অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো ছবির প্রত্যাশায় পপিএবার নিয়ে পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন পপি। বাণিজ্যিক ছবির মতো ভালো ছবিতে অভিনয় করে যে সফল হয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। বছরের অর্ধেক সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু বছরে যে অন্তত একটি নান্দনিক ছবিতে কাজ করা চাই-ই চাই। ভালো ছবিতে কাজ করার সময় পপি অর্থনৈতিক দিকটাতেও নাকি ছাড় দেন। বাণিজ্যিক ছবি এ বছরে পেয়েছেন ভালোই। কাজও করছেন। এখন একটি ভালো ছবি হাতে পাওয়ার প্রত্যাশায় আছেন, যে ছবিতে অভিনয় করে পপি তাঁর কেরিয়ারের ঝুলিতে আরও একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সনদ পেতে পারেন। বললেন, ‘আমার কাছে সব ছবির মর্যাদা সমান। তবে নান্দনিক ছবিতে কাজ করলে একধরনের সম্মান পাওয়া যায়। এই সম্মান পেতে কার না ভালো লাগে?’মিলার অনুরোধ‘আরে, আপনি শাকিব খানের নায়িকা না? কেমন লাগল সিনেমায় অভিনয় করে?’ মিলাকে দেখে এভাবেই রসিকতা করছিলেন হূদয়, রুমীরা। একপর্যায়ে মিলা বললেন, ‘উফ। আর পারি না। আমি ওই ছবিতে অভিনয় করিনি। কিন্তু ছবির প্রযোজক পোস্টারে আমাকে এমনভাবে উপস্থাপন করেছেন যে মনে হচ্ছে আমিই মাটির ঠিকানা ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছি। আসলে ব্যাপারটা সে রকম কিছু নয়। আমাকে পরিচালক বলেছিলেন, ছবিতে একটি গান থাকবে। সেখানে তুমি পারফরম্যান্স করবে। আর শাকিব সেখানে আসবে। এতটুকুই। কিন্তু আমাকে উপস্থাপন করা হয়েছে নায়িকা হিসেবে। আমার অনুরোধ, কেউ তোমরা আমাকে নায়িকা বোলো না।’ শখের অপেক্ষাপ্রথম ছবি না বলো না দিয়ে বক্স অফিস মাত করেছেন। এরপর অনেক ছবিতেই শখকে নেওয়ার জন্য নির্মাতারা অফার দিয়েছিলেন। কিন্তু শখ ওই ছবিগুলোর কোনোটিই হাতে নেননি। ব্যাপারটা কী?শখ বললেন, ‘সিনেমায় কাজ করব। কিন্তু গড়পড়তায় সব ছবিতেই তো আর কাজ করব না। আমি বছরে হয়তো একটি বা দুটি ছবিতে কাজ করব। কিন্তু তার আগে দেখে নিতে চাই ছবির গল্প আর চরিত্র। এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করছি। প্রথম ছবিটি হাতে নেওয়ার আগে অনেক দিন অপেক্ষা করেছি। গল্প ও চরিত্র পছন্দ হওয়ার পর ছবিটি হাতে নিয়েছিলাম। ছবির ব্যবসায়িক সাফল্যই বলে দেয়, আমি ভালো গল্প এবং চরিত্র চিনে নিতে ভুল করিনি।’