অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসীম মার্চেন্ট
অসীম মার্চেন্ট

প্রেয়সীর জন্য
প্রেয়সীর জন্য মানুষ কত কিছুই না করে৷ ভ্যান গঘ নিজের কান পর্যন্ত কেটেছিলেন বলে শোনা যায়৷ সম্রাট শাহজাহান তো গড়ে দিলেন তাজমহল৷ আর অসীম মার্চেন্ট ঠিক করেছেন, তাঁর সাবেক প্রেমিকার স্মরণে তিনি বানাবেন ছবি! মার্চেন্ট নিজে চলচ্চিত্র দুনিয়ার মানুষ৷ তাঁর সাবেক প্রেমিকাও৷ তাই ছবিই হতে পারে শ্রেষ্ঠ নিবেদন৷ কিন্তু কে সেই সৌভাগ্যবতী প্রেমিকা? প্রিয়াঙ্কা চোপড়া! প্রিয়াঙ্কা নিজে জীবনীমূলক ছবি নিয়ে ব্যস্ত৷ এ সময় মার্চেন্ট ব্যস্ত প্রিয়াঙ্কার জীবন নিয়ে ছবি বানাতে৷ প্রিয়াঙ্কার ক্যারিয়ারের শুরুতে তাঁর জীবনে এসেছিলেন মার্চেন্ট৷ তবে প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পরই দুজনের দুই বছরের সম্পর্ক ভেঙে যায়৷ এরপর তো প্রিয়াঙ্কা বলিউডের সেরা তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন৷ মার্চেন্ট ছোটখাটো চরিত্রে অভিনয় করেই যাচ্ছেন৷ এই গল্প নিয়েও তো ছবি হতে পারে!

মিরান্ডা কের
মিরান্ডা কের

এই বেশ ভালো আছি
নিঃসঙ্গতার চেয়ে ভয়াবহ যন্ত্রণা নাকি আর নেই৷ তবে কোনো কোনো সময় একা​িকত্বও অনেকে উপভোগ করেন৷ মিরান্ডা কের যেমন করছেন৷ ওরল্যান্ডো ব্লুমের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর জীবনের আঙিনায় আর কোনো পুরুষের ছায়া পড়তে দেননি কের৷ অস্ট্রেলিয়ান এই মডেল জানিয়েছেন, এখনই নতুন কোনো সম্পর্কেও জড়াতে চান না৷ তার মানে এই নয়, প্রেমকে চিরতরে নির্বাসনে পাঠিয়েছেন; বরং কের মিষ্টি হেসে জানিয়েছেন, কোনো সুদর্শন তরুণের সঙ্গে অভিসারে যেতে আপত্তিও নেই৷ তবে সেই সম্পর্ক ‘সিরিয়াস’ হবে না, তাতে কোনো প্রতিশ্রুতি বা দায়বোধ থাকবে না৷ ধনকুবের জেমস প্যাকারকে জড়িয়ে প্রেমের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন৷ বলেছেন, প্যাকার শুধুই তাঁর ভালো বন্ধু৷

আমান্ডা সেফ্রায়েড
আমান্ডা সেফ্রায়েড

নেশা
ভার্চুয়াল জগৎ যেন এক মহাসমুদ্র৷ তাতে থই পাওয়া মুশকিল৷ কিন্তু অভিনেত্রী আমান্ডা সেফ্রায়েড নাকি সেই সমুদ্রেই রোজ অবগাহন করেন৷ দিনের একটা লম্বা সময় ইন্টারনেট জগতকে দেন৷ কারণ আর কিছুই নয়, সামাজিক যোগাযোগের সাইটগুলোতে তাঁকে নিয়ে কে কী বলছে, সেটা জানার জন্য নাকি ব্যাকুল হয়ে থাকেন৷ এটা একরকম নেশা হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য৷ তবে এটা বুঝেছেন, ভার্চুয়াল জগতের কোনো মন্তব্যই গুরুত্বের সঙ্গে নিতে নেই৷ ‘একদিন দেখলাম, একজন আমার একটা ছবি দিয়ে খুব সুন্দর করে লিখেছে, “আমান্ডা হার্ট হার্ট”৷ আবার একদিন দেখলাম একজন লিখেছে, আমান্ডা সেফ্রায়েডর সব কটি ছবিই রদ্দি, জঘন্য৷’ বলেছেন তিনি৷

সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

জেল থেকে বলছি
তারকা কয়ে​িদ হওয়ার সুবিধা বেশ কয়েকবার ভোগ করেছেন সঞ্জয় দত্ত৷ প্যারোলে মুক্তির সুবাদে হাজতবাসী হওয়া সত্ত্বেও নিয়মিত জেলের বাইরে আসা-যাওয়া চলে তাঁর৷ এ নিয়ে বিতর্কও কম হয় না! তবে এখন আর প্যারোলে মুক্তি নয়, নতুনভাবে সঞ্জয় উঠে এসেছেন খবরে৷ জানা গেছে, তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান সঞ্জয়ের জেলজীবন নিয়ে একটি টিভি শো তৈরি করতে যাচ্ছে৷ আর এতে সরাসরি সঞ্চালকের ভূমিকা পালন না করলেও এর গুরুত্বপূর্ণ অংশে সম্পৃক্ত থাকবেন তিনি৷ এরই মধ্যে ঠিক হয়ে গেছে টিভি শোয়ের নাম৷ দত্ত-দ্য ও​েয় নামের এই শোয়ের পাশাপাশি একই নামে একটি চ​লচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও করছে সঞ্জয়ের প্রযোজনা প্রতিষ্ঠান৷

ক্যাটরিনা
ক্যাটরিনা

আহত ক্যাটরিনা

নায়িকা হওয়া যে চাট্টিখানি কথা নয়, তা ক্যাটরিনাকে দেখলেই বোঝা যায়৷ শাহরুখ, সালমান, আমির-সবার সঙ্গে তাল মেলাতে গিয়ে নানা সময় বিভিন্ন ধরনের প্রতিকূলতায় পড়তে হয়েছে তাঁকে৷ আবারও তেমনই একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটল৷ ব্যাং ব্যাং ছবির একটি গানে হৃতিক রোশনের সঙ্গে নাচে তাল মেলাতে গিয়ে আহত হলেন তিনি৷ নাচের মহড়ার সময় মাংসপে​িশতে টান লাগ ক্যাটের৷ এরপর ওই দিনের মতো মহড়ায় ইতি টেনে বাড়ি ফিরতে হয় তাঁকে৷ তবে এর পরদিনই ইনজুরি কাটিয়ে আবারও শুটিংয়ে ফেরেন তিনি৷

সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা

ফেসবুকে মিলিয়নিয়ার

অর্থের​ মাপকাঠিতে অনেক আগেই কোটিপতি হয়েছেন সোনাক্ষী সিনহা৷ এবার ভক্তের হিসাবে তিনি হলেন মিলিয়নিয়ার৷ সম্প্রতি বলিউডের এই দাবাংকন্যার ফেসবুক ফ্যান পেজে ভক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে, যেখানে তাঁর সমসাময়িক অভিনেত্রী সোনম আটকে আছেন ৭২ লাখ ভক্তে৷ নিজের বাড়তি ওজন নিয়ে বরাবরই সমালোচিত সোনাক্ষীর জন্য এটা অনেক বড় প্রাপ্তি, এমনটাই ধারণা তাঁর৷ টুইটার, ফেসবুকে নিয়মিত সোনাক্ষী৷ ভার্চুয়ালি ভক্তদের সঙ্গে সোনাক্ষীর বেশ সখ্য৷ ওজন কমানোর টোটকা থেকে শুরু শুটিং, ডেটিং, মিটিং, ফেসবুক, টুইটার-সবকিছুই উন্মুক্ত তাঁর৷

বলিউডেই যুবির প্রেম?

ক্রিকেট আর বলিউডের রোমান্টিক মেলবন্ধন নতুন কিছু নয়৷ আর যুবরাজ সিংয়ের জন্য তো অভিজ্ঞতাটা আনকোরা নয়ই৷ যুবরাজ আর কিম শর্মার প্রেম তো একসময় আলোচিত ছিল৷ যুবরাজ আর দীপিকা পাড়ুকোনকে জড়িয়েও বেরিয়েছিল গুঞ্জন৷ সেই যুবরাজ নাকি আবার বলিউডেই নিজের প্রেম খুঁজে পেয়েছেন৷ এবার অবশ্য কোনো অভিনেত্রী নয়, যুবরাজ ফ্যাশন ডিজাইনার লিপাক্ষী এলাওয়াদির সঙ্গে প্রেম করছেন বলে শোনা যাচ্ছে৷ দুজনের কাছের একজন বন্ধু এই সম্পর্কের কথা স্বীকারও করেছেন৷ তবে লিপাক্ষীকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি, ‘যুবরাজ অসাধারণ একজন মানুষ! আমরা দুজনে একসঙ্গে ঘুরতে ভালোবাসি৷ এর বেশি কিছু বলতে পারছি না৷’

জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

লোপেজের প্লাস্টিকভীতি
সুস্বাস্থ্য ধরে রাখতে যেকোনো মূল্য দিতেই রাজি জেনিফার লোপেজ৷ তবে তারুণ্য ধরে রাখতে কিছুটা ভীত তিনি৷ ৪০ পেরোনোর সঙ্গে সঙ্গেই বলিরেখা যেন সখ্য গড়তে শুরু করে ত্বকের সঙ্গে৷ আর সে সময় অনেক নারীই শরণাপন্ন হন প্ল­াস্টিক সার্জনের কাছে৷ লোপেজের ভয়টা ঠিক এখানেই৷ সব ধরনের পরিশ্রম করবেন তিনি, শুধু তারুণ্য ধরে রাখতে কোনো দিন প্লাস্টিক সার্জনমুখী হবেন না৷ তাঁর ভাষায়, ঈশ্বরপ্রদত্ত প্রাণবন্ত চেহারাকে কৃত্রিম উপায়ে নষ্ট করার কোনো মানে হয় না৷

রা. হা. ওআ. র.

সূত্র: টিওআই, আইএএনএস, এএনআই, মিড ডে, জি নিউজ