অল্প স্বল্প গল্প
শখের পশুচিকিৎসকপশুর দুঃখ-কষ্ট লাঘব করার জন্য পথে নামতে চান অস্কার বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস। শুধু তহবিল সংগ্রহ করা কিংবা জনগণকে উদ্বুদ্ধ করা নয়, রীতিমতো পশুচিকিৎসক হয়ে সেবার পথে নামতে চান তিনি। পরিবেশবন্ধু হিসেবে এমনিতেই নাম আছে জুলিয়ার। পরিবেশদূষণ কমানোর জন্য দীর্ঘদিন ধরে বায়োডিজেলচালিত গাড়ি ব্যবহার করছেন তিনি। তাঁর ভাষ্যমতে, ‘একটি সংগঠনও তৈরি করেছি। যার প্রধান কাজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কোস্টাল ওয়াটার পরিষ্কার রাখা। তবে এখন পশুর সেবা করার উদ্দেশ্যটাই আমার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে।’ সবকিছু মিলিয়ে অভিনয়ের চেয়ে এখন পশুর চিকিৎসায়ই ব্যস্ত সময় কাটাচ্ছেন জুলিয়া। (তথ্যসূত্র: ওয়েবসাইট)।ধুম-৩-এ আমির খানধুম-১-এ জন এব্রাহাম, ধুম-২-এ হূতিক রোশন—সব ঠিক থাকলে ধুম সিরিজের তৃতীয় ছবিতে খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আমির খান। তেমনটিই শোনা যাচ্ছে বলিউডপাড়ায়। ২০০৬ সালে যশরাজ ফিল্মসের সঙ্গে সর্বশেষ ফানা ছবিতে কাজ করেছিলেন আমির। যশ চোপড়া ও আদিত্য চোপড়া অনেক দিন থেকেই ভাবছিলেন, তাঁদের পড়তি ব্যবসায় আমির খানই পারেন চাঙা করে তুলতে। আর তাই তো ধুম-৩-এর জন্য আমির খানকে প্রস্তাব দেওয়া। আমির নিজেও খল চরিত্রে অভিনয়ের প্রস্তাবটি বিবেচনা করছেন। তাঁর পরামর্শমাফিক ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী বছরই ধুম-৩-এর শুটিং শুরু হবে। প্রথমবারের মতো এ ছবিতে আমির খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন জুটিকে দেখা যাবে। অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন তো আছেনই; সেই সঙ্গে রণবীর কাপুর, সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, ইমরান খানের যেকোনো দুজন অভিনয় করবেন ছবির অন্য দুটি চরিত্রে। (তথ্যসূত্র: ওয়েবসাইট)।