অল্প স্বল্প গল্প
আরও দুটি সন্তানদুই মেয়েকে নিয়ে সুস্মিতা সেন এখন মহাব্যস্ত। এত দিন শুধু রেনেকে নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। এক বছর হলো আলিশা নামের আরেকটি মেয়েকে দত্তক নিয়েছেন সুশ। যেখানেই যাচ্ছেন, দুই মেয়েকে সঙ্গে নিয়েই যাচ্ছেন। কিছুদিন আগে কলকাতা এসেছিলেন দুই মেয়েকে নিয়ে। যেখানে অনেক বিবাহিত নায়িকা ব্যস্ততার দোহাই দিয়ে বাচ্চা লালন-পালনের কথা ভাবতে পারছেন না, সুস্মিতা সেখানে দুই মেয়ের পেছনে পুরো সময় দিচ্ছেন। শুধু তা-ই নয়, সম্প্রতি সুস্মিতা বলেছেন, ‘সামনে আরও দুটি বাচ্চাকে দত্তক নেব।’ বাচ্চা নিয়ে সুস্মিতার পরিকল্পনা থাকলেও বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই তাঁর। বিয়ে নিয়ে তাঁর একটাই কথা, ‘বিয়েটা আমার কাছে একটি সুন্দর স্বপ্নের মতোই। হয়তো আমার এখনো সময় আসেনি। অপেক্ষা করছি আমার স্বপ্নপুরুষের জন্য। আমি নিশ্চিত, শিগগিরই আমার স্বপ্ন পূরণ হবে।’ সূত্র: ওয়েবসাইটমা হচ্ছেন পেনেলোপিপেনেলোপি ক্রুজ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। অর্থাৎ হিসাবমতো, আগামী বছরের গোড়ার দিকে মা হচ্ছেন খাভিয়ের বার্দেমের স্ত্রী, এই স্প্যানিশ অভিনেত্রী। খবরটি আর কেউ নন, জানিয়েছেন পেনেলোপি নিজেই। সম্প্রতি নতুন ছবির সেটে ঢোলা গাউন পরা অবস্থায় পেনেলোপিকে দেখে সন্দেহ হয় পাপারাজ্জিদের। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি অ্যাকশন স্টান্ট করছেন, এটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তাঁদের। তা ছাড়া পেনেলোপি ও খাভিয়ের এত দিন বারবার অস্বীকার করেছেন বিষয়টি। শুরুতে সবাই এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে থাকলেও এবার অবশ্য জিজ্ঞাসা করায় নিজ থেকেই পেনেলোপি জানিয়েছেন, খবরটা সত্য। চিকিৎসকের পরামর্শ মেনেই তিনি এখন শুটিং করছেন। অনাগত সন্তানকে নিয়ে ভীষণ রকম উত্তেজিত স্বামী-স্ত্রী দুজনই। সূত্র: ওয়েবসাইট