অল্প স্বল্প গল্প
ব্যবসায়ী ম্যাডোনাগানবাজনার চেয়েও ব্যবসা থেকে ইদানীং বেশ ভালো রোজগার হচ্ছে ম্যাডোনার। নিজের কাপড়ের ব্যবসার পরিধিটা এই সুযোগে আরও এক ধাপ বাড়াতে চান তিনি। সাধারণ জামাকাপড়ের পাশাপাশি ম্যাডোনার কালেকশনের অন্তর্বাসও খুব তাড়াতাড়িই মিলবে ডিপার্টমেন্ট স্টোরগুলোতে। মা ও মেয়ে লুর্দ মিলেই তৈরি করেছেন সেসবের ডিজাইন। এর আগে লুর্দের পরামর্শ মেনেই ফ্ল্যাট জুতার কালেকশনও বাজারে ছেড়েছিলেন ম্যাডোনা। সেটাও দারুণ সাড়া জাগিয়েছিল। এবার তাই মা-মেয়ে সব ধরনের জুতাই ডিজাইন করছেন। ম্যাডোনার দাবি, বিক্রি বাড়াতে দামও রাখবেন সাধ্যের মধ্যেই। সব মিলিয়ে ম্যাডোনা এখন গানের চেয়ে ব্যবসায়ই সময় দিচ্ছেন বেশি।সূত্র: ওয়েবসাইটশ্যাক্স নিয়ে প্রিয়াঙ্কাআজকাল বড্ড বেশি ব্যস্ত প্রিয়াঙ্কা। যখনই তাঁর ঘনিষ্ঠজনেরা তাঁকে ফোন করেন, প্রিয়াঙ্কা ফোনে ব্যস্ত। বাড়িতে অতিথি এলেও প্রিয়াঙ্কাকে খুঁজে পাওয়া যায় না। শুটিংয়ের ব্যস্ততা না থাকলেও প্রিয়াঙ্কা হারিয়ে যান তাঁর এক বন্ধুর সঙ্গে। সম্প্রতি বার্লিনে শাহরুখ খানের সঙ্গে ডন টু ছবির শুটিং করছেন প্রিয়াঙ্কা। সেখানেও হাজির প্রিয়াঙ্কার সেই বন্ধু। পত্রিকার লোকজন বন্ধুর নাম জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন—ওর নাম শ্যাক্স। এর বেশি কিছু জানাতে রাজি নন মিস চোপড়া। তবে ডুবে ডুবে আর কত জল খাওয়া যায়। এরই মধ্যে সবাই জেনে গেছেন এই শ্যাক্স বরেণ্য অভিনেতা পঙ্কজ কাপুরের সুপুত্র, চিত্রনায়ক শহীদ কাপুর। কী কারণে শহীদের নাম শ্যাক্স হয়ে গেল, তা অবশ্য জানা যায়নি। তবে ইদানীং নিজেদের প্রেম নিয়ে অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছেন দুজনে। বিমানবন্দরে একজন অন্যজনকে বিদায় জানাতে কিংবা অভ্যর্থনা জানাতে হাজির হচ্ছেন অথবা একসঙ্গে সিনেমা দেখা, হাতে হাত ধরে সিনেমা দেখে বের হওয়া, টুইটারে প্রকাশ্যে অনবরত টুইটস দেওয়া—সবই চলছে অবিরাম। শুধু কেউ প্রশ্ন করলেই আপত্তি ‘আমরা স্রেফ বন্ধু।’ সূত্র: ওয়েবসাইট