অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরজাহান হচ্ছেন স্বাগতানারীর ক্ষমতায়ন নিয়ে বেগম সুফিয়া কামাল লিখেছিলেন নাটক নূরজাহান। এবার তা নিয়ে টেলিভিশনের জন্য নির্মাণ করা হচ্ছে খণ্ডনাটক। নাটকের নামও নূরজাহান। টিভির জন্য নাট্যরূপ দিয়েছেন বেগম মমতাজ হোসেন। তিনি জানান, মূল নাটকের কোনো পরিবর্তন করা হয়নি। নাটকের কেন্দ্রীয় চরিত্র নূরজাহানের ভূমিকায় অভিনয় করবেন স্বাগতা। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘নূরজাহান নাটকে কাজ করাটা আমার অভিনয়জীবনের মাইলফলক হয়ে থাকবে। নূরজাহান চরিত্রটি যেন সবাই মনে রাখে, সেভাবেই কাজ করার চেষ্টা করব।’ বেগম মমতাজ হোসেন বলেন, নূরজাহান নাটকটি বিটিভির জন্য নির্মাণ করা হবে। এখন এর চিত্রনাট্য বিটিভিতে জমা দিয়েছি। নাটকটির কেন্দ্রীয় চরিত্র নূরজাহানের জন্য স্বাগতাকে আমাদের পছন্দ। এরই মধ্যে স্বাগতার বাবার মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।বেইলি রোডবেইলি রোডে তাদের দুজনের পরিচয়। মেয়েটি জানে যে ছেলেটি তাকে কতটা ভালোবাসে। মেয়েটি বিনোদন ভুবনের তারকা হয়ে উঠতে চায়। ছেলেটি তাকে সহযোগিতা করে। আস্তে আস্তে মেয়েটি ঠিকই তারকা হয়ে ওঠে। এ সময় চলচ্চিত্রের এক প্রযোজক তার প্রেমে পড়ে। ফলে তার আসল বন্ধুটি যেন মেয়েটির জীবন থেকে হারিয়ে যেতে থাকে। এমনই এক গল্পের ছবি বেইলি রোড। মাসুদ কায়ানি পরিচালিত এ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নিলয়, আঁচল, কাজী হায়াৎসহ আরও অনেকে। গার্মেন্টস কন্যামেয়েটি পোশাকশ্রমিক। তাদের ভালোমন্দ বোঝার ক্ষমতা সবার নেই। কিন্তু মেয়েটি অনেকটাই প্রতিবাদী হয়ে ওঠে। সমাজের বিত্তবানদের কাছে নিজের দাবিদাওয়ার কথা তুলে ধরে সে। এভাবেই আস্তে আস্তে মেয়েটি হয়ে ওঠে গার্মেন্টস কন্যা। এমনই এক গল্পের ছবি বানিয়েছেন পরিচালক জি সরকার। এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পপি ও ইমন।শেষ হচ্ছে তাহলে!বিন্দুর আশঙ্কা ছিল, এই তো প্রেম বোধহয় ঝুলেই গেল! ছবিটির কাজ বুঝি আর শেষ হবে না। অনেকটা হতাশও ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এ ছবির ক্যামেরা আবার ঘুরতে শুরু করেছে। শাকিব খান শেষ লটের কাজের শিডিউল দিয়েছেন। খুবই খুশি বিন্দু। কদিন আগে বিন্দুকে যখন ফোন করা হলো, তিনি বললেন, ‘আমি আছি মানিকগঞ্জে। এই তো প্রেম ছবির শুটিং করছি। কাজটা যে শেষ হচ্ছে, এখন এটা বিশ্বাস হচ্ছে। আর ছবিটি মুক্তির পরই অন্য ছবি নিয়ে বলব।’