অল্প স্বল্প গল্প
কারিনা-সাইফের বিরোধ!না, এখন পর্যন্ত কারিনা কাপুর ও সাইফ আলী খানের পথ আলাদা হয়ে যায়নি। দুজন এখনো একসঙ্গেই আছেন। মায়ের বাড়ি ছেড়ে কারিনা অনেক আগেই সাইফ আলী খানের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে উঠেছেন। তবে নতুন খবর হলো, এখন প্রায়ই কারিনাকে একা ঘরে থাকতে হচ্ছে। একই শহরে থাকার পরও কেন সাইফ আলাদা থাকছেন? কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, সাইফ মাসের একটা নির্দিষ্ট সময় নিজের বাচ্চাদের পেছনে ব্যয় করেন। মেয়ে সারা এবং ছেলে ইব্রাহিমের ছুটির দিনগুলোতে সাইফ শুধু তাদেরই সময় দেন। সারা-ইব্রাহিম কেউই এখন পর্যন্ত কারিনার সঙ্গে সহজ হতে পারেনি। কারিনা নিজেও ব্যস্ততার কারণে সাইফের সন্তানদের আপন করে নিতে পারেননি। তাই সারা-ইব্রাহিমের ছুটির দিনগুলোতে কারিনাকে একাই থাকতে হচ্ছে। সাইফের কাছে সবার আগে সন্তান, তারপর ক্যারিয়ার, প্রেমিকা—সবকিছু।মা হচ্ছেন পেনেলোপি?গত মাসের শুরুতেই হঠাৎ করে বেরিয়েছিল খবরটা। পেনেলোপি ক্রুজ নাকি বিয়ে করেছেন! সবাই জানেন, অভিনেতা খাভিয়ের বারদেমের সঙ্গে ক্রুজের সম্পর্ক সেই ২০০৭ সাল থেকে। কিন্তু বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে গোপন করে রাখতেই পছন্দ করেন ক্রুজ। তাই আচমকা বিয়ের খবরটায় তাঁদের অনেক কাছের বন্ধুবান্ধব অবাক হয়েছেন ঠিকই, তবে তেমন চমকে যাননি। ক্রুজ-বারদেম তো এ রকমই। কিন্তু বিয়ের ১৫ দিন পরই এল নতুন আরেক খবর। মা হতে চলেছেন পেনেলোপি! তাঁর গর্ভে নাকি জমজ সন্তান! যদিও বরাবরের মতো এবারও মুখে কুলুপ এঁটেছেন এই স্প্যানিশ দম্পতি। তবে কথায় আছে না, ‘যা রটে তার কিছু হলেও বটে।’ তথ্যসূত্র: ওয়েবসাইট