অল্প স্বল্প গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত বিশ্রামেটানা এক বছর কাজ করতে করতে ক্লান্ত সারিকা। তাই ঈদের আগেই ঠিক করেছিলেন, ঈদের পর একটা লম্বা সময় ছুটি নেবেন সব রকম কাজকর্ম থেকে। এ জন্য তিনি সচরাচর যে মুঠোফোনটা ব্যবহার করেন, তা-ও বন্ধ রেখেছেন। চাচাতো, খালাতো আর ফুফাতো ভাইবোনদের নিয়ে তিনি ঈদের কয়েক দিন পরে চলে যান কক্সবাজারে। কখনো সমুদ্রসৈকতে, কখনো বা হিমছড়ি পাহাড়ে, আবার কখনো ঝরনার পাড়ে গিয়ে সময় পার করেছেন। গত শনিবার সারিকাকে পাওয়া গেল একটি নতুন মুঠোফোনের নম্বরে। বললেন, আপাতত বিশ্রামে আছি। বেশ মজা করছি এখানে। অনেক দিন পরে ইচ্ছামতো ঘুমুতে পারছি। এভাবেই আগামী ডিসেম্বর পর্যন্ত কাটাতে চাই। জানুয়ারি থেকে আবার কাজ শুরু করব।সারিকা কক্সবাজারের পর দেশের আরও বিভিন্ন স্থানে যাবেন এবং দেশের বাইরেও ভ্রমণে যেতে পারেন বলে জানিয়েছেন। বিশ্রাম শেষে নতুন বছরের শুরুতেই নির্মাতারা তাঁকে নিয়ে আবার লাইট, ক্যামেরা অ্যাকশন ও কাট বলতে পারবেন।ভ্যানগাড়ির যাত্রী শাবনূরএ যেন অন্য এক শাবনূর। মালামাল টানা একটি ভ্যানগাড়িতে চড়ে তিনি এফডিসির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। যাঁকেই দেখছেন তাঁকেই সালাম দিয়ে বলছেন, ভ্যানগাড়িতে চড়ার শখ ছিল অনেক দিনের। শুটিংয়ের প্রয়োজনেই এই ভ্যানটি আনা হয়েছিল। এখন শুটিং হচ্ছে না, তাই ভ্যানগাড়িতে উঠে বসলাম। এটি কোনো শুটিংয়ের দৃশ্য ছিল না। তাই অনেকেই একটু অবাকই হচ্ছিলেন। কারণ, শাবনূরকে এর আগে শুটিং ছাড়া এভাবে কেউ চলাফেরা করতে দেখেননি। একপর্যায়ে পরিচালক হাফিজউদ্দিন শাবনূরকে ভ্যান থেকে নামিয়ে প্রশ্ন করলেন, ‘আজ তোমার কী হয়েছে? তোমাকে তো এমন যাত্রী হিসেবে দেখা যায়নি।’ শাবনূর হাসতে হাসতে বললেন, ‘চাচা, আজ আমি ভ্যানগাড়ির যাত্রী হয়েছি তো, তাই আমাকে এভাবে দেখছেন। এত দিন তো ছিলাম শুধু প্রাইভেট কারের যাত্রী। সত্যি, খোলা হাওয়া খেতে খেতে আর পা দুটো ঝুলিয়ে দিয়ে ভ্রমণ করতে খুবই ভালো লাগে।’