অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে আরাধ্যর সঙ্গে ঐশ্বরিয়া রাই
মেয়ে আরাধ্যর সঙ্গে ঐশ্বরিয়া রাই

সুপারমম ঐশ্বরিয়া

ক্যারিয়ারে তুঙ্গে ছিলেন। সেই সময়ই নিজের ক্যারিয়ার এক রকম বিসর্জন দিয়ে মা হওয়ার সিদ্ধান্ত নেন ঐশ্বরিয়া রাই। তিন বছর ধরে রুপালি পর্দার জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। সন্তানকে সময় দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাঁর কাছে। ঐশ্বরিয়ার এই আত্মোৎসর্গ ও আত্মনিবেদনে রীতিমতো মুগ্ধ অভিষেক বচ্চন। ঐশ্বরিয়াকে তিনি বলেছেন ‘সুপারমম’। বাবা হিসেবে অভিষেকও কম যান না। তিনি জানিয়েছেন, সন্তানকে শোবিজ জগৎ থেকে আপাতত অনেক দূরেই রাখতে চান। এ কারণে বাসায় সব ধরনের ম্যাগাজিনের প্রবেশ নিষিদ্ধ করেছেন। অভিষেক জানিয়েছেন, তিনি নিজে প্রথম ম্যাগাজিন পড়েছেন ১৮ বছর বয়সে। কন্যা আরাধ্যর কাছ থেকেও তাই আপাতত এই জগৎটা বিচ্ছিন্ন করেই রাখতে চান।

l রা. হা.
সূত্র: এএনআই, আইএএনএস

অর্জুন রামপাল ও স্ত্রী মেহের
অর্জুন রামপাল ও স্ত্রী মেহের

ভাঙনের সুর
হূতিক রোশন ও সুজানের বিচ্ছেদের শোক এখনো কাটেনি। এরই মধ্যে শোনা যাচ্ছে ভাঙনের করুণ সুর নাকি বেজে উঠেছে অর্জুন রামপালের সংসারেও। ঠিক কী কারণে সুজানে হূতিকের সঙ্গে ১৭ বছরের সম্পর্কের ইতি টেনে দিলেন, সেই উত্তর মেলেনি। সঠিক উত্তর না মিললে যা হয়, গুঞ্জন ডালপালা মেলে। এমনও শোনা যাচ্ছিল, এর পেছনে নাকি আছেন অর্জুন। অর্জুন আর সুজানের ‘বন্ধুত্ব’ই ঘর ভেঙেছে হূতিকের। অর্জুন অবশ্য বিবৃতি দিয়ে এই খবর উড়িয়ে দিয়েছেন। তবে অর্জুন আর তাঁর স্ত্রী মেহের সম্প্রতি একটি পার্টিতে এসে কদর্য গার্হস্থ্য ঝগড়ায় মেতে উঠেছিলেন। একটি পত্রিকার দাবি, এর জন্যও দায়ী সুজানে আর অর্জুনের ‘বন্ধুত্ব’। দেখা যাক, এই খবর নেহাতই গুঞ্জন প্রমাণ হয়, নাকি সত্যি!

ছেলেমেয়েদের সঙ্গে হেইডি ক্লুম
ছেলেমেয়েদের সঙ্গে হেইডি ক্লুম

হেইডি ক্লুমের ক্ষান্তি|

ছোট পরিবার সুখী পরিবার—এই ধারণায় অন্তত বিশ্বাস করেন না তারকারা। ঘরভর্তি কাচ্চাবাচ্চার হইচই, চিৎকার, কান্নাই যদি না হলো, সেটা আবার কিসের সংসার! অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট জুটি তো রীতিমতো ছয়-ছয়টি সন্তান লালন-পালন করছেন। ভবিষ্যতে সংখ্যাটি যে বাড়বে না, এমন দিব্যিও তাঁরা দেননি। জোলির পিছু পিছু ভালোমতো ছুটছিলেন সুপার মডেল হেইডি ক্লুম। আধডজন না হলেও চার-চারটি সন্তান আছে তাঁর। নয় বছরের লেনি, আট বছরের হেনরি, সাত বছরের জোহানের পর চার বছর বয়সী লোউ। কিন্তু না, এবার ক্ষান্তি দিতে চান। আর সন্তান নেবেন না বলেই জানিয়েছেন এই ৪০ বছর বয়সী, ‘আর সন্তান নেব বলে মনে হয় না। চারটিই ঠিক আছে।’|


টম হ্যাংকস ও স্ত্রী রিটা উইলসন
টম হ্যাংকস ও স্ত্রী রিটা উইলসন

কিপটে হ্যাংকস
বড়দিনের আনন্দ টাটকা থাকতে থাকতেই দুয়ারে নববর্ষের উৎসবের আমেজ। এই সময়টা প্রিয়জনকে উপহার দেওয়ার। তো টম হ্যাংকস কী উপহার দিচ্ছেন তাঁর প্রিয়তমা স্ত্রী রিটা উইলসনকে? দামি কোনো হিরের আংটি? বিলাসবহুল গাড়ি? নিদেন একটা দামি ফোন? না, এসবের কিছুই নয়। হ্যাংকস জানিয়েছেন, এবার স্ত্রীকে তিনি উপহার হিসেবে দেবেন একটি টোস্টার নয়তো রাইস কুকার! ২০ বছরের সংসার তাঁদের। হলিউডে সংসার যেখানে দুদিনও টেকে না, সেখানে দুই দশকের সফল দাম্পত্য জীবন। অথচ হ্যাংকস কিনা উপহার দিচ্ছেন ঘরকন্নার কাজে লাগে এমন সাধারণ কিছু! এতটা কিপ্টেমি না করলেও পারতেন।