অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কারদাশিয়ান
কিম কারদাশিয়ান

ট্যাবলয়েডের রানি!
গুজব, গুঞ্জন আর লাইমলাইটে থাকার প্রবণতা বরাবরই কারদাশিয়ান বোনদের মধ্যে একটু বেশিই। তাঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে কিম কারদাশিয়ান। কোনো তারকাসুলভ কর্ম না করেই যে তারকা হওয়া যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত এই কিম। সম্প্রতি তাঁকে ঘিরে তেমনই আরেকটি গল্প ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায়। ২০১৪ সালে তাঁকে আন্তর্জাতিক মিডিয়া ‘ট্যাবলয়েড রানি’র খেতাব দিয়েছে। কারণ, গত বছর তাঁকে দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের ৩৪টি ট্যাবলয়েডের প্রচ্ছদকন্যা হিসেবে। না গান, না অভিনয় আর না ব্যবসা—কোনো অঙ্গনেই নেই কিমের মেধার ছাপ। তবে ট্যাবলয়েডের পাতায় তাঁর কাটতি অনেক। তাই তো কর্ম ছাড়াই তিনি আজ ট্যাবলয়েডের রানি! পিটিআই।

অপরাজিতা
অপরাজিতা

ফিরছেন অপরাজিতা
তাঁকে সবাই স্টার জলসার সিরিয়াল এখানে আকাশ নীল-এর ‘হিয়া’ নামেই জানতেন। এরপর তাঁর আরও একটি সিরিয়াল সবার নজরে আসে, নাম ছিল চেকমেট। কিন্তু হঠাৎ উধাও হয়ে গেলেন অপরাজিতা। এত দিনে জানা গেল তাঁর হারিয়ে যাওয়ার কারণ। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। তবে এখন ছুটি শেষ। আড়াই বছর পর অভিনয়ে ফিরছেন অপরাজিতা। তাঁর নতুন টিভি সিরিজের নাম কোজাগরী। এতে মহুল নামের এক দুরন্ত মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছুটি আর ফিরে আসা নিয়ে অপরাজিতা বলেন, ‘সব পেশাতেই তো মাতৃত্বকালীন ছুটি আছে। ছুটি শেষে ফিরে আসাও আছে। আমার আসতে সময় একটু বেশি লাগল, তাতে কী। অবশেষে ফিরছিই তো।’ টাইমস অব ইন্ডিয়া।

জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন ফার্নান্দেজ

গয়নার কারিগর
তাঁর সৌন্দর্য আর অভিনয়ে অনেক তরুণই কুপোকাত। তবে জ্যাকুলিন ফার্নান্দেজের আরেক সুপ্ত প্রতিভা জেগে উঠল রয় ছবির সেটে। জ্যাকুলিনকে বলা হলো, ছবির একটি গানের জন্য তাঁকে তৈরি করতে হবে বিশেষ একধরনের গয়না। এটি তিনি পরবেন তাঁর শর্টসের নিচে অর্থাৎ ঊরুতে। এই গয়নার নাম হলো ‘জেগলিং’ বা ‘লেগ চেইন’। জ্যাকুলিনও ঝাঁপিয়ে পড়েন তা নকশা করতে। তাঁকে শুধু একটাই শর্ত দেওয়া হয়, ‘যা-ই বানাও না কেন বাপু, তা কিন্তু অবশ্যই হতে হবে স্টাইলিশ।’ আরে, শ্রীলঙ্কা, ভারতসহ পুরো দক্ষিণ এশিয়া যিনি তাঁর স্টাইলের দাপটে মাত করেছেন, তাঁকে কি এমন শর্ত দিয়ে বাঁধা যায়? মোটেও না। তাই তো জ্যাকুলিন যখন সেই জেগলিং দেখালেন পরিচালকসহ ছবির সব কলাকুশলীরা প্রশংসা যেন থামাতে পারছিলেন না। ডিএনএ ইন্ডিয়া।