অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুরে মেওয়াসেই কবে প্রিয়া আমার প্রিয়া, গত এক দশকের সবচেয়ে ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন সাহারা। ছবির নায়ক শাকিব খান এই ছবি দিয়েই বনে যান দেশের সবচেয়ে দামি তারকায়। কিন্তু সাহারা যেই তিমিরে ছিলেন, সেখানেই রয়ে যান। মাঝে অপু বিশ্বাস শাকিবের নায়িকা হয়ে তরতর করে ওপরে উঠেছেন। কিন্তু হাল ছাড়েননি সাহারা। দীর্ঘ চার বছর পর এখন শাকিবের বেশির ভাগ ছবির নায়িকা সাহারা। বিশেষ করে, চলতি বছরেই শাকিব-সাহারা প্রায় ১০টির মতো ছবি হাতে নিয়েছেন এবং এগুলোর কাজ করছেন। নির্মাতাদের মতে, শাকিবের সঙ্গে অপুর একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার কারণে এখন সিনেমায় শাকিবের বিপরীতে সাহারাকেই নিতে চাইছেন সবাই। কিন্তু সতর্কবার্তা দিয়েছেন প্রযোজক মোহাম্মদ হোসেন। তিনি সাহারার সামনেই বস নাম্বার ওয়ান ছবির শুটিং স্পটে বললেন, এটাও ভালো লক্ষণ নয়। সবাই যদি শাকিব-সাহারাকে নিতে থাকে, তবে আগামীতে এই জুটি মানুষের কাছে একঘেয়েমি মনে হবে। ভবিষ্যতের কথা ভবিষ্যতে থাক। আপাতত এটা বোঝা যাচ্ছে, সবুরে মেওয়া ফলেছে। ফলে সাহারাও নাকি পারিশ্রমিক হাঁকাচ্ছেন ইচ্ছামতো এবং পুরো টাকা একসঙ্গে না দিলে শিডিউলও দিচ্ছেন না।ইমনের দুটি সিনেমাশাকিব-জামানায় অন্য কারও ছবি প্রদর্শকেরা নিতে চান না। কিন্তু এবারের ঈদে শাকিবের একাধিক ছবির পাশাপাশি ইমনেরও দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ছবি দুটি হচ্ছে আমার পৃথিবী তুমি এবং গরীবের ভাই। ভীষণ খুশি ইমন। ‘আমার জন্য ব্যাপারটা খুবই আনন্দের। কেননা, একটি ছবিই এখন মুক্তি পাওয়াটা কঠিন, সেখানে দু-দুটি ছবি নিয়ে দর্শকদের সামনে আসতে পারছি।’ছবি দুটির মধ্যে গরীবের ভাই-এ ইমনের বিপরীতে অভিনয় করেছেন রোমানা এবং আমার পৃথিবী তুমি ছবিতে অভিনয় করেছেন সাহারা।চরিত্রাভিনেত্রী শাবনূরসিনেমায় শাবনূর থাকা মানে তিনিই ছবির নায়িকা। তাঁর জন্য চারটি গান থাকতেই হবে। শাবনূর তাঁর দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে এভাবেই কাজ করেছেন। অবশ্য নির্মাতারা শাবনূরকে বারবার বলে আসছিলেন, এখন আর তাঁকে নায়িকা চরিত্র মানাচ্ছে না। কিন্তু কে শোনে কার কথা। ফলাফল হয়েছে ছবিঘরে। একের পর এক ছবি ফ্লপ করার পর শাবনূর চলচ্চিত্র থেকে ছিটকে পড়েছেন। অবশ্য বোধোদয় হয়েছে তাঁর। তিনি এখন আর সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন না। দীর্ঘদিন পরে শাবনূর এমনই তো প্রেম হয় ছবিতে অভিনয় করলেন একজন শিক্ষিকার চরিত্রে। এখানে নেই তাঁর নাচ-গান; নেই কোনো নায়ক। তিনি কলেজের শিক্ষক হয়েই ছেলেমেয়েদের সঙ্গে পুরো ছবিতে থাকছেন। নির্মাতারা বলছেন, দেরিতে হলেও শাবনূরের বোধোদয় হয়েছে। এখন তিনি অনেক ছবিতেই বিভিন্ন চরিত্রে কাজ করার সুযোগ পাবেন।