অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যার সমুদ্রবিলাসবিদ্যা বালানের দিনগুলো কাটছে বেশ ফুরফুরে মেজাজে। ডার্টি পিকচার আর কাহানির মতো চলচ্চিত্র আছে যাঁর ঝুলিতে, তাঁর মেজাজ ফুরফুরে থাকবে না তো কার থাকবে? তবে সব ধরনের ব্যস্ততা হটিয়ে দিয়ে তিনি এখন ক্যারিবিয়ানে ছুটি কাটাতে যাচ্ছেন।শোনা যাচ্ছে, ডিসেম্বরে ১৫-২০ দিনের জন্য ক্যারিবিয়ানে যাওয়ার টিকিট করেছেন তিনি। কার সঙ্গে যাচ্ছেন বিদ্যা—এই প্রশ্ন যদি কারও মনে উদয় হয়, তা হলে তাদের শুরুতেই জানিয়ে দেওয়া ভালো, বিদ্যার ভ্রমণসঙ্গী হচ্ছেন তাঁর বাবা-মা, বোন প্রিয়া, বোনজামাই কেদার আর তাঁদের যমজ দুই সন্তান ইরা আর রুহান। বিদ্যার ছেলেবন্ধু হিসেবে যাঁর নাম শোনা যায়, সেই সিদ্ধার্থ রায় কাপুর কিন্তু থাকছেন না এই ভ্রমণে।বিদ্যার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, এই সময়ের মধ্যেই রাজকুমার গুপ্তর ঘানচক্কর ছবির কাজ শেষ হয়ে যাবে। এমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন তিনি এই ছবিতে। ‘বিদ্যার খুব সমুদ্র-ভ্রমণে যাওয়ার শখ। সমুদ্রকে খুব ভালোবাসে সে।’—জানান তাঁর বন্ধু।করন কখন বিব্রত হন?বলিউডের চলচ্চিত্র ব্যক্তিত্ব করন জোহর বলেছেন, অভিনেতা সালমান খানের সামনে তিনি বিব্রত বোধ করেন। একটি এফএম চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোন অভিনয়শিল্পীর সামনে মুখ খোলার সাহস পান না করন? করন নির্দ্বিধায় বললেন, ‘সালমান খান। একবার আমার “লিফট কারা দে শো”র অতিথি ছিলেন সালমান। খুব সিরিয়াস শো ছিল সেটা। আমি কালো স্যুট পরে বসে আছি সোফায়। সালমান এলেন। বললেন, “আমি মেঝেয় বসতে চাই। তুমিও মেঝেতে বসো!”’ভাবুন তো একবার, স্যুট-টাই লাগিয়ে মেঝেতে বসে সিরিয়াস শো পরিচালনা করা!‘সালমানের সামনে আমি খুব বিব্রত বোধ করি। কেন সেটা আমি জানি না। ওর সঙ্গে আমার বোঝাপড়া খারাপ নয়! বহুদিন ধরেই আমরা পারিবারিক বন্ধু।’—বললেন কিরন। মারুফা রহমানসূত্র: টাইমস অব ইন্ডিয়াউইল স্মিথের র‌্যাপঅভিনেত্রী গ্যাব্রিয়েল ইউনিয়নের জন্মদিন উৎসবে উইল স্মিথ নিজেকে ভাসিয়ে দিলেন র‌্যাপের ছন্দে। দর্শকেরা হূদয় ভরে দেখে নিল প্রিয় অভিনেতার নাচ।স্মিথের বয়স এখন ৪৪। ৪০ বছর বয়সী অভিনেত্রী গ্যাব্রিয়েলের জন্মদিনে আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানটি আনন্দমুখর করার দিকেই মন দেন। স্মিথের স্ত্রী জাডা পিনকেট-স্মিথ সম্প্রতি বলেছেন, স্মিথ হচ্ছে পৃথিবীর সেরা স্বামী। ‘উইল স্মিথের চরিত্রে কোনো নেতিবাচক কিছুই আমি দেখিনি কখনো। ওর মতো বাবাও পৃথিবীতে বিরল।’ বললেন জাডা।একেই বলে প্রেম!অ্যাশটন কুচার নিজের হূদয়টাকে কুচি কুচি করে তুলে দিয়েছেন মিলা কুনিসের হাতে। আর মিলবেন বলে কুনিসও করছেন প্রেমময় কুর্নিশ। বেশ চলছে দুজনের হূদয়ের লেনাদেনা। পুরো পৃথিবীর ৭০০ কোটি মানুষ যেন এই কপোত-কপোতীর কাছে অদৃশ্য হয়ে গেছে। যেন তাঁরাই এই পৃথিবীর দ্বিমাত্র মানব-মানবী; আর কেউ নেই। ‘কুছ পরোয়া নেহি’ স্টাইলে চলছে তাঁদের অভিসার। কদিন আগে দুজনকে বেশ একান্তে আবিষ্কার করার কিছুদিনের মধ্যেই পাওয়া গেল আরেক রোমান্টিক দৃশ্য। এবার নাকি কুচার নিজে খাইয়ে দিচ্ছিলেন কুনিসকে। দুজনে একসঙ্গে আইসক্রিম খাচ্ছিলেন। অভিসার দৃশ্যে আইসক্রিম না থাকলে কি চলে! সেই দৃশ্যটাকে আরও প্রেমময় করে তুলতেই বুঝি কুচার নিজে থেকে চামচে করে তুলে খাইয়ে দিচ্ছিলেন কুনিসকে। আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা এই দৃশ্য দেখে ‘আহা আহা’ করে ধন্য হয়েছেন। বুদ্ধিমানেরা এ খবর ট্যাবলয়েডগুলোর কাছে পৌঁছে দিয়ে টু-পাইস কামিয়ে নিয়েছেন। আর এই জুটির ভক্তরা দূর থেকে প্রার্থনা করছেন, এভাবেই যেন যুগ যুগ একে অন্যকে খাইয়ে দেন দুই ‘কু’—কুচার-কুনিস! রা. হা., সূত্র: রয়টার্স, এএনআই, আইএএনএস