অল্প স্বল্প গল্প
আফগানিস্তানে বলিউডি ছবির শুটিং!আফগানিস্তানে বলিউডের চলচ্চিত্রের শুটিং! শুনে বুকটা কেঁপে ওঠে না?না, বুক কেঁপে ওঠার কোনো কারণ নেই। শুটিং দলের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। শুধু নিরাপত্তা নয়, আনুষঙ্গিক সাহায্যও করবেন। এই তো কিছুদিন আগে ভারতীয় চলচ্চিত্রের একটি প্রতিনিধিদল গিয়েছিল আফগানিস্তানে। সেখানে দলটি হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করেছে। দলের সদস্য পরিচালক মহেশ ভাট জানালেন, আফগানিস্তানের জনগণ বিনোদনের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে। এরই মধ্যে ৩৫টি চ্যানেল চালু হয়েছে। টিভি সিরিয়াল ও সিনেমার প্রতি আগ্রহ বাড়ছে। অনেকেই জানেন, ১৯৯০ সালের আগে বলিউডি চলচ্চিত্রের অন্যতম বৃহৎ বাজার ছিল আফগানিস্তান। এমনকি যুদ্ধের সময়ও কাবুলের সিনেমা হলগুলোতে বলিউডি ছবি দেখার সুযোগ ছিল। হামিদ কারজাই চোস্ত হিন্দিতে কথা বলতে পারেন। আলোচনার সময় তিনি মীনা কুমারী আর রাজেন্দ্র কুমারের অভিনয় নিয়েও কথা বলেন। ভারতীয় প্রতিনিধিদলে আরশাদ ওয়ার্সিও ছিলেন। অনেকেরই নিশ্চয় মনে পড়ে যাবে, কাবুল এক্সপ্রেস ছবিটি তিনি নির্মাণ করেছিলেন। অমিতাভের একাকিত্বঅমিতাভ বচ্চন একাকিত্বে ভুগছেন। তিনি তো কোনো ভিন গ্রহের বাসিন্দা নন, তার পরও অন্যদের ব্যবহার তাঁকে কষ্ট দিচ্ছে। ব্যাপারটা কী? তেমন কিছুই নয়। বলিউডে অমিতাভের অন্য রকম মূল্য আছে। তিনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে পৌঁছানো আর এভারেস্ট ছোঁয়া প্রায় একই কথা। তাঁকে দেখলে মুহূর্তেই ভিড় জমে যায় রাস্তায়। অথচ এত সবের পরও তিনি কী করে একাকিত্বে ভোগেন? ব্লগে তিনি লিখেছেন, ‘তরুণদের মধ্যে থাকলে আপনিও নিজেকে তরুণ মনে করবেন। কিন্তু তারা যখন সম্মান জানাতে শুরু করে, তখন আর সম্পর্কটা কাছের সম্পর্ক হয় না। আমি খুবই বিমর্ষ হয়ে যাই এই সম্মান প্রদর্শনে।’ এরপর অমিতাভ লিখছেন, ‘কেন তারা আমার পশ্চাদ্দেশে একটা থাপড় মেরে হেসে উঠবে না? কেন তারা মনে করবে না, আমি তাদেরই মতো একজন! অথচ সম্মান ও শ্রদ্ধা এমনিতেই তাদের ব্যবহারে চলে আসে। আর তাতে আমি আরও একা হয়ে যাই।’ মারুফা রহমানতথ্য: টাইমস অব ইন্ডিয়া ভারতীয় ছবি দেখেননি দোরোতা এক নিঃশ্বাসে নামটি পড়ুন তো? দোরোতা কেদজিয়ের্জাওস্কা! খুব কঠিন ঠেকছে কি? ঠেকবেই তো! এটা তো পোলিশ নাম। স্লাভ ভাষাভাষীদের নামগুলো আমাদের কানে একটু খটোমটোই ঠেকে। দোরোতা একজন পোলিশ চলচ্চিত্র পরিচালক। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি এসেছেন তাঁর ছবি নিয়ে। মজার ব্যাপার হলো, এখন পর্যন্ত তিনি কোনো ভারতীয় ছবিই দেখেননি। কথায় কথায় তিনি বললেন, ‘আমি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের নাম শুনেছি, কিন্তু তাঁদের কোনো চলচ্চিত্র দেখার সৌভাগ্য আমার হয়নি। পোল্যান্ডে হলিউডের ছবি ছাড়া বিদেশি ছবি প্রেক্ষাগৃহে দেখাই যায় না।’ এরই মধ্যে এই পরিচালকের দুটো ছবি—টুমরো উইল বি বেটার ও ক্রো’স (কাকেরা) উৎসবে বেশ সাড়া ফেলেছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘কলকাতায় এসে আমি খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম। কলকাতাকে আমি চলচ্চিত্রের অন্যতম পীঠস্থান বলে মনে করি। আমার তৈরি ছবিগুলো পোল্যান্ডের বাস্তব গল্প নিয়ে, এই গল্পগুলো একান্তই আমাদের সমাজের। তাই বাইরের মানুষ ছবিগুলো দেখে আনন্দ পাবে কি না, সে সংশয় ছিল। কিন্তু ছবির যে আন্তর্জাতিক ভাষা আছে, সেই ভাষা সবার কাছেই গ্রহণযোগ্য।’দুষ্টু হায়েকতাঁর চোখের চাহনিতে একধরনের তীক্ষতা আছে। পবিত্রতা আছে। সেই চোখে গভীরভাবে তাকালে সম্মোহিত হতেই হয়। সালমা হায়েক কিন্তু জানাচ্ছেন, তিনি মোটেও ‘ভালো মানুষটি’ ধরনের নন। এখন হয়তো আর সে রকম বেয়াড়াপনা করা হয় না, কিন্তু শৈশবে ছিলেন ১ নম্বরের পাজির পা-ঝাড়া। বোর্ডিং স্কুলে কেটেছে তাঁর শৈশব। সেখানে হায়েকের প্রিয় কাজ ছিল মাঝরাতে ঘুম থেকে উঠে চুপি চুপি সবার অ্যালার্ম ঘড়ি বন্ধ করে দেওয়া। ভোর ছয়টায় ঘুম থেকে উঠবে বলে হয়তো কেউ অ্যালার্ম দিয়ে রেখেছে, অথচ সকাল নয়টায় ঘুম থেকে উঠে চোখ কচলে সে আবিষ্কার করল, অ্যালার্ম বাজেইনি! বন্ধ! পাঁচ বছর বয়সী মেয়ে ভালেন্তিনার চোখে এখন সেই শৈশব খুঁজে পান ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী। মা হিসেবে তিনি ভীষণ কড়া বটে। তবে মেয়ে যেন সেই দুরন্তপনার স্বাদ পায়, এ জন্য মাঝেমধ্যে ইচ্ছে করে লাগামটাও আলগা করেই রাখেন। রা. হা.তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএসইন্টারনেটের উপকারিতা!ইন্টারনেটে কাউকে খুঁজে পেয়ে প্রেম করার অভিজ্ঞতা বেশির ভাগেরই সুখকর নয়। নীল নয়না কোনো অপ্সরীর সঙ্গে প্রেম করলেন চুটিয়ে। পরে আবিষ্কৃত হলো, মেয়ে কোথায়, এ যে ছেলে! উল্টোটাও হয়। টম ক্রুজের যমজ ভাইয়ের মতো দেখতে কারও সঙ্গে প্রেম করে অনেকে আবিষ্কার করেন, বাস্তবে সেই লোক টেকো মাথার জাম্বো! ইন্টারনেট প্রেমের অপকারিতাই বেশি। তবে কেট মসের অভিজ্ঞতা কিন্তু অন্য রকম। জিমি হিন্সকে তিনি খুঁজে পেয়েছিলেন ইন্টারনেটেই! ২০০৭ সালে এক বান্ধবীর বাড়িতে বসে ইন্টারনেটে সুদর্শন পুরুষ ‘গুগল’ করছিলেন। তখনই গিটারিস্ট হিন্সের দেখা পান। প্রথম ‘ভার্চুয়াল’ দর্শনেই প্রেম। দুজনে দ্রুত দেখাও করেন। বলাই বাহুল্য, কেউই প্রতারিত বোধ করেননি। ২০০৮ সালে বিশের দশকের তৈরি এক ভিন্টেজ আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন হিন্স। গত বছরের জুলাইয়ে দুজনে বিয়েটাও সেরে ফেলেন। ইন্টারনেট জিনিসটা একেবারেই খারাপ নয়, কী বলেন!বলিউড টপচার্ট১. জব তাক হ্যায় জান—শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা২. সন অব সর্দার—অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, সঞ্জয় দত্ত, জুহি চাওলা৩. ১৯২০ ইভিল রিটার্নস—আফতাব শিবদাসানী, টিয়া বাজপাই৪. স্টুডেন্ট অব দ্য ইয়ার—আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা৫. লাভ সাভ কা চিকেন খুরানা—কুনাল কাপুর, হুমা কোরেশীবক্স অফিস ইন্ডিয়া অবলম্বনেহলিউড টপচার্ট১. স্কাইফল২. রেক ইট র্যালফ৩. ফ্লাইট৪. আরগো৫. টেকেন ২ইয়াহু মুভিজ অবলম্বনে