অল্প স্বল্প গল্প
ব্যতিক্রমী সুস্মিতা সেনশিশুদের কে না ভালোবাসে? তবে সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের শিশুপ্রীতি দেখলে অবাক হতেই হয়। ১০ বছর আগে রেনেকে দত্তক নিয়ে সাফল্যের সঙ্গেই মেয়েকে বড় করছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে আরেকটি মেয়েশিশু আলিশাকে দত্তক নিয়েছেন তিনি। রেনে বড় হওয়ার আগে তাকে নিয়ে কোনো অনুষ্ঠানে যাননি সুশ। তবে এবার আলিশাকে নিয়ে বাইরে বের হচ্ছেন। সুস্মিতা সেন তাঁর নিজের গড়ে তোলা সংস্থা থেকে ‘আই অ্যাম প্রিন্সেস’ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিবছর এ প্রতিযোগিতায় ১৮ বছরের নিচের বয়সী মেয়েরা তাদের যোগ্যতা দেখিয়ে ‘আই অ্যাম প্রিন্সেস’-এর মুকুটধারী হবে। এবারের বিজয়িনীর মাথায় মুকুট পরাতেই মেয়ে আলিশাকে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন সুস্মিতা। মেয়েদের জন্য কজন অভিনেত্রীই বা এমন উদ্যোগ নেন? সত্যিই, সুস্মিতা অতুলনীয়!সুপারহিট ‘হাউজফুল’অক্ষয় কুমারের অভিনয়-জীবনে এত বড় সাফল্য এর আগে আসেনি। অক্ষয়ের নতুন ছবি হাউজফুল মুক্তির প্রথম দিন ১০ কোটি রুপি আয় করেছে। হিন্দি ছবির ইতিহাসে এত বড় রেকর্ড শুধু থ্রি ইডিয়টস-এর (১৩ কোটি) ঝুলিতেই আছে। থ্রি ইডিয়টস অবশ্য বড়দিনের মতো ছুটির দিনে মুক্তি পেয়েছিল। সে তুলনায় হাউজফুল কর্মব্যস্ত দিনে মুক্তি পেয়ে এই সাফল্য ঘরে তুলেছে। কমেডি ছবি হাউজফুল যেসব প্রেক্ষাগৃহে চলছে, প্রায় প্রতিটিতেই ঝুলছে ‘হাউজফুল বোর্ড’। গুজরাটের একটি প্রেক্ষাগৃহে রাত তিনটায় অতিরিক্ত শোয়েরও ব্যবস্থা করা হচ্ছে। মাল্টিপ্লেক্সগুলোতে প্রতিদিন ২২-২৫-২৭টি শো প্রদর্শিত হচ্ছে। দীপিকা পাড়ুকোন, অর্জুন রামপাল, লারা দত্ত, রীতেশ দেশমুখ, জিয়া খান, বোমান ইরানী—প্রত্যেকের অভিনয়ই সমালোচকদের সমর্থন কুড়িয়েছে। তবে সবচেয়ে বেশি দর্শকধন্য হচ্ছেন অক্ষয় কুমার। দর্শক-সমালোচকদের মতে, হাউজফুল ছবির প্রাণ অক্ষয় কুমার। তথ্যসূত্র: ওয়েবসাইটকাজলের বিদায়!আরেকবার বিদায় জানালেন কাজল। অন্তত আগামী দুই বছর অভিনয় না করার সিদ্ধান্তে অটল কাজল। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। স্বামী, সংসার, সন্তানের চেয়ে কাজলের কাছে অন্য কিছু প্রাধান্য পায় না। সুতরাং ২০১০-২০১২ অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগেও ২০০১ সালে কাভি খুশি কাভি গাম মুক্তির পর পাঁচ বছর পর্দায় দেখা যায়নি কাজলকে। সে সময় প্রথম সন্তানের মা হয়েছিলেন তিনি। যদিও কাজলের ভক্তরা কাজলকে আরও দুটি ছবিতে সামনে দেখতে পাবেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাই নেম ইজ খান। বছর শেষে মুক্তি পাবে করণ জোহর প্রযোজিত লাভ ইউ মা। স্টেপ মম-এর রিমেক এ ছবিতে কাজলের সহশিল্পী কারিনা কাপুর, অর্জুন রামপাল। এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে মুক্তি পাবে অজয় দেবগন প্রযোজিত ছবি তুনপুর কা সুপার হিরো। ছবিতে কাজলের নায়ক স্বামী অজয়। সূত্র: ওয়েবসাইট