অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

জেল থেকে বলছি
খুচরা চিঠি কিংবা চিরকুট নয়। জেলে বসে একটা আস্ত পাণ্ডুলিপি লিখছেন হিন্দি ছবির নায়ক সঞ্জয় দত্ত। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমনটাই জানানো হয়েছে। ছবির নামও চূড়ান্ত হয়েছে, তুরুঙ্গ। মারাঠি ভাষা। এর অর্থ কারাগার। কারাগারে দেখা নানা কিছুকে সঞ্জয় তাঁর পাণ্ডুলিপিতে জায়গা দিয়েছেন। সেই সঙ্গে নিজের অভিজ্ঞতাও জুড়ে দিয়েছেন এর সঙ্গে। সঞ্জয়ের এই পাণ্ডুলিপির পাশাপাশি তাঁর জীবন নিয়ে ছবি বানাচ্ছেন রাজকুমার হিরানীও। যেখানে সঞ্জয়ের বেশে রণবীর কাপুরকে দেখা যেতে পারে। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয় এখন পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন। ওয়ান ইন্ডিয়া

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

আসছে শুভদিন
মায়ের কড়া নির্দেশ, ২০১৫ সালে বউ ঘরে তুলতে হবে। তাই তোড়জোড় একটু বেশি রণবীর কাপুরের। এ জন্যই বিয়ের প্রস্তুতি চুপিসারে শুরু করে দিয়েছেন রণবীর আর তাঁর হবু বধু ক্যাটরিনা কাইফ। গুঞ্জন শোনা গেছে, নতুন বছর উদ্যাপন করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেবেন তাঁরা। কিন্তু এখন আবার অন্য খবর শোনা যাচ্ছে। তাঁদের নিউইয়র্ক যাওয়ার উদ্দেশ্য নাকি আংটি বদলের প্রস্তুতি নেওয়া। সেখানে আছেন ক্যাটরিনার মা। তাই আংটি বদলের বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করতেই নিউইয়র্ক যাচ্ছেন রণবীর ও ক্যাটরিনা। সব ঠিক থাকলে এ যাত্রায় আংটি বদলের কেনাকাটা সেরে তবেই বাড়ি ফিরবেন এই প্রেমিক যুগল। ডেইলি ভাস্কর

অঞ্জনা বসু
অঞ্জনা বসু

ঘরে-বাইরে একই রকম
পর্দায় কড়া শাশুড়ি হলেও বাস্তব জীবনে এখনো ছেলের বউয়ের মুখ দেখার বয়স হয়নি অঞ্জনা বসুর। তবে স্টার জলসায় বধূবরণ সিরিয়ালের বদৌলতে শাশুড়ি হওয়ার প্রশিক্ষণ তিনি এখনই হাতেকলমে পেয়ে যাচ্ছেন। সবাই অঞ্জনাকে চেনে এই সিরিয়ালের ‘ইন্দিরা চৌধুরী’ নামে। আদতে যিনি বেশ কড়া হলেও, তাঁর কাছেই মেলে চৌধুরী পরিবারের সব সমস্যার সমাধান। মজার ব্যাপার হলো, পর্দার ইন্দিরা আর বাস্তব জীবনের অঞ্জনা এই একটি দিক থেকে একদম এক রকম। কঠোর না হলেও, তিনি হলেন পরিবারের সব সমস্যার সমাধানকারী। তাই এই গুণের কারণে এ অভিনেত্রীর ঘর আর বাইরের জীবন মিলেমিশে একাকার হয়ে যায় প্রায়ই। মাঝেমধ্যে তিনি ভুলেই যান, কোনটা ঘরের সমস্যা আর কোনটা চৌধুরী বাড়ির! টাইমস অব ইন্ডিয়া