অল্প স্বল্প গল্প
কাবাডির ময়দানে বলিউড তারকারাফ্লাডলাইট জ্বলে উঠেছে। একটি আসনও খালি নেই। সব টিকিট বিক্রি হয়ে গেছে। চিয়ার লিডারদের উদ্দাম নৃত্য চলছে। পাল্লা দিয়ে চলছে সমর্থকদের শিস, আনন্দোল্লাস। নাহ্, এটা কোনো ক্রিকেট ম্যাচের দৃশ্যপট নয়। গত সপ্তাহে বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শিবাজি পার্কে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ। আর এতে মূল ম্যাচ শুরু হওয়ার আগে এক প্রীতি কাবাডি ম্যাচে অংশ নেন বলিউডের তারকারা। সাদা দলের নেতৃত্ব দেন অভিনেতা সুনীল শেঠি, লাল দলের অধিনায়ক ছিলেন ধনরাজ পিল্লাই। খেলোয়াড়দের পাল্লা ভারী থাকায় স্বাভাবিকভাবে লাল দল ম্যাচে জয়ী হয়। সাদা দলের অন্যতম খেলোয়াড় কৌতুকাভিনেতা জনি লিভার খেলার চাইতে প্রতিপক্ষকে বিনোদন দিতেই বেশি ব্যস্ত ছিলেন। তাঁর কৌতুকপূর্ণ অভিনয় খেলার ময়দানেও দর্শক-প্রতিপক্ষকে চাঙা করে রাখে। অভিনেতা আশীষ চৌধুরী এত দর্শকের মাঝে খেলতে পেরেই নিজেকে ধন্য মনে করেন। তাঁর ভাষায়, অভিনেতা না হলে অবশ্যই খেলোয়াড় হতাম। রবীন উথাপা, গগন নারাঙ গা বাঁচিয়ে খেলেছেন, যাতে কোনো ধরনের অঘটনের সম্মুখীন হতে না হয়। তাঁদের সোজাসাপ্টা স্বীকারোক্তি, তাঁরা এসেছেন কাবাডি খেলাকে সমর্থন দেওয়ার জন্য। পরিচালক-অভিনেতা মহেশ মাঞ্জরেকারও একসময় কাবাডি খেলোয়াড় হতে চেয়েছিলেন। মহারাষ্ট্রের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই তিনি কাবাডি-ভক্ত। সুনীল শেঠি বলেন, ‘কাবাডি কোনো বিলাসী খেলা নয়। এর জন্য দরকার শুধু সুস্বাস্থ্য, সুন্দর মন। আমি ভারত-পাকিস্তানের কাবাডি ম্যাচে এমনও দেখেছি, যা দুই দেশের ক্রিকেট খেলার চেয়ে কম উত্তেজনাকর নয়।’ ধনরাজের আশা, ২০১৬-এর অলিম্পিক গেমসে কাবাডি অন্তর্ভুক্ত করা হবে। রু. র. সূত্র: ডিএনএ ইন্ডিয়াশবনম নয়, ববিতাকথা ছিল খোদার পরে মা ছবিটি নির্মাণ করবেন মালেক আফসারী। মায়ের চরিত্রে অভিনয় করবেন শবনম। সেভাবেই খবরটি দিয়েছিলেন পরিচালক। কিন্তু হঠা ৎ করেই পরিচালক মালেক আফসারী ছবিটি করছেন না বলে জানালেন। এখন সেই ছবিটি পরিচালনা করছেন শাহীন-সুমন। আর মায়ের চরিত্রটিতে নাকি শবনমও অভিনয় করছেন না। পরিচালক শাহীন-সুমন জানালেন, তাঁরা ছবিটির দায়িত্ব নেওয়ার পর জানতে পেরেছেন, মায়ের চরিত্রটিতে শবনম কাজ করছেন না। মায়ের চরিত্রে কে অভিনয় করতে পারেন? ববিতা ছাড়া আর কারও নামই তারা ভাবলেন না। ববিতাকে গল্প শোনানোর পর তিনি ছবিটিতে অভিনয় করতে সম্মত হয়েছেন।আবারও পরিচালনায় শিমলাম্যাডাম ফুলি ছবিতে ফুলি চরিত্রে অভিনয় করে নিজেকে চিনিয়েছিলেন শিমলা। এরপর ওই চরিত্রে কাজ করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। তারপর তিনি ফুলি চরিত্রটি ধরেই একটি নাটক নির্মাণ করলেন। শিমলা বললেন, ‘পেশাদার মনোভাব নিয়েই নাটকটি নির্মাণ করেছি। নাটক প্রচারের পর ইতিবাচক সাড়া পেয়েছি। এ থেকে উ ৎ সাহিত হয়ে অভিনয়ের পাশাপাশি আবারও নাটক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে শিল্পী নির্বাচন চূড়ান্ত করতে পারব।’ পরিচালনার কাজটা উপভোগ করছেন বলেও জানালেন তিনি।উচ্ছ্বসিত মিলাসম্প্রতি বিক্রমপুরের দোহারে একটি অনুষ্ঠানে গান করতে গিয়ে দারুণ উচ্ছসিত মিলা! বললেন,অনুষ্ঠানে নেচে-গেয়ে খানিকটা ক্লান্ত হয়ে পড়ি। তাই গান শেষে ব্যাক স্টেজে বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠা ৎ আমার মাথার ওপর কার যেন হাত। অবাক হয়ে দেখি স্বয়ং মন্ত্রী আবদুল মান্নান খান! আমি তাঁকে সালাম দিই। তারপর তিনি বলেন, ‘আমি কখনো মনোযোগ দিয়ে তোমার গান শুনিনি। কিন্তু এ অনুষ্ঠানে তোমাকে আনার জন্য সবার উ ৎ সাহ দেখে অবাক হয়েছিলাম। তবে অনুষ্ঠান উপভোগ করে বুঝতে পেরেছি, কেন তোমার গান শোনার জন্য সবার এত আগ্রহ! আমি তোমার উজ্জ্বল ভবিষ্য ৎ কামনা করি।’ পুরো ঘটনায় দারুণ উচ্ছ্বসিত মিলা। বলেন, ‘এটা আমার সংগীতজীবনের অন্যতম ঘটনা।’