অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখের বিপরীতে ক্যাটরিনা-আনুশকা মুভি মোগল যশ চোপড়া আবারও ক্যামেরার পেছনে দাঁড়াচ্ছেন। বীর-জারা মুক্তির সাত বছর পর আবারও চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন যশরাজ ফিল্মসের কর্ণধার যশ চোপড়া। ছেলে আদিত্য চোপড়া এবং বাবা যশ চোপড়া প্রযোজিত অন্য দুই ছবি এক থা রাজায় সালমান খান ও ধুম থ্রিতে আমির খান অভিনয় করলেও যশ চোপড়ার নিজের পরিচালিত ছবিতে বরাবরের মতো এবারও নেওয়া হয়েছে শাহরুখ খানকে। ডর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, মোহাব্বতে, বীর-জারা, চাক দে ইন্ডিয়া, রাব নে বানা দি জোড়ির পর আবারও যশরাজ ফিল্মসে অভিনয় করবেন শাহরুখ এবং প্রথমবারের মতো এ ছবিতে শাহরুখের বিপরীতে জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে থাকছেন ব্যান্ড বাজা বারাত কন্যা আনুশকা শর্মা। শাহরুখের সঙ্গে রাব নে বানা দি জোড়ির মাধ্যমেই অভিনয় অভিষেক হয়েছিল আনুশকার। সূত্র: ওয়েবসাইটক্যাটকে চান ইমরানইমরান খানের পরবর্তী ছবি দিল্লি বেলি। এক বছর ধরেই তৈরি হয়ে আছে, কিন্তু প্রযোজক আমির খান মোক্ষম সময়ের অপেক্ষায় ছবিটি এত দিন মুক্তি দেননি। এবার সময় হয়েছে। জুলাইয়ে মুুক্তি পাচ্ছে দিল্লি বেলি। তবে ছবির বিক্রিবাট্টা বাড়ানোর জন্য আইটেম গান দিতে চান পরিচালক অভিনয় দেওও ইমরান। আর এই আইটেম গানের জন্য ইমরানের একমাত্র পছন্দ ক্যাটরিনা কাইফ। মামাকেও তিনি বলেছেন যেকোনো মূল্যে ক্যাটরিনাকে আইটেম গানে নেওয়ার জন্য। আমির প্রশ্ন করেন ভাগনেকে, কেন ক্যাটরিনা? ক্যাটরিনার কোন ব্যাপারটি ইমরানের সবচেয়ে ভালো লাগে? ইমরান ঝটপট উত্তর দেন, ক্যাটের ‘জাওয়ানি’ (যৌবন)। শিলা কি জাওয়ানি গানের অন্ধ ভক্ত ইমরানের কথাই হয়তো মেনে নেবেন আমির খান। আর ক্যাটরিনাও প্রথমবারের মতো আমিরের সঙ্গে কাজের সুযোগ পাবেন। সূত্র: ওয়েবসাইট