অল্প স্বল্প গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে বড় পর্দায় তারিনপ্রায় ২৫ বছর ধরে ছোট পর্দার দর্শকদের প্রিয় মুখ তারিন শুধু নাটকের অঙ্গনেই ব্যস্ত সময় কাটিয়েছেন। বেশ কিছু চলচ্চিত্রের প্রস্তাব পেয়েও বড় পর্দামুখী হননি। মনের মতো কাজ পাননি বলেই নাকি চলচ্চিত্রে কাজ করা হয়ে ওঠেনি। তবে এবার তারিন তাঁর পছন্দসই চলচ্চিত্র পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে সজল খালেদ পরিচালিত অনুদানের ছবি কাজলের দিনরাত্রিই হতে যাচ্ছে তারিনের প্রথম চলচ্চিত্র। শিশুতোষ ছবি কাজলের দিনরাত্রিতে তারিনের বিপরীতে অভিনয় করবেন আরেক কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন। প্রথম চলচ্চিত্রেই আফজাল হোসেনকে স্বামীর চরিত্রে পাওয়া, পাশাপাশি সূর্য দীঘল বাড়ীর চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের সঙ্গে কাজ করার সুযোগ তারিন হাতছাড়া করতে চান না।