অল্প স্বল্প গল্প
পূর্ণিমার ট্রিগার ফেল!একবার-দুবার নয়, তিন-তিনবার মিস। হ্যাঁ, শুটিং লোকেশনে পূর্ণিমার হাত দিয়ে এমন ঘটনাটাই ঘটল। যখনই তিনি ট্রিগার চেপে চঞ্চল চৌধুরীকে গুলি করতে যাচ্ছিলেন, তখনই হাত থেকে পিস্তলটা পড়ে যাচ্ছিল। দৃশ্য কাট! টানা তিনবার এমন ঘটনা ঘটল। আর প্রতিবারই শুটিং ইউনিট হেসে কুটি কুটি। সম্প্রতি উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় অফসাইড নামে একটা টেলিফিল্মের শুটিংয়ের সময় এমন দৃশ্য দেখা গেল। গল্পে কিলার চঞ্চল পূর্ণিমার বাবাকে খুন করতে আসে। কিন্তু উল্টো পূর্ণিমা লাইন্সেস করা পিস্তল দিয়ে চঞ্চলকে কুপোকাত করতে যায়। দৃশ্যটি ধারণ করার সময় এমন ঘটনা ঘটে। ‘আরে আমি কী করব। যখনই ট্রিগার চেপে ফায়ার করতে যাই, তখনই চঞ্চলের মুখের দিকে তাকালে হাসি চলে আসে। আর অমনি পিস্তলটা পড়ে যায়। হি হি হি...’ বলে আরও একবার হেসে নিলেন পূর্ণিমা। টেলিফিল্মটিতে ব্যান্ডদল দূরবীনের ভোকাল শহীদও অভিনয় করেছেন। শ আ মাহঠাৎ প্রাণঅমিতাভ বচ্চন বিস্মিত! সত্যি সত্যিই এমন একজন তাঁকে ফোন করেছেন! শুধু ফোনে তাঁর কণ্ঠ শোনার জন্য! পাঠক, একটু চেষ্টা করুন তো, এমন গুণী একজন মানুষের কথা অনুমান করা যায় কি না।সিএনএনের ২০১০ সালের পরিসংখ্যান অনুযায়ী, এশিয়ার সর্বকালের সেরা ২৫ জন অভিনেতার একজন তিনি। তিনবার পেয়েছেন ফিল্মফেয়ার সেরা সহ-অভিনেতার পুরস্কার এবং ১৯৯৭ সালে আজীবন সম্মাননা। ভারত সরকার চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছেন এই কৃতী পুরুষকে। ক্যারিয়ারের শুরুতে খলনায়ক হিসাবে অভিষেক হয় বলিউডে। পাঠক, এতক্ষণ প্রাণ কৃষাণের কৃতিত্বগাথা জানলেন। অমর-আকবর-অ্যান্টনি, ডন, কালিয়া, নসিব, শারাবি, আন্ধা কানুন, ইনকিলাব প্রভৃতি চলচ্চিত্রে একসঙ্গে অনেক সময়ের সাক্ষী দুজন। তাই তো শুধু কণ্ঠ শোনার জন্য উদ্গ্রীব হয়ে অমিতাভকে ফোন করেছেন প্রাণ কৃষাণ সিকান্দ। প্রাণ নামেই তাঁকে চেনে চলচ্চিত্রপ্রেমীরা।শাহরুখের আবৃত্তিরবিঠাকুরের স্বপ্নপূরণে এগিয়ে এলেন শাহরুখ খান। ‘বাংলার মাটি বাংলার জল’ নেপথ্যসংগীতের সঙ্গে স্বকণ্ঠে কবিতা আবৃত্তি করেছেন তিনি। পশ্চিমবঙ্গের পর্যটন আর বিনিয়োগ খাতকে এগিয়ে নিতে এ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় এবার শাহরুখ খান। দুই মিনিটের একটি প্রচারমূলক বিজ্ঞাপনে তিনি অভিনয় করেছেন। সুন্দরবন, নদী, শান্তি নিকেতন, কালীঘাট, দক্ষিণেশ্বর, বেলুড় মাঠ—সবই পাবে দর্শক এ বিজ্ঞাপনচিত্রে!পরীক্ষায় পাসদম বন্ধ করা অবস্থা! মোটরবাইকের দুই চাকার ওপর সোনাক্ষির কসরতবাজিতে দর্শকের কী প্রতিক্রিয়া হয়! মোটরবাইক চালানোর শিক্ষাগুরু ছবিটির পরিচালক ও অভিনেতা অজয় দেবগন। সন অব সরদার চলচ্চিত্রে সর্দারনি চরিত্রে নিজেকে প্রমাণ করার জন্য সোনাক্ষি যথাসাধ্য চেষ্টা করছেন। এই চেষ্টা দর্শকের কাছে তাঁকে সর্দারনি হিসেবেই তুলে ধরবে।মজার কথা হলো, সোনাক্ষি জীবনে কখনো বাইক চালাননি। চরিত্রের কারণেই তাঁকে এটি চালানো শিখতে হলো। শুটিং ইউনিটের সবাই সাক্ষী, সোনাক্ষি বাইক চালানোর পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়েই পাস করেছেন। মারুফা রহমান, তথ্য: টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামাশুভ বিবাহঅ্যাডাম শুলমান যখন তাঁর জীবনে এসেছিলেন, অ্যান হ্যাথাওয়ে তখন প্রবল ঝড়ের মধ্যে। ইতালিয়ান ধনাঢ্য ব্যবসায়ী রাফায়েল্লো ফল্লিয়েরির সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি টেনে দিয়েছেন। সম্পর্কচ্ছেদের বেদনার চেয়ে তাঁকে বেশি করে পোড়াচ্ছিল, কীভাবে এই মানুষ প্রতারণা করেছে তাঁর সঙ্গে! ফল্লিয়েরি যে ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিলেন, সেটি তৃতীয় বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে; অন্তত হ্যাথাওয়ে তা-ই জানতেন। কিন্তু ফল্লিয়েরির আসল চেহারা বের হয়ে এল। জানা গেল, তিনি আসলে প্রতারক। একসময় জেলেও চলে গেলেন তিনি। মানসিকভাবে বিপর্যস্ত ও ক্যারিয়ার নিয়ে শঙ্কার সেই সময় শুলমান তাঁকে বটগাছের মতো ছায়া দিয়েছেন; আশ্রয় দিয়েছেন। অবশেষে দুজনের সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিলেন দুজনে। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় বিয়ের মালা বদল করেছেন শুলমান আর হ্যাথাওয়ে।অভিসারে...জাস্টিন বিবারের সবচেয়ে প্রিয় অভিসারের জায়গা কোনটি? না, আপনি যদি নির্জন কোনো দ্বীপ, সমুদ্রের ধার, গভীর বন—এসব রোমান্টিক লাইনে চিন্তা-ভাবনা করতে থাকেন, তা হলে নিশ্চিতভাবে ধোঁকা খেয়ে যাবেন। কারণ, ১৮ বছর বয়সী বিবার অভিসারের জন্য সবচেয়ে বেশি পছন্দ করেন ডিজনিল্যান্ড! এ তথ্য জানা গেল খোদ তাঁর প্রেয়সী সেলেনা গোমেজের কাছ থেকে। তিনি নিজে আবার ডিজনিল্যান্ডের চেয়ে বেশি পছন্দ করেন ক্যালিফোর্নিয়ার নটস স্কেয়ারি ফার্ম। এখানে মানুষ আসে গুচ্ছের টাকা খরচ করে ভয় পেতে! ভয় পেয়েই বিনোদিত হয়। ‘আমরা ডিজনিল্যান্ডে অনেক যাই। ও এটা খুব পছন্দ করে। তবে নটস স্কেয়ারি ফার্মেও আমরা যাই। কারণ, সেটা আমার পছন্দ। আমি আসলে সেই ধরনের মানুষ, যে ভয় পেতে ভালোবাসে। অবশ্য সেখানে গেলে আমি সারাক্ষণ চোখ আর কান দুটোই বন্ধ রাখি।’ দুষ্টু হাসি হেসে বলেছেন ২০ বছর বয়সী গোমেজ। একজনের পছন্দ ডিজনিল্যান্ড, অন্যজনের ভুতুড়ে কারখানা! একটা জিনিস পরিষ্কার, দুজনে এখনো নেহাতই বাচ্চা।কার্দাশিয়ানের চাওয়াকিম কার্দাশিয়ানকে পটাতে চান? আপনার সামনে সুবর্ণ সুযোগ। সামনেই তাঁর ৩২তম জন্মদিন। এ মাসের ২১ তারিখ। এদিন তাঁকে একটা বিশেষ উপহার দিতে হবে। তা হলেই পটে যাবেন এই মার্কিন নন্দিনী! অবশ্য এর জন্য খরচা একটু বেশিই পড়বে আপনার। কার্দাশিয়ান উপহার হিসেবে চাইছেন আইফোন-৫! আরও অনেকের মতো তিনিও আইফোনের মহাভক্ত। এখনো নতুন মডেলের আইফোনটি হাতে আসেনি তাঁর। আশা করছেন, এই জন্মদিনেই সেটি পেয়ে যাবেন। ‘হয়তো আমি একটা আইফোন-৫ চাই, আমি সত্যিই তা চাই।’ নিজের পছন্দে জন্মদিনের পুরস্কার কোনটি, এর উত্তর তিনি এভাবেই দিয়েছেন। অবশ্য কার্দাশিয়ানকে পটাতে চাইলে সরাসরি যুদ্ধে নামতে হবে তাঁর প্রেমিক কেনি ওয়েস্টের সঙ্গে। কারণ, কেনি নিজেই নাকি আইফোন-৫ কিনে দিতে চলেছেন। আরেকটি তথ্য জেনে রাখুন, আইফোন তো মামুলি ব্যাপার; কার্দাশিয়ানের জন্মদিনের যে পার্টির পরিকল্পনা কেনি করেছেন, সেটার বাজেট নাকি ১০ লাখ ডলার! রা হাতথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস