অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কারিশমা কাপুরঅবশেষে কারিশমা কাপুরই বাঁচিয়ে দিলেন সঞ্জয় দত্তকে। অনেক শখ করে হেমা মালিনীর জনপ্রিয় সীতা ঔর গীতার স্বত্ব কিনে নিয়েছিলেন প্রযোজক সঞ্জুবাবা; তা-ও আজ থেকে এক বছর আগে। মূল চরিত্রে কাজল ছিলেন সঞ্জয়ের প্রথম পছন্দ। কিন্তু কাজল অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সঞ্জয় আর কাজলকে জোর করেননি। বিদ্যা বালান ‘শিডিউল নেই’ অজুহাত দেখিয়ে কেটে পড়েন। ঐশ্বরিয়া রাই বচ্চন সবুজ সংকেত দেখিয়েও ঝুলিয়ে রাখেন। উপায় না দেখে সঞ্জয়ের অনুমতি না নিয়ে পরিচালক সোহাম শাহ মাধুরী দীক্ষিতকেও প্রস্তাব দেন। একসময়ের অফস্ক্রিন ও অনস্ক্রিন প্রেমিক-জুটিকে দেখার লোভ সামলাতে পারেননি সোহাম। তবে মাধুরী ‘না’ বলেননি, আবার ‘হ্যাঁ’ও বলেননি। বাধ্য হয়েই কারিশমা কাপুরের দ্বারস্থ হন সোহাম-সঞ্জয়। কারিশমা হ্যাঁ বলেছেন, সই করেছেন ঠিকই, তবে সামান্য শর্ত দিয়েছেন—তাঁর প্রত্যাবর্তন ছবি ডেনজারাস ইশক মুক্তির আগে এই ছবি মুক্তি দেওয়া যাবে না। ফিল্মফেয়ার উসকে দিলেন সাইফ আলী খানকারিনা কাপুর-প্রিয়াঙ্কা চোপড়ার তিক্ততা নতুন করে বাড়িয়ে দিলেন সাইফ আলী খান। সাইফ তাঁর প্রযোজিত এজেন্ট বিনোদ ছবিতে কারিনা কাপুরকে নায়িকা হিসেবে নেওয়ার পরও আইটেম গার্ল হিসেবে প্রস্তাব দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াকে। এ তথ্য একদমই জানতেন না কারিনা। তিনি খবরটি পত্রিকা মারফত জানতে পেরেছেন। শুধু তা-ই নয়, সব কটি পত্রিকায় খবর বেরিয়েছে—প্রিয়াঙ্কা সাইফের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি এ মুহূর্তে সাইফের ছবিতে আইটেম গার্ল হতে ইচ্ছুক নন। এমন খবরে সাইফ-কারিনা সম্পর্ক নতুন দিকে মোড় নিয়েছে। জানা গেছে, কারিনা এ খবরে এতটাই বিরক্ত আর মর্মাহত হয়েছেন যে সাইফের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সাইফ প্রেমিকার মন গলাতে পারেননি। সান্তাবান্তাঅপেক্ষার প্রহর শেষ হলোঅনেক দিন ধরেই লেগে ছিলেন যায়েদ খান। ছবিও মুক্তি পেয়েছে তাঁর বেশ কটি। কিন্তু একক নায়কের তকমাটা গায়ে লাগাতে পারেননি তিনি। এবার সেই সুযোগই পেয়ে গেলেন। যায়েদ খানকে নিয়ে পরিচালক উত্তম আকাশ শুরু করলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি ছবির কাজ। গত রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় এ ছবির নাম ঘোষণা করেন নজিমউদ্দিন।স্বল্প সময়ের জন্য পূর্ণিমাকে এফডিসিতে দেখা যায় না বহুদিন। ১০ অক্টোবর সন্ধ্যায় হঠাৎই দেখা মিলল পূর্ণিমার। এফ আই মানিকের জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ছবির শুটিং করবেন তিনি। খবর পেয়ে পূর্ণিমার শুভাকাঙ্ক্ষীরাসহ দু-একজন নির্মাতাও এলেন। পূর্ণিমার সঙ্গে নানা গল্প শুরু হলো। যখন জানা গেল, স্বল্প সময়ের জন্য পূর্ণিমা এফডিসিতে এসেছেন এবং মাত্র দুই ঘণ্টা কাজ করেই আবার চলে যাবেন, তখন অনেকেই যেন একটু হতাশ হলেন। একজন তো রসিকতা করে বলেই ফেললেন, ‘এলেই যখন, এত অল্প সময়ের জন্য এলে কেন? তাও আবার রাতে!’ পাশ থেকে অন্য একজন বললেন, ‘রাতেই তো পূর্ণিমা আলো দেয়, তাই রাতেই এসেছেন আলো দিতে।’ কথা শুনে পূর্ণিমা হাসেন।