অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধার অশ্রদ্ধা
সময়টা যেন রকেট মেইলে চড়ে ঘণ্টায় কয়েক শ মাইল বেগে ছুটছে। অল্প কিছুদিনের মধ্যেই কতশত অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর। আশিকি টু দিয়ে বক্স অফিসে অভিষেক। এক ছবি দিয়েই সেরা অভিনেত্রীদের কাতারে। পাচ্ছেন বড় তারকার মর্যাদাও। শ্রদ্ধাকে তুলনা করা হচ্ছে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রীদের সঙ্গে। এবং সেই তুলনাটা এত বেশি বেশি হচ্ছে, এখানেই অশ্রদ্ধা জন্মে গেছে তাঁর। বিনয়ের সঙ্গে শ্রদ্ধা বলেছেন, তিনি কারও মতো নন। কেউ তাঁর মতোও নয়। ফলে একজনের সঙ্গে অন্যজনের তুলনাটা বোকামি। তা ছাড়া তিনি বলিউডে নিজের কাজে মনোযোগ দিতে চান, অন্য অভিনেত্রীদের সঙ্গে ইঁদুর দৌড়ে নামতে নয়। ‘আপনি পছন্দ করুন আর না করুন, তুলনা হতেই থাকবে।’—বলেছেন শ্রদ্ধা।

শন পেন
শন পেন

জিটা-জোন্সের বিরহ
বিরহের কাতরতা ৪৩ বছর বয়সীকেও একজন কিশোরী বানিয়ে ফেলতে পারে। কিশোরীর মতো হু হু কান্নায় ভেঙে পড়তে পারেন। নাওয়া-খাওয়া-ঘুম সবই ওলট-পালট হয়ে যেতে পারে। সেই দশাই হয়েছে ক্যাথরিন জিটা-জোন্সের। সম্প্রতি স্বামী মাইকেল ডগলাসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁর। ছাড়াছাড়ি বলতে এখনো আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকতে শুরু করেছেন দুজনে। ২০০০ সালে তাঁর চেয়ে বয়সে ২৫ বছরের বড় ডগলাসকে বিয়ে করেছিলেন জিটা-জোন্স। বেশ সুখের ছিল তাঁদের সংসার। বিচ্ছেদের প্রতিক্রিয়ায় নাকি একেবারেই ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। অবস্থা এমন হয়েছে, মেয়ে যেন কোনো অঘটন ঘটিয়ে না ফেলে, এ কারণে তাঁর সঙ্গে এসে থাকতে শুরু করেছেন জিটা-জোন্সের মা।
 রা হা
সূত্র: আইএএনএস, এএনআই, টিএনএন, পিটিআই

ক্যাথরিন জিটা জোন্স
ক্যাথরিন জিটা জোন্স

হবু শ্বশুরের হুমকি
তাঁর আই অ্যাম স্যাম ছবিটা যাঁরা দেখেছেন, একবাক্যে স্বীকার করবেন, বাস্তবের শন পেনও স্যামের মতোই—নিজের কন্যার জন্য যিনি শরীরের শেষ রক্তবিন্দুও ঢেলে দিতে পারেন। ফলে তাঁর ২২ বছর বয়সী মেয়ে ডিলানের প্রেমিক যদি বেগড়বাই করেন, পেন হুমকি তো দেবেনই। তবে এই প্রেমিক আবার অন্য কেউ নন, রবার্ট প্যাটিনসন।

শোনা যাচ্ছে, প্যাটিনসনের হূদয়ের ক্ষতে সত্যিকারের প্রলেপ নাকি ডিলানই বুলিয়েছেন। তবে এই সম্পর্কের ব্যাপারে প্যাটিনসন আসলেই কতটা সিরিয়াস, এ নিয়ে খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা আছে পেনের মনে। ৫৩ বছর বয়সী এই অভিনেতা তাই সম্প্রতি হবু জামাইকে নিয়ে বসেছিলেন বলেই জানিয়েছে এক সূত্র। সেখানে পেন সাফ বলে দিয়েছেন, মেয়ের হূদয় নিয়ে খেলতে তিনি কাউকেই দেবেন না। অতএব, প্যাটিনসন সাবধান!