অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিনার স্বপ্নপূরণঅবস্থা দেখে মনে হচ্ছে, কারিনা কাপুরের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। থ্রি ইডিয়টস ছবিতে কারিনা আমির খানের বিপরীতে কাজ করেছিলেন বটে, তবে ওই ছবিতে কারিনা প্রধান চরিত্রে ছিলেন না। থ্রি ইডিয়টস-এ আমির, মাধবন, শারমান, এমনকি বোমান ইরানি ছিলেন ছবির প্রধান চরিত্র। তবে কারিনা সারা জীবন স্বপ্ন বুনেছেন, আমির খানের বিপরীতে রোমান্টিক কোনো চরিত্রে অভিনয় করবেন। ফারহান আখতার কারিনার সেই স্বপ্নকে আমল দিয়েছেন। আমির খান প্রায় দুই বছর পর কোনো ছবি সই করেছেন। আর সেই ছবি প্রযোজনা করছেন ফারহান আখতার এবং পরিচালক রীমা কাগতি। রীমার এই নতুন ছবিতে দুই নায়িকার একজন হচ্ছেন কারিনা, অন্যজন রানী মুখার্জি। আমির-কারিনা সম্প্রতি স্টারডাস্ট পত্রিকার বর্ষপূর্তি সংখ্যার জন্য ফটোশ্যুটও করেছেন। কারিনার হাতে এ মুহূর্তে অন্য তিন খানের বিপরীতেও ছবি আছে—শাহরুখের বিপরীতে আর এ ওয়ান, সালমানের বিপরীতে বডিগার্ড এবং সাইফের বিপরীতে এজেন্ট বিনোদ। সূত্র: ওয়েবসাইট।জে লোর কড়া নির্দেশ!আমেরিকান আইডল-এর এবারের মৌসুমের বিচারক হয়েছেন জেনিফার লোপেজ। খবরটি পুরোনো। তবে নতুন খবর হলো, বিচারক হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই সাবেক স্বামী ওজানি নোয়ার অংশগ্রহণ আটকে দিয়েছেন তিনি। ১৯৯৭ সালে কিউবান ওয়েটার ওজানির সঙ্গে বিয়ে হয়েছিল লোপেজের। ওজানি তখন স্ত্রীকে ভাঙিয়ে পয়সা রোজগারের চেষ্টা করতে শুরু করেন এবং জে লো তাঁকে তালাক দেন। এখন জে লো বিচারক হচ্ছেন শুনে ওজানি মনস্থির করেন, অডিশনে তিনি অংশ নেবেন এবং সাবেক স্ত্রীর গানই করবেন। এসব জানতে পেরে জে লো আমেরিকান আইডল-এর নিরাপত্তা দলের হাতে ওজানির সব ছবি ও ভিডিও ফুটেজ তুলে দিয়েছেন এবং কড়া নির্দেশ দিয়েছেন, যেন ওজানিকে অডিশনের অনুমতি দেওয়া না হয়। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তবে জে লো শো থেকেই নিজের নাম তুলে নেবেন। বাধ্য হয়ে নিরাপত্তাকর্মীরা এখন সব কাজ ভুলে ওজানিকে খুঁজছেন। তথ্যসূত্র: ওয়েবসাইট।