অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাস পর ক্যামেরার সামনেপর পর দুই দফায় অস্ট্রেলিয়ায় গিয়ে লম্বা ছুটি কাটালেন শাবনূর। পারিবারিক সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ সময়ে শাবনূর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন। দেশে আসার কথা ছিল জুনের প্রথম সপ্তাহে। সেভাবেই পরিচালক শহিদুল ইসলাম খোকন ও মুস্তাফিজুর রহমান মানিক প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শাবনূর আসেন জুলাই মাসের ১৩ তারিখে। দীর্ঘদিন থেকেই তিনি ক্যামেরার সামনে অনুপস্থিত। জানা গেল, ৩০ জুলাই থেকে শাবনূর ক্যামেরার সামনে দাঁড়াবেন। মুস্তাফিজুর রহমান মানিকের একটি ছবির শুটিং করবেন। রোজার পুরো মাসেই এই ছবির শুটিং করবেন। ঈদের পরদিন থেকে তিনি আবার শহিদুল ইসলাম খোকনের ভালোবাসা সেন্ট মার্টিনে ছবির শুটিং করবেন।হিসাব করে দেখা গেছে, শাবনূর প্রায় পাঁচ মাসের বেশি সময় পর আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন গত বছরেই। তবে দুটি ছবির কাজ শেষ হলে তিনি আর নতুন কোনো ছবিতে অভিনয় করবেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই বলেননি।বন্ধুর দেখা মিলল খুব বেশি ছবিতে অভিনয় করেননি তাঁরা দুজন একসঙ্গে। তিন থেকে চারটি ছবিতে কাজ করেই দুই বাংলার দুই অভিনয়শিল্পী মৌসুমী ও ঋতুপর্ণা বেশ ভালো বন্ধুত্ব গড়ে তুলেছেন। কিন্তু এই দুই বন্ধুর দেখা নেই অনেক দিন। বিশেষ করে দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি কম হওয়ার কারণে দুজনের দেখাদেখিটা কম হয়। তবে মুঠোফোনে অথবা কলকাতায় গেলে মৌসুমীর সঙ্গে দেখা হয় ঋতুর। এবার আবার দুজনকে এক করে দিলেন ফেরদৌস। গত মঙ্গলবার থেকে ঋতুপর্ণা মৌসুমীর সঙ্গে কাজ করছেন এক কাপ চা ছবিতে। মৌসুমী বন্ধুকে বেশ খাতির-যত্নও করলেন। ১ আগস্ট চলে যাওয়ার কথা ঋতুর। আবার কবে দেখা হবে দুই বন্ধুর, তা তাঁরা জানেন না। মৌসুমী বললেন, কাজ করা হলেই হয়তো দেখা হবে। তবে দেখা হোক বা না হোক, আমরা দুজনেই দুজনের খোঁজখবর নিই বিভিন্ন মাধ্যম থেকে।