অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুকি প্যালট্রোআজ গিনেথ প্যালট্রোর ৪০তম জন্মদিন। হ্যাপি বার্থডে বলেছেন? বলে নিন। তবে এই ফাঁকে জেনে রাখুন, মার্কিন এই অভিনেত্রী এবং শিল্পী কিন্তু জানাচ্ছেন, তাঁর নিজের কাছেই মনে হচ্ছে না জীবনের এতগুলো বসন্ত কেটে গেল। অন্তত একটা জায়গায় এখনো নিজেকে ১০-১২ বছরের খুকি মনে হয় তাঁর।প্যালট্রো খানিকটা ছিঁচকাঁদুনে স্বভাবের। খানিকটা না, বেশ খানিকটা। প্রচণ্ড আবেগপ্রবণ তিনি। একটুতেই আবেগাক্রান্ত হয়ে পড়েন। বাচ্চা মেয়ের মতো ভ্যা করে কেঁদে ফেলেন। এই ‘সমস্যা’ থেকে মুক্তি পেতে মনোরোগ বিশেষজ্ঞও দেখাচ্ছেন নিয়মিত। ‘আমি সব সময়ই কাঁদি। এই তো আধঘণ্টা আগেও কেঁদেছি। আমি আসলেই একটা ছিঁচকাঁদুনে মেয়ে। হয়তো কোনো অনিশ্চয়তা থাকলেই আমি কাঁদি’—এক সাক্ষাৎকারে নিজের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।আইটেম গার্ল মৌসুমীআইটেম গার্লের ধুমধাড়াক্কায় এখন বেশ হইচই পড়েছে বলিউডে। রাখি সায়ান্থ, মালাইকা কিংবা মল্লিকা সেরাওয়াত আইটেম গানে আইটেম গার্ল হিসেবে বলিউড-দর্শককে বুঁদ করে রেখেছেন। বলিউডের এই আইটেম গার্লের ধারা এবার দেখা যাবে বাংলাদেশেও। ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমী এবার আবির্ভূত হচ্ছেন আইটেম গার্ল হিসেবে। তবে এটি ঢালিউডে চলচ্চিত্রের সেলুলয়েডে নয়, টেলিভিশনের ছোট পর্দায় আইটেম গার্ল হিসেবে দেখা যাবে তাঁকে। ইসতিয়াক আহমেদ রোমেলের রচনা ও পরিচালনায় ক্যামেরাওয়ালা নাটকে আইটেম গার্ল সেজেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা। ঘটনাটা কী? নাটকে সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে মৌসুমীকে। নাটকের গল্পে দেখা যায়, নায়িকার ব্যক্তিগত জীবনের একটা অংশ হিসেবেই আইটেম গার্ল হিসেবে কাজ করেন তিনি। গত শুক্রবার রাত তিনটায় সাভারের পল্লীমা শুটিং লোকেশনে এ দৃশ্য ধারণ করা হয়।প্রথম এ ধরনের চরিত্রে কাজ করতে কেমন লেগেছে মৌসুমীর? ‘অনেক দিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। কখনোই এ ধরনের চরিত্রে কাজ করা হয়নি। নাটকের মধ্যে এমন একটা চরিত্র করলাম। কাজটি ভালো লেগেছে। নতুন অভিজ্ঞতা হয়েছে। প্রায় দু-তিন ঘণ্টা ধরে নাচতে হয়েছে।’ বললেন মৌসুমী। শফিক আল মামুনবাপের হোটেলবাপের হোটেলে বসে বসে খাওয়া ঠিক নয়। কী হয় তাতে? ওজন বাড়ে! এই অভিজ্ঞতা লেডি গাগার। ২৬ বছর বয়সী এই সংগীত তারকার বাবা জো জারমানোত্তার একটি রেস্তোরাঁ আছে নিউইয়র্কে। সেই রেস্তোরাঁর খাবার নাকি এতটাই সুস্বাদু, যতবার গাগা সেখানে যান, পাঁচ পাউন্ড ওজন বেড়ে যায় তাঁর! গাগার ওজন ২৫ পাউন্ড বেড়েছে। তাতে অবশ্য গাগাকে আগের চেয়ে ‘সুন্দর’ই দেখাচ্ছে। তবে শরীরে বাড়তি ওজন সহ্য হচ্ছে না তাঁর। আর নিজের এই ‘পরিণতি’র জন্য গাগা দুষছেন বাপের হোটেলকে, ‘আমি পাস্তা আর পিৎজা খেতে খুব ভালোবাসি। আমি নিউইয়র্কের ইতালিয়ান মেয়ে। এ কারণেই নিউইয়র্ক থেকে দূরে দূরে থাকছি। বাবা একটা রেস্তোরাঁ খুলেছেন। সেখানকার খাবার সত্যিই অবিশ্বাস্য। এতটাই সুস্বাদু, সত্যি বলছি, সেখানে গেলেই আমার ওজন পাঁচ পাউন্ড বেড়ে যায়।’নিন্দুকেরা বলছেন, এই সুযোগে বাবার হোটেলের বিজ্ঞাপন করলেন না তো গাগা! প্রেমের নাম বেদনাএমা ওয়াটসনের প্রিয় গান কোনটি? প্রেমের নাম বেদনা! প্রথমটায় শুনলে মনে হবে, হ্যারি পটার তারকা বুঝি ভালোবেসে শুধু ক্ষতই বাড়িয়েছেন হূদয়ের। আসলে ব্যাপারটা অন্য রকম। প্রেম সম্পর্কে শুরু থেকেই তাঁর ধারণাটি এমন। প্রেম মানে তিনি বোঝেন সেই আগুন, যেটায় পুড়ে পুড়ে খাঁটি হয় একটা সম্পর্ক। তাঁর ব্যাখ্যা, ‘আমি যখন প্রেম শুরু করলাম, আমার কাছে প্রেম মানেই ছিল রোমিও-জুলিয়েটের মতো একটা ব্যাপার। ভালোবাসা মানেই তাতে জড়িয়ে থাকবে অনেক বেদনা। ভালোবাসা ব্যাপারটিই এমন।’২২ বছর বয়সী ব্রিটিশ এই অভিনেত্রী এখন প্রেম করছেন উইল অ্যাডাম নামের এক তরুণের সঙ্গে। তবে প্রেমের এই ধারণা উইল নয়, তাঁকে দিয়েছেন খোদ উইলিয়াম শেক্সপিয়ার, ‘শেক্সপিয়ার বলেছেন ভালোবাসার পথ কখনোই মসৃণ নয়, বন্ধুর। আমারও তা-ই মনে হয়। ভালোবাসার মধ্যে বেদনা থাকতেই হবে।’  রা হাতথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএসএকসঙ্গে অথচ দূরেরানী মুখার্জি আর কারিনা কাপুর প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন তালাশ ছবিতে। কিন্তু একটি দৃশ্যেও দর্শক দুজনকে একসঙ্গে দেখতে পাবেন না। দুজনেরই সহ-অভিনেতা আমির খান। কিন্তু কাহিনির প্রয়োজনেই রানী-কারিনা একসঙ্গে পর্দায় অনুপস্থিত। মজার ব্যাপার হলো, প্রায় ৫০ দিনের শুটিংয়ে কারিনা-রানীর একসঙ্গে এক দিনের জন্যও শিডিউল ছিল না। নানা কানকথা শোনা গেলেও এই দুই নায়িকা ব্যক্তিগত সম্পর্কে নাকি আন্তরিক।৩৬-এ ২৫কিসমত লাভ পয়সা দিল্লি ছবিতে ২৫ বছর বয়সী যুবকের চরিত্রে অভিনয় নিয়ে দ্বিধায় ছিলেন বিবেক ওবেরয়। বিবেকের বয়স এখন ৩৬। দুই বছরের বিরতির পর রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবিতে বিবেককে দেখা যাবে মল্লিকা শেরাওয়াতের বিপরীতে।‘এই চরিত্রে অভিনয় করতে ভয় লাগছিল। এ পর্যন্ত অনেক ছবিতে অভিনয় করেছি। কিন্তু এবার খুব সচেতন ছিলাম। চরিত্রটি বৈশিষ্ট্যের দিক থেকে স্বতন্ত্র। তার মধ্যে ছেলেমানুষি, পাগলপারা স্বভাব আছে। আর এসব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে আমাকে কণ্ঠ নিয়ে খেলতে হয়েছে। নিজেকে যথেষ্ট ভেঙেছি-গড়েছি।’ বললেন বিবেক।বড় পর্দায় মল্লিকা-বিবেকের এটাই প্রথম কাজ। এই ছবির মাধ্যমে দুজনেই কিছুটা সময়ের বিরতির পর দর্শকের মাঝে ফিরে এলেন। সঞ্জয় খান্ডুরি পরিচালিত কিসমত লাভ পয়সা দিল্লি ছবিটি মুক্তি পাচ্ছে ৫ অক্টোবর। কম্বলে মুখঢাকা অনুরাগপরিচালক অনুরাগ বসু অভিনয়ও করেছেন বরফি সিনেমায়। আগে থেকে অনুরাগ কাউকে কিচ্ছু জানতে দেননি। রণবীর আর প্রিয়াঙ্কার সঙ্গে একটি দৃশ্যে পর্দায় তিনি উপস্থিত ছিলেন। মুখঢাকা অনুরাগকে অবশ্য দর্শকের চেনারও কথা নয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে অনুরাগ বসু বলেন, ‘প্রিয়াঙ্কা-রণবীরকে বিরক্ত করছে—এমন একটি চরিত্রে অভিনয়ের জন্য কেউ রাজি হয়নি। তাই কম্বলে মুখ ঢেকে আমিই ছিলাম সে চরিত্রে। মারুফা রহমান