অল্প স্বল্প গল্প
বিপাকে শাহরুখরা ডট ওয়ান ছবির অডিও অ্যালবাম মুক্তি অনুষ্ঠান। শাহরুখ খান ওই অনুষ্ঠানে তাঁর দলবল নিয়ে নাচবেন, গাইবেন, স্বভাবসুলভ ভঙ্গিতে মজা করবেন—এমনটিই কথা ছিল। শাহরুখ তা করেছেনও। তবে কিং খান যতটুকু নন্দিত হবেন ভেবেছিলেন, তার চেয়ে বেশি নিন্দিতই হয়েছেন এবার। রা ডট ওয়ান দল একটু দেরিতে মঞ্চে ওঠায় শাহরুখ বলেন, ‘আমার দল বরাবরই লেট লতিফ! শুটিংয়েও অনেক ঝামেলা পাকিয়েছে।’ এমন রসিকতা ইউনিটের সবাই ভালো চোখে নেয়নি। নায়িকা কারিনা বরাবরই শাহরুখ বলতে অজ্ঞান হলেও শাহরুখ যখন বলেন, তাঁকে দেখতে তাঁর দাদা রাজ কাপুরের মতো লাগছে—কারিনা ভাবলেশহীন হয়ে পড়েন। এতটুকু হলেও কথা হতো না, কিন্তু যখন শাহরুখ বলেন, ‘কারিনা, তুমি এত দিন ছোটখাটো খানদের সঙ্গে কাজ করেছ, এবার করলে কিং খানের সঙ্গে!’ এমন দাম্ভিক মন্তব্য শাহরুখ খানের জনপ্রিয়তাই কমিয়েছে—মনে করেন বলিউড বিশেষজ্ঞরা। মিড ডে। প্রিয়াঙ্কার ‘না’বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের ছবিতে কাজ করার জন্য অভিনয়শিল্পীরা মুখিয়ে থাকেন। মাকড়ি, মকবুল, ওমকারা, কামিনের পরিচালকের অন্ধ ভক্ত প্রিয়াঙ্কা চোপড়াও। কিন্তু প্রিয় পরিচালকের ছবিও যে তিনি একদিন ফিরিয়ে দেবেন, তা নিজেও কখনো ভাবেননি। সাম্প্রতিক সময়ে এ রকম ঘটনাই ঘটেছে। ছবির নাম ডায়েন। নাম ভূমিকায় প্রিয়াঙ্কাকেই প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক একতা কাপুর। কিন্তু শিডিউল থাকা সত্ত্বেও প্রিয়াঙ্কা দাবি করেন, ছবির নায়ক এমরান হাশমীর বিপরীতে কিছুতেই অভিনয় করবেন না। পরিচালক-প্রযোজকও নাছোড়বান্দা। এমরানকে কিছুতেই বাদ দেবেন না। তাই প্রিয়াঙ্কাকেই ছবিটি হাতছাড়া করতে হয়। রানী মুখার্জিও একই কারণে ছবিটি ফিরিয়ে দেন। একতা নাকি ভীষণ চটেছেন এই দুই নায়িকার ওপর। শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যা বালান একতার মন রক্ষা করেছেন! রেডিফ।সারিকার ঘরে চোর!কথাটা শুনেই ভ্রু কুঁচকে উঠতে পারে। চোর কি সবকিছু চুরি করে নিয়ে গেছে?আসলে তা নয়। সারিকা একটি নাটকের শুটিং করছিলেন। সেখানে তিনি বিয়ের আসরে বসে আছেন। একটু পরই বর আসবেন ঘরে। কিন্তু পুলিশের তাড়া খেয়ে চোরের বেশে ফজলুর রহমান বাবু তাঁর বাসায় ঢুকে পড়েন। চোরের হাতে সুটকেস দেখে সবাই মনে করল, জামাই বুঝি চলে এসেছেন। চোরকে জামাই মনে করে সারিকার ঘরে ঢুকিয়ে দিল। চোর পুলিশের কাছ থেকে বাঁচতে সারিকার কাছে গিয়ে বসলেন। তবু শেষ রক্ষা হলো না। পুলিশ এসে ঠিকই চোরকে নিয়ে গেল।ঘটনাটির কথা বলছিলেন আর হাসছিলেন সারিকা। বললেন, ‘এমনিতেই ঘরে চোর আসছে, শুনলেই গায়ে কাঁটা দেয়। তারপর যদি একজন বউয়ের কাছে চোর জামাই সেজে আসে, তখন যে কী পরিস্থিতি হয়, সেটা নাটকের শুটিং করতে গিয়ে আমি বুঝেছি। এই ঘটনা যাকেই বলি, সে তো প্রথমে চমকে ওঠে। পরে যখন বলি যে এটি একটি নাটকের শুটিং, তখন তারাও হেসে ফেলে।’উপলব্ধি হলো তবেব্যাংকক থেকে দেশে ফিরেই নিপুণের অভিযোগ, তাঁর কাছের মানুষজনই তাঁকে নিয়ে গুজব রটিয়েছেন। ‘ব্যাংকক গিয়েছিলাম একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে। আর দেশে আসার পর শুনলাম, সবাই বলাবলি করছে যে আমি নাকি শাকিবের টানে ব্যাংকক গিয়েছি! আর এই কাজটি করেছে আমার বিশ্বস্ত মানুষজন, যাদের বিশ্বাস করে একসময় আমি অনেক কাজও ছেড়ে দিয়েছিলাম।’ এভাবেই কথাগুলো বলছিলেন নিপুণ।নিপুণের এই কথা শুনে চলচ্চিত্র পরিচালক সমিতিতে কয়েকজন নির্মাতা হাসতে হাসতে বললেন, নায়িকার উপলব্ধি হলো তবে!