ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এমনকি প্রথম ছবি গ্যাংস্টার-এর জন্য পেয়েছিলেন ভূরি ভূরি নতুন মুখের পুরস্কার। তা-ও যেন খানেরা কঙ্গনার দিকে ফিরেও তাকান না। এই মুহূর্তে কঙ্গনার হাতে যে কয়টি ছবি আছে, তার মধ্যে চারটিরই নায়ক সঞ্জয় দত্ত। যদিও কিছু দিন আগে সালমান খানের কৃপাদৃষ্টি পড়েছিল কঙ্গনার ওপর। ঘোষণা দিয়েছিলেন, নিজের প্রথম প্রডাক্টশনে কঙ্গনাকেই নায়িকা করবেন। কঙ্গনার খুশি তখন আর দেখে কে! মহেশ মঞ্জরেকারের এক মারাঠি ছবির হিন্দি সংস্করণে অভিনয়ের জন্য কঙ্গনা অনেক লোভনীয় ছবির প্রস্তাবও ফিরিয়ে দেন। কিন্তু নতুন খবর, সালমান এখন দাবাং নায়িকা ছাড়া কিছুই বুঝতে চাইছেন না। কোনো পরিচালক এলেই তাঁকে অনুরোধ করছেন সোনাক্ষী সিনহাকে নায়িকা করার জন্য। কঙ্গনা নয়, নিজের প্রথম প্রডাক্টশনেও সোনাক্ষীকে চাইছেন সালমান। এ ব্যাপারে অবশ্য পরিচালক মহেশ কিছুই জানাননি। তিনি বলেছেন, সালমান এখন সোনাক্ষীর সঙ্গে সাজিদ নাদিয়াদওয়ালার নতুন একটি ছবিতে সই করেছেন। আমি অনুরোধ করেছি, ভিন্নতা আনার লক্ষ্যে কঙ্গনাকেই নায়িকা করার জন্য। এখন দেখা যাক, শেষ পর্যন্ত সালমান কী চান? সূত্র: ওয়েবসাইট