অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় ছাড়ছেন জোলি?বিয়ের বাদ্য বাজছে। কবে দুজনে ছাঁদনাতলায় দাঁড়াবেন, সেই তারিখটা নিয়ে অবশ্য লুকোচুরি খেলা চলছেই। তবে ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের দিন সমাসন্ন। বিয়েটা খুবই সাদামাটাভাবে করতে চান ৩৭ বছর বয়সী এই হলিউড-নন্দিনী। মিডিয়ার হট্টরোলের ছোঁয়াচ বাঁচাতে একেবারেই পারিবারিকভাবে, কাছের কজন বন্ধুদের সামনে উচ্চারণ করতে চান ‘আই ডু’। আর বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন বলে মনস্থির করে ফেলেছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। এরপর পুরোপুরি ঘরকন্নায় মন দেবেন। ছয় সন্তানকে মানুষ করাই হবে তাঁর কাজ। নিজেদের তিন সন্তানের পাশাপাশি তাঁরা দত্তক নিয়েছেন আরও তিন অনাথ শিশুকে। ছয়জনই বাবা-মায়ের অশেষ আদরে বড় হচ্ছে। কোলের কোলেঅ্যাশলি কোল অনেক বড় মাপের ডিফেন্ডার। চেলসি ও ইংল্যান্ড দলের রক্ষণভাগের এই খেলোয়াড় যদিও শেষ পর্যন্ত নিজের সংসারের রক্ষণদুর্গটাই রক্ষা করতে পারেননি। জালে জড়িয়ে গেছে বিবাহবিচ্ছেদের গোল। অ্যাশলির সঙ্গে শেরিল কোলের ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক দিনই হয়ে গেল। সংগীততারকা শেরিলের হূদয়ের কোলে এখন অন্য আরেকজন ঠাঁইও নিয়ে ফেলেছেন। ট্রে হলোওয়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। ‘গুঞ্জন’টাকে এবার সত্যি বানিয়ে দিলেন শেরিল কোল নিজেই। এই প্রথম স্বীকার করলেন, হলোওয়ের সঙ্গে সত্যি সত্যিই মনের লেনাদেনা করছেন। র. হা., তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস