অল্প স্বল্প গল্প
ক্যাটরিনাকে রানীর প্রশিক্ষণএত দিনে পাক্কা ভারতীয় হওয়ার জন্য সব রকম চেষ্টা করেছেন ক্যাটরিনা কাইফ। তা-ও কোথায় যেন কমতি ছিল। যশ চোপড়া সাত বছর পর ছবি পরিচালনা করতে গিয়ে ক্যাটরিনাকে শর্ত দিয়েছেন, চোস্ত হিন্দি বলতে হবে। একে তো যশ চোপড়ার পরিচালনায় কাজ করার সৌভাগ্য সবার হয় না, তা-ও আবার প্রথমবারের মতো বিপরীতে নায়ক শাহরুখ খান। ক্যাটরিনাও শর্ত মেনে ছবি সই করেছেন। সেই সঙ্গে চেষ্টারও কোনো কমতি করছেন না। ভারতে থাকলে অবসর পেলেই ছুটে যাচ্ছেন যশরাজ স্টুডিওতে। প্রযোজক আদিত্য চোপড়া এবং তাঁর প্রেমিকা রানী মুখার্জি সময় নিয়ে ক্যাটরিনাকে হিন্দি শেখাচ্ছেন। এতগুলো হিট ছবি দেওয়ার পরও আদিত্য-রানীর কাছ থেকে ক্যাটরিনা শিখছেন হাঁটাচলা, সংলাপ প্রক্ষেপণ, অভিব্যক্তি—সবকিছু। চেষ্টা থাকলে বুঝি সবই হয়। ফিল্মফেয়ারনাচের সঙ্গে মোনালিসাশখের বশে অভিনয় করলেও মোনালিসা থাকতে চান নাচ-মডেলিং নিয়েই। সেদিন এফডিসিতে একটি অনুষ্ঠানের জন্য নাচের রেকর্ড করাচ্ছিলেন তিনি। তা দেখে বেশ কজন চলচ্চিত্রনির্মাতা আসেন চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব নিয়ে। মোনালিসার সাজ দেখে অনেকেই ভেবেছিলেন, তিনি বুঝি চুপিসারে প্রথম চলচ্চিত্রের কাজ শুরু করে দিয়েছেন। তবে মোনালিসা সাফ বললেন, ‘এর আগেও যেহেতু কিছু ভালো চলচ্চিত্র ছেড়ে দিয়েছি, এখন নতুন করে চলচ্চিত্রে কাজ করার কোনো সম্ভাবনা নেই। নাচ নিয়ে নতুন কিছু ভাবতে চাই। অদূর ভবিষ্যতে নাচ নিয়ে ভিন্ন মেজাজের অনুষ্ঠান নির্মাণ করতে চাই।’