অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মাপাড়ে মাহফুজচৈতা পাগল নিয়ে ভীষণ ব্যস্ত মাহফুজ আহমেদ। দীর্ঘ সময় নিয়ে কাজ করছেন তিনি এই ধারাবাহিক নাটকটির। জানা গেল, এ নাটকের কাজও প্রায় শেষের দিকে। আর এ কাজটাকে আনন্দময় করে তুলতেই মাহফুজ ১২ জুন পদ্মাপাড়ে রাতভর গানের অনুষ্ঠানের আয়োজন করেছেন। মাহফুজ বললেন, চৈতা পাগল নাটকের শিল্পী ও কুশলীরা এখানে অংশ নেবেন। সেই সঙ্গে থাকবেন বিনোদন ভুবনের মানুষেরা। সেদিন নিশ্চয়ই মাহফুজ তাঁর পরের ধারাবাহিক নাটকের নাম ঘোষণা করবেন—এমন ধারণাই দিয়েছেন অনেকে।ছোট পর্দাফারিয়া সম্প্রতি প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। সামিয়া জামান পরিচালিত ছেলেটা হবে তাঁর প্রথম ছবি। তবে ফারিয়া বড় পর্দা নয়, কাজ করতে চান ছোট পর্দার উল্লেখযোগ্য কিছু কাজে। একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন ফারিয়া। তবে নিজেই স্বীকার করেন, সেই জনপ্রিয়তা তিনি ধরে রাখতে পারেননি। পড়াশোনার চাপ যখন বেড়ে যায়, তখন কাজের প্রস্তাব বেশি আসে এবং সেই কাজগুলো ফিরিয়ে দিতে হয়। আবার পড়াশোনার চাপ যখন কম থাকে, তখন উল্লেখ করার মতো তেমন প্রস্তাব আসে না। তবে ফারিয়া বলেন, ‘এখন থেকে আমি চাইব পড়াশোনার ফাঁকে ভালো ভালো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে।’ সম্প্রতি সালমান মাহমুদের পরিচালনায় এর বেশি ভালোবাসা যায় না নাটকে পাঁচটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া।