অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক ও কবি সজলভ্রু কুঁচকে ওঠারই কথা। সজল আবার পরিচালক বা কবি হলেন কবে থেকে!ঈদের সাত পর্বের দুটি ধারাবাহিক নাটকে সজলকে দেখা যাবে এই দুই চরিত্রে। দেশ টিভির জন্য আলভী আহমেদের পরিচালনায় সজল ভালোবাসি আশ্চর্য মেঘদল নাটকে কবি হয়েছেন। কবি হওয়ার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছেন। কবিতার কারণেই তিনি মন্দ মানুষের প্রেমে পড়ে সব খুইয়েছেন।অন্যদিকে এবারের ঈদেও হচ্ছে প্রেমের নাম বেদনা। ঈদের সাত দিনের আয়োজনে বৈশাখী টিভিতে প্রচারিত হবে এ নাটকটি। হিমেল আশরাফের পরিচালনায় এ নাটকে সজলকে দেখা যাবে পরিচালকের ভূমিকায়। শুধু নায়ক বা নায়িকাদের নিয়েই গুজব হয় না, পরিচালকেরাও যে এই গুজবের শিকার হন এবং এ জন্য সংসারে কত সমস্যা হয়, তা সজলকে দিয়ে তুলে ধরা হয়েছে।গায়ক অমিত হাসানঅমিত হাসান অভিনেতা এ পরিচয়ই সবাই জানে। তবে তিনি যে গানও গাইতে পারেন, তা জানা ছিল না এত দিন। শাহীন-সুমনের সন্তানের মতো সন্তান ছবিতে অমিত হাসান গান গেয়েছেন।‘ইচ্ছা করে তেপান্তরে, বসন্তেরই কালে, প্রেমের একটু স্বাদ নেব টক মিষ্টি ঝালে’ শিরোনামে অমিত গান করেছেন। এ গানটিতে অমিত নিজেই ঠোঁট মিলিয়েছেন। গত সপ্তাহেই এ গানটির শুটিং করা হয়েছে ফু-ওয়াং ক্লাবে।