ের ভূমিকায় থাকছেন দীপ্তি নাভাল। আগামী বছর মা দিবসে হার্টলেস আলোর মুখ দেখবে। মা র, তথ্য: টাইমস অব ইন্ডিয়া ও বলিউড হাঙ্গামা