অল্প স্বল্প গল্প
দীপিকা-ক্যাটরিনার লড়াই চলছে...অবিরাম চলছে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের লড়াই। গত বছর পর্যন্ত দুজনের লড়াইয়ের কথা শোনা গেছে রণবীর কাপুরকে নিয়ে। এ রকম অভিযোগও আছে, দীপিকার প্রেম বিচ্ছেদে রূপ নিয়েছে ক্যাটরিনার কারণে। তবে সম্প্র্রতি রণবীরকে নিয়ে নয়, ছবিতে অভিনয় নিয়ে লড়াই বেধেছে দীপিকা-ক্যাটরিনার। ফারাহ খানের তিস মার খান ছবিতে অভিনয়ের সময় ক্যাটরিনার সখ্য গড়ে উঠেছে ফারাহর স্বামী শিরিশ কুন্দরের সঙ্গে। সম্প্রতি শিরিশ যখন তাঁর জোকার ছবির নাম ঘোষণা করেন, তখন ক্যাটরিনা ধরেই নেন, অক্ষয় কুমারের বিপরীতে এ ছবিতেও তিনি কাজ করবেন। তবে অন্য এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোনকেও বলতে শোনা গেছে, হাউসফুল ছবির সফলতা দেখে শিরিশ তাঁকে জোকার ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয়ের ব্যাপারে কথা বলেছেন। এমনকি অনুরাগ বসুর সাইলেন্স ছবিতে দীপিকা আছেন জেনে ক্যাটরিনা অন্য নায়িকার চরিত্রটি ফিরিয়ে দেন। আব্বাস মাস্তানের ইটালিয়ান জব ছবিটির ক্ষেত্রে আবার উল্টো ঘটনা ঘটেছে। ক্যাট আছেন জেনে দীপিকা ছবিটি ফিরিয়ে দিয়েছেন। পরে অবশ্য ক্যাটও ছবিটি ছেড়ে দেন। তথ্যসূত্র: ওয়েবসাইটঅপরিচ্ছন্ন ব্রিটনিব্রিটনি স্পিয়ার্সের ওপর চটে গেছেন তাঁর ছেলেবন্ধু জ্যাসন ট্রাউইক। ব্রিটনি নাকি একেবারেই পরিষ্কার-পরিচ্ছন্ন নন। প্রতিদিন গোসল করা তো দূরের কথা, চুলটাও ঠিকমতো আঁচড়ান না তিনি। জ্যাসন অভিযোগ করেছেন, ব্রিটনির গায়ের উৎকট গন্ধের কারণে নাকি তার ধারে-কাছে যাওয়া যায় না। বিরক্ত জ্যাসন ঘোষণা করেছেন, যেদিন ব্রিটনি স্নান করে পরিষ্কার পোশাক পরবেন, সেদিনই তাঁকে নিজের সঙ্গে জনসমক্ষে নিয়ে যাবেন তিনি। ব্রিটনির বন্ধুদের মতে, সামান্য ব্যাপার নিয়ে হইচই করছেন জ্যাসন। ব্রিটনি নাকি চিরকালই অপরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। তাঁর আগের প্রেমিকেরা জানতেন বিষয়টি। তাঁদের যখন অসুবিধা হয়নি, তখন জ্যাসন মানিয়ে নিলেই পারেন! তথ্যসূত্র: ওয়েবসাইট